‘সংশপ্তক’ কার রচনা?
'সংশপ্তক' (১৯৬৫) শহীদুল্লাহ কায়সার রচিত একটি উপন্যাস। তার অন্য একটি বিখ্যাত উপন্যাস 'সারেং বৌ'। শহীদুল্লাহ কায়সার ছিলেন শহীদ বুদ্ধিজীবী। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। জহির রায়হান তার সহোদর। নাট্যকার, গল্প লেখক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক 'কবর; (১৯৬৬), 'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২), 'মুখরা রমণী বশীকরণ' (১৯৭০)। তিনি কোনো উপন্যাস রচনা করেননি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস 'আরেক ফাল্গুন', 'হাজার বছর ধরে', 'বরফ গলা নদী'। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) 'জননী' (১৯৬১), 'জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১), দুই সৈনিক' (১৯৭৩) প্রভৃতি।

