- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান [০৯.১০.২০২৬]
- জাতীয় পেনশন কর্তৃপক্ষ ২০২৬
- বাংলা
Back
বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করুন
ক. ভিটেয় ঘুঘু চরানো (সর্বনাশ করা): ছোট ভাই শেষ পর্যন্ত বড় ভাইয়ের ভিটেয় ঘুঘু চরিয়ে ছাড়লো।
খ. সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়।
গ. টীকাভাষ্য (দীর্ঘ আলোচনা): চর্যাপদ মনোযোগ সহকারে পড়লে আলাদা টীকাভাষ্যের প্রয়োজন নেই।
ঘ. অষ্টমঙ্গলা (আনন্দের রেশ থাকাবস্থা): নবদম্পতির মুখে এখনো অষ্টমঙ্গলার হাসি লেগে রয়েছে।
ঙ. ঘাড়ে-গর্দানে (অত্যন্ত মোটা): মানসম্মত ভোজনের কারণে ছেলেটি ঘাড়ে-গর্দানে বেড়ে উঠেছে।

