Uddoyon
  • হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

২০তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বিসিএসসাধারণ জ্ঞান১১ ডিসেম্বর, ১৯৯৮
ফিরে যান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

ক

জানুয়ারি ১০, ১৯৭৩

খ

ডিসেম্বর ১৬, ১৯৭২

গ

নভেম্বর ৪, ১৯৭২

ঘ

অক্টোবর ১১, ১৯৭২

সঠিক উত্তর:খ.

ডিসেম্বর ১৬, ১৯৭২

Verified

১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ড. কামাল হোসেন। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ৭১টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে এবং ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করে, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ