'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
ক
তৎপুরুষ
খ
কর্মধারয়
গ
অব্যয়ীভাব
ঘ
বহুব্রীহি
সঠিক উত্তর:ক.
তৎপুরুষ
পুষ্পের সৌরভ পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা: চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট, অনুরূপভাবে-ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।

