Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

২০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএসসাধারণ জ্ঞান১১ ডিসেম্বর, ১৯৯৮
ফিরে যান

কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?

ক

জেনেভা চুক্তি

খ

ডেটন চুক্তি

গ

মাদ্রিদ চুক্তি

ঘ

প্যারিস চুক্তি

সঠিক উত্তর:খ.

ডেটন চুক্তি

Verified

তিন বছরের বলকান যুদ্ধের অবসান এবং অখণ্ড গণতান্ত্রিক বসনিয়া-হার্জেগোভিনা গঠনের লক্ষ্যে ১৯৯৫ সালের নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে ডেটন শহরের রাইট পিটারসন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় খসড়া শান্তিচুক্তিতে উপনীত হওয়ার পর ১৪ ডিসেম্বর ১৯৯৫ ফ্রান্সের প্যারিসে যুদ্ধরত বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৫৪ সালের ২০ জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে। চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যকার সংঘটিত যুদ্ধ অবসানে স্বাক্ষরিত হয়। মাদ্রিদ চুক্তিটি পণ্যের উৎস বর্ণনার ক্ষেত্রে ভূঁয়া বা প্রতারণামূলক ইঙ্গিত রোধে বিশ্ববুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা (WIPO)-এর আওতায় স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিটি ব্রিটেন কর্তৃক যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেয়ার লক্ষ্যে ৩ সেপ্টেম্বর ১৭৮৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাক্ষরিত হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ

বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা

মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন

হংকং-এর অর্থনীতিকে সচল রাখা

তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ