Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৯ম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক ও লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান

জুডিশিয়াল সার্ভিস কমিশনবাংলা১২ সেপ্টেম্বর, ২০১৪
ফিরে যান

কোন্ যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে?

কহাইফেন
খলোপ
গসেমিকোলন
ঘবন্ধনী
সঠিক উত্তর:গ.সেমিকোলন
সেমিকোলন (;) যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে। বাক্যে কমা (,) অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন-(;) ব্যবহৃত হয়। হাইফেন (-) ব্যবহৃত হয় সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য। লোপচিহ্ন (') ব্যবহৃত হয় কোনো বর্ণবিশেষের বিলুপ্তি বোঝাতে। বন্ধনী চিহ্ন ((), {}, []) ব্যবহৃত হয় গণিত শাস্ত্রে। তবে প্রথম বন্ধনী () ব্যবহৃত হয় সাহিত্যের ব্যাখ্যামূলক অর্থে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ