উদ্দীপক
সীমার বাবা বিয়ের শর্ত অনুযায়ী ৫০ হাজার টাকা দিয়েছিল জামাইকে। এতে সন্তুষ্ট হতে পারেনি জামাই শাহীন। সে আরও টাকা আনার জন্য সীমাকে দফায় দফায় বাবার বাড়ি পাঠায়। তাতে কাজ হয়নি দেখে শাহীন এবং তার পক্ষের লোকজন সীমাকে নির্যাতন করা শুরু করে। মেয়ের অসহায় অবস্থা দেখে সীমার বাবা সীমাকে নিয়ে কোর্টে মামলা করলে কোর্ট শাহীনকে শাস্তি দিয়ে জেলে পাঠিয়ে দেয়।
সীমার বাবা শাহীনকে ৫০ হাজার টাকা কী হিসেবে দিয়েছিল?
কউপহার হিসেবে
খযৌতুক হিসেবে
গধার হিসেবে
ঘদেনা হিসেবে
সঠিক উত্তর:খ.যৌতুক হিসেবে


