উদ্দীপক
রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা-মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।
রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে?
উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
উত্তর-পশ্চিম শীতল বায়ু
দক্ষিণ-পশ্চিম শুষ্ক বায়ু
উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
প্রতিবছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল। এ সময় ভারতের উপর দিয়ে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বইতে থাকে। তাই এ মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে মাঝে মাঝে সামান্য বৃষ্টি হয়। তাই বলা যায়, রিস্তানার দেখা বৃষ্টিপাতটি উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ঘটেছে।


