• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

২৭তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০০৫

  • বিসিএস ২০০৫
  • বাংলাদেশ
Back

সম্প্রদায় ও সাম্প্রদায়িক বলতে কি বুঝায়?

উত্তর: সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বোঝায় যাদের বাসস্থান, স্বার্থ এবং জীবনপ্রণালী এক ও অভিন্ন। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সম্প্রদায়ের সংজ্ঞা প্রদান করেছেন। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার (Maclver) তার 'Society: Its Structure and Changes' নামক গ্রন্থে সম্প্রদায় বলতে এমন একটি জনগোষ্ঠীকে বুঝিয়েছেন, যার বাসস্থান, স্বার্থ এবং জীবনধারা এক ও অভিন্ন। তিনি সম্প্রদায়ের উদাহরণ হিসেবে গ্রাম, শহর, আদিম জনগোষ্ঠী এবং আধুনিককালের জাতিকে বুঝিয়েছেন। তবে ম্যাকাইভার ও পেজ তাদের 'Society' নামক গ্রন্থে সম্প্রদায়ের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, 'সম্প্রদায় হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা সাধারণত একটি নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং যারা সমজাতীয় জীবনযাত্রা নির্বাহ করে। ম্যাকাইভার সম্প্রদায়ের দুটি মৌল ভিত্তির কথা উল্লেখ করেন। যথা: ক. সম্প্রদায় এলাকা ও খ. সাম্প্রদায়িক মানসিকতা। সাম্প্রদায়িক বলতে সাধারণত সংশ্লিষ্ট সম্প্রদায়ের রীতিনীতি, আচার-অনুষ্ঠান, বিশ্বাস ইত্যাদির প্রতি অতিমাত্রায় অনুরক্ত বোঝায়। যেমন- সাম্প্রদায়িক দাঙ্গা বলতে বোঝায় দুটি সম্প্রদায়ের মধ্যে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান, প্রথা, রীতিনীতি ইত্যাদি প্রতিষ্ঠার লড়াই। পরিশেষে আমরা বলতে পারি যে, একই বাসস্থান ও সামাজিক সংহতি যেখানে আছে এরূপ আঞ্চলিক জনগোষ্ঠীকে সম্প্রদায় বলা যায়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ