Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৬তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএসবাংলা৮ জানুয়ারী, ২০১৬
ফিরে যান

'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?

ক

ব+ন্‌+ধ+ন্

খ

ব+ন্ধ+ন

গ

বন্+ধন্

ঘ

বান্+ধন্

সঠিক উত্তর:গ.

বন্+ধন্

Verified

সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তা-ই অক্ষর। উদাহরণস্বরূপ, ইংরেজি 'Incident' শব্দে 'In-ci-dent'-এ তিনটি Syllable আছে। এই তিনটি Syllable-ই হলো অক্ষর। কিন্তু, আলাদাভাবে 'I-n-c-i-d-e-n-t'-এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ। তদ্রূপ, বাংলা 'বন্ধন' শব্দেও বন্+ ধন্-এ দুটো অক্ষর। কিন্তু ব+ন্‌+ধ+ন- এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।

সম্পর্কিত প্রশ্ন সমূহ