Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান

থানা শিক্ষা অফিসারবাংলা২৫ জুন, ২০১০
ফিরে যান

'জালি লাউয়ের ডগার মতোন বাহু দু'খান সরু'- কার সম্বন্ধে বলা হয়েছে?

কসাজু
খদুখী
গরূপাই
ঘসোজন
সঠিক উত্তর:গ.রূপাইVerified
উদ্ধৃত লাইনটি পল্লীকবি জসীমউদ্দীনের কাহিনীকাব্য 'নকসীকাথার মাঠ' থেকে সংগৃহীত। কাব্যটি দুটি গ্রাম্য ছেলেমেয়ের ভালোবাসা নিয়ে রচিত। কাব্যের নায়ক কিশোর রূপাই চাষার ছেলে; গায়ের রং কালো হলেও কালো রূপে সেই সমস্ত গ্রামটি আলো করে রেখেছে। নায়িকা সাজু রূপসী কিশোরী। সে চিত্র আঁকতে জানে, ফুল তুলতে জানে, গান গাইতে জানে। লক্ষ্মী মেয়ে। রূপাই সম্বন্ধে কাব্যে আরো বলা হয়েছে- "এই গায়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল। কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। কাঁচা ধানের পাতার মত কচি মুখের মায়া,----"।

সম্পর্কিত প্রশ্ন সমূহ