Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়বাংলা১৩ ফেব্রুয়ারী, ২০১৬
ফিরে যান

নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

কবিষের বাঁশী
খঅগ্নিবীণা
গচক্রবাক
ঘসাম্যবাদী
সঠিক উত্তর:খ.অগ্নিবীণা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (১৯২২)। এ কাব্যের অন্যতম কবিতা 'বিদ্রোহী', যা ১৯২২ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত হয়। এ কাব্যগ্রন্থের আরো কয়েকটি কবিতা-প্রলয়োল্লাস, রক্তাম্বরধারিণী মা, ধূমকেতু, খেয়াপারের তরণি, কোরবানী, মহররম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- বিষের বাঁশী, চক্রবাক, সাম্যবাদী, সর্বহারা, প্রলয় শিখা, ছায়ানট, সিন্ধুহিন্দোল, সঞ্চিতা, ভাঙার গান।

সম্পর্কিত প্রশ্ন সমূহ