উদ্দীপক
বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। তোমার পুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শুধবে তারা ও জনতা, এই জনতা।
কবিতাংশটি 'আমাদের নতুন গৌরবগাথা' এর যে ভাবের প্রতিফলন ঘটায়, তা হলো- i. অধিকার আদায়ে নবজাগরণ ii. শাসকগোষ্ঠীর স্বৈরশাসন iii. ন্যায়বিচার প্রতিষ্ঠাকরণ। নিচের কোনটি ঠিক?
কi ও ii
খi ও iii
গii ও iii
ঘi, ii ও iii
সঠিক উত্তর:ঘ.i, ii ও iii
'আমাদের নতুন গৌরবগাথা' রচনায় শাসকগোষ্ঠীর স্বৈরশাসন ও অধিকার আদায়ে মানুষের নবজাগরণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকরণের চিত্র ফুটে উঠেছে, যা উদ্দীপকের কবিতাংশেও প্রতিফলিত হয়েছে। তাই সঠিক উত্তর।


