• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

পর্তুগিজদের আগমন

দুঃসাহসী পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামার আবিষ্কৃত পথ ধরে পর্তুগিজরা এ উপমহাদেশে আসতে শুরু করে। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে। এ সময় আরব বণিকদের সাথে তাদের সংঘর্ষ বাঁধে এবং পর্তুগিজদের পক্ষে সাফল্য আসে। ফ্রান্সিসকো ডি আলমিডা ছিলেন ভারতবর্ষের প্রথম পর্তুগিজ প্রতিনিধি বা গভর্নর (১৫০৫-১৫০৯ খ্রি.)। আলবুকার্ক দ্বিতীয় গভর্নর নিযুক্ত হন (১৫০৯-১৫১৫ খ্রি.)। আলবুকার্ক পর্তুগিজ গভর্নরদের মধ্যে ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার সুযোগ্য নেতৃত্বের ফলেই পর্তুগিজগণ ভারতীয় উপমহাদেশে খুবই শক্তিশালী এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের রাজন্যবর্গের দুর্বলতার সুযোগে আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি বিজয়পুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করে একটি বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং ক্রমশ শক্তি বৃদ্ধি করেন।

অতঃপর তিনি মালাক্কা এবং হুরমুজ দখল করে কোচিনে একটি শক্তিশালী বাণিজ্য কেন্দ্র স্থাপন করেন। তিনি ভারতবর্ষে একটি স্থায়ী পর্তুগিজ সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন। এজন্য তিনি পর্তুগিজদের ভারতীয় রমণীদের বিয়ে করার নির্দেশ দেন। ভারতবর্ষে পর্তুগিজ প্রাধান্য প্রতিষ্ঠা করতে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেন। ১৫১৫ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যুর পর পরবর্তী পর্তুগিজ প্রতিনিধিরা অল্পদিনের মধ্যেই ভারতবর্ষের পশ্চিম উপকূলের কালিকট, চৌল, কোচিন, বোম্বাই, সিংহল, হুগলী ও বঙ্গদেশে শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করে এবং কুঠিগুলো দুর্গে পরিণত করে। ১৫৩৮ খ্রিষ্টাব্দে তারা চট্টগ্রামে ও সাতগাঁও-এ শুল্ক ঘাঁটি নির্মাণ করে। হুগলীতে ১৫৭৯ খ্রিষ্টাব্দে তারা উপনিবেশ গড়ে তোলে। এরপর উড়িষ্যা এবং বাংলায় কিছু অঞ্চলে বসতি স্থাপন করে। ইতিহাসবিদ মুনতাসীর মামুন তার 'ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী' বইয়ে উল্লেখ করেছেন, ১৮৩২ খ্রিষ্টাব্দে ঢাকায় পর্তুগিজদের ৪১টি বাড়ি ছিল। ইসলামপুর, শরাফতগঞ্জ ও নবাবপুরে ছিল তাদের বসতি।

পর্তুগিজদের পতন: ভারতবর্ষে পর্তুগিজদের অবস্থান স্থায়ী হয়নি। তাদের অত্যাচার, নির্যাতন এবং ইংরেজ ও ওলন্দাজদের উত্থানে তাদের পতন শুরু হয়। নিম্নে পর্তুগিজদের পতনের প্রধান কারণগুলো আলোচনা করা হলো-

প্রথমত, ১৫৭৯ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর পর্তুগিজদেরকে বাংলার সাতগাঁ নামক স্থানে বসতি স্থাপন এবং ব্যবসায়-বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। তারা কালক্রমে দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে। সম্রাট শাহজাহানের রাজত্বকালে তারা স্থানীয় ব্যবসায়ীদের নিকট থেকে অন্যায়ভাবে অধিক শুল্ক আদায়, দাস ব্যবসায় লিপ্ত, ভারতীয়দের জোরপূর্বক খ্রিষ্টধর্মে দীক্ষিত, সম্রাজ্ঞী মমতাজ মহলের দুজন ক্রীতদাসকে অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়। ফলে সম্রাট শাহজাহান ১৬৩২ খ্রিষ্টাব্দে তাদের হুগলী থেকে বিতাড়িত করেন। এরপর তাদের পতন শুরু হয়।

দ্বিতীয়ত, পর্তুগাল ও স্পেন মিলিত হয়ে ওলন্দাজ ও ইংরেজদের বিরুদ্ধে ইউরোপে ১৫৮৮ খ্রিষ্টাব্দে যুদ্ধে অবতীর্ণ হয়। এই যুদ্ধে পর্তুগালের অনেক অর্থ ক্ষয় হয়। ফলে পর্তুগালের মতো ছোট দেশের পক্ষে দূরপ্রাচ্যের রাজ্যের ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়ে; যা তাদের পতনের অন্যতম কারণ।

তৃতীয়ত, আলবুকার্কের পরে পর্তুগিজ সরকার অপর কোনো সুদক্ষ শাসনকর্তাকে ভারতবর্ষে প্রেরণ করতে পারেনি, যিনি পর্তুগিজ শক্তিকে পুনরুজ্জীবিত করতে পারেন; যা তাদের পতন ডেকে আনে।

চতুর্থত, পর্তুগিজদের অনুকরণে ওলন্দাজ, দিনেমার, ইংরেজ ও ফরাসি প্রভৃতি ইউরোপীয় বণিকরা ভারতবর্ষে আসতে থাকে। তাদের সাথে প্রতিযোগিতায় পর্তুগিজরা টিকে থাকতে পারেনি।

পঞ্চমত, স্বদেশ থেকে আর্থিক সাহায্যের অভাবে পর্তুগিজ কোম্পানি তাদের নিয়ম-শৃঙ্খলা হারিয়ে ফেলে। তারা অর্থ অভাবে নানান অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ে। মুঘল সম্রাট আকবর তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করলে পর্তুগিজরা পিছুটান দেয়।

ষষ্ঠত, পর্তুগিজরা কেবল ব্যবসায়-বাণিজ্যই করত না, তারা এদেশের জমিদার ও প্রভাবশালী বারোভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরি করত। আবার সুযোগ পেলেই জুলুম, নির্যাতন, লুণ্ঠন করত। পর্তুগিজ সৈন্যরা জোর করে এদেশের মেয়েদের বিবাহ করত। এসকল কর্মকাণ্ডই তাদের পতন ডেকে আনে।

ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা - অন্যান্য প্রশ্ন

ভারতবর্ষে আগত ইউরোপীয় কোম্পানিসমূহপর্তুগিজদের আগমনওলন্দাজদের আগমনদিনেমারদের আগমন ও পতনইংরেজদের আগমনফরাসিদের আগমনভারতবর্ষে আধিপত্য বিস্তারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকর্ণাটকের প্রথম যুদ্ধকর্ণাটকের দ্বিতীয় যুদ্ধকর্ণাটকের তৃতীয় যুদ্ধইংরেজদের সাফল্যের কারণডুপ্লের চরিত্র ও কৃতিত্ব বাংলায় নবাবি বংশ মুর্শিদ কুলী খান (১৭০৪-১৭২৭)নবাব সুজাউদ্দিন খান (১৭২৭-১৭৩৯ খ্রি.) নবাব সরফরাজ খান (১৭৩৯-১৭৪০ খ্রি.)নবাব আলীবর্দী খান (১৭৪০-১৭৫৬ খ্রি.) পলাশীর যুদ্ধপলাশীর যুদ্ধের কারণ (Causes of Battle of Palassey)পলাশী যুদ্ধের ঘটনাবলিপলাশীর যুদ্ধের প্রকৃতিপলাশীর যুদ্ধের ফলাফল (The results of Battle of Palassey)পলাশী যুদ্ধের গুরুত্ব (The significance of Battle of Palassey)নবাবের পরাজয়ের কারণ (Causes of defeat of Nawab)পলাশীর যুদ্ধের ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতিবক্সারের যুদ্ধ-১৭৬৪ Battle of Buxer-1764বক্সারের যুদ্ধের কারণ (Causes of Battle of Buxer)বক্সারের যুদ্ধের ঘটনাবলিমীর কাশিমের ব্যর্থতার কারণবক্সারের যুদ্ধের গুরুত্ব (Importance of the Battle of Buxer)ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভ-১৭৬৫ The English Company Gets Dewani-1765দেওয়ানি লাভের গুরুত্বইংরেজ কোম্পানির দ্বৈতশাসন The Dual Government of the English Company'লর্ড ক্লাইভের চরিত্র ও কৃতিত্ব The Character and Achievement of Lord Cliveসারসংক্ষেপপর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হন?কত সালে ভাস্কো-দা-গামা ভারতীয় উপমহাদেশে আগমন করেন?কত সালে পর্তুগিজ নাবিক বার্থেলোমিউ উত্তমশা অন্তরীপ আবিষ্কার করেন?১৭৫৬ সালের ১০ই এপ্রিল কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন?কত সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতবর্ষে আগমন করে?ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতবর্ষের পূর্বনাম কী?'ক্রুসেড' শব্দের অর্থ কী?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কবে বাংলায় দেওয়ানি লাভ করে?নবাব মীর কাশিম রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন?ফরাসিরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ইংরেজরা সর্বপ্রথম কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন?ডেনিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি কখন গঠন করা হয়?জর্ব চার্নক ১৬৯০ সালে কোন তিনটি গ্রামের জমিদারিস্বত্ব কিনে নেন?১৭৫৮ সালে ডুপ্লের পরিবর্তে কে পন্ডিচেরির শাসনকর্তা নিযুক্ত হন?১৭৪৮ সালে কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের প্রথম যুদ্ধের সমাপ্তি ঘটে?ইউরোপে সপ্ত বছরব্যাপী যুদ্ধের সময়কাল উল্লেখ কর।কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে?বাংলার নবাব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভূমি রাজস্ব ক্ষেত্রে 'মালজামিনী প্রথা' কে প্রবর্তন করেন?কোন যুদ্ধে দাউদ খান কররানিকে পরাজিত করে সম্রাট আকবর বাংলা জয় করেন?বাংলার প্রথম সুবাদার কে ছিলেন?আলীবর্দী খানের প্রকৃত নাম কী?পলাশি কোন নদীর তীরে অবস্থিত?পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়?নারায়ণ দাস কে ছিলেন?'অন্ধকূপ হত্যা' কাহিনির প্রচারক বা রূপকার কে ছিলেন?নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে আলী নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?পলাশির প্রান্তে নবাব সিরাজউদ্দৌলার কোন বিশ্বস্ত সেনাপতির মৃত্য হয়?বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?কোন ঘটনাকে কেন্দ্র করে বক্সারের যুদ্ধযুদ্ধ সংঘটিত হয়?কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়?ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত?দ্বৈতশাসনের প্রবর্তক কে ছিলেন?দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটান কে?বাংলার ইতিহাসে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল কত সালে (বাংলা ও ইংরেজি সাল)?বাংলা থেকে কোন জগদ্বিখ্যাত কাপড় ইউরোপে রপ্তানি করা হতো?মুর্শিদকুলি খান কত সালে বাংলার সুবাদারি লাভ করেন?কলম্বাস ভারতে আসার প্রচেষ্টা চালিয়ে কোন মহাদেশে পৌঁছান?নবাব সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি বলতে কী বোঝ?দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।দেওয়ানি লাভ বলতে কী বোঝায়?ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর বলতে কী বোঝায়?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।অন্ধকূপ হত্যা সম্পর্কে লেখ।মীর জাফরের পরিচয় দাও।আল বুকার্ক-এর 'নীলজল নীতি' ব্যাখ্যা কর।বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা কর।কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে? ব্যাখ্যা কর।আমিলদারী ও নাজাই প্রথা ব্যাখ্যা কর।ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কী কী?পর্তুগিজদের পরিচয় দাও।ভাস্কো-দা-গামা কে ছিলেন?ফোর্ট উইলিয়াম দুর্গ সম্পর্কে লেখ।আলবুকার্ক কে ছিলেন? বা আলবুকার্কের নীতিগুলো কী ছিল?পর্তুগিজ নাবিকের নাম কী?ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?ভাস্কো-দা-গামা কত সালে ভারতবর্ষে আসেন?কোন পর্তুগিজ নাবিক প্রথম ভারতে আগমন করেন?ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতবর্ষে আগমন করেন?পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতের কোন বন্দরে উপস্থিত হয়েছিলেন?সর্বশ্রেষ্ঠ পর্তুগিজ গভর্নর কে ছিলেন?পর্তুগিজরা বাংলায় কী নামে পরিচিত?পর্তুগিজরা সর্বপ্রথম কোথায় কুঠি স্থাপন করে?'হয় খ্রিষ্টধর্ম গ্রহণ কর অথবা মৃত্যুবরণ কর।' এ নীতিটি ভারতবর্ষে কোন দেশের নাবিকেরা গ্রহণ করেছিল?পর্তুগিজরা এদেশের বালক-বালিকাদের কোন ধর্মের অনুসারী করতে বাধ্য করত?আল-বুকার্ক কে ছিলেন?ভারতবর্ষে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?বাংলার কোন সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়ন করেন?আনারস, পেঁপে, পেয়ারা, জলপাই, কামরাঙ্গা প্রভৃতি কারা এদেশে প্রচলন করে?বাংলার সুবেদার শায়েস্তা খান সন্দ্বীপ থেকে কাদের বিতাড়িত করেন?বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লেখেন কে?ভারতবর্ষে আগত প্রথম ইউরোপীয় ব্যবসায়ী কারা?কোন দেশের অধিবাসীরা ওলন্দাজ নামে পরিচিত?ওলন্দাজরা কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিল?ওলন্দাজরা এদেশ থেকে কী কী রপ্তানি করত?ওলন্দাজরা অন্যদেশ থেকে এদেশে কী আমদানি করত?বিদারার যুদ্ধে ইংরেজদের নিকট কারা পরাজিত হয়?ডেনমার্কের অধিবাসীদের কী বলা হয়?দিনেমাররা কোন কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করে?দিনেমাররা ভারতবর্ষে বাণিজ্য কুঠি কাদের কাছে বিক্রি করেছিল?মেগাস্থিনিস কে ছিলেন?প্রাচীনকালে বাংলার কোন রপ্তানি দ্রব্য জগদ্বিখ্যাত ছিল?ভারতবর্ষে সর্বশেষে আগমন করে কারা?কোন দেশের অধিবাসীদেরকে ইতিহাসে ফরাসি হিসেবে অভিহিত করা হয়?কত খ্রিস্টাব্দে ফরাসিরা চন্দননগর কিনে নেয়?১৬৭৩ খ্রিস্টাব্দে ফরাসিরা ভারতবর্ষের কোথায় উপনিবেশ গড়ে তোলে?কার কাছ থেকে ফরাসিরা চন্দননগর কিনে নেয়?১৭৬০ খ্রিস্টাব্দে ইংরেজরা ফরাসিদের কোন বাণিজ্য কুঠি দখল করে নেয়?ভারতের কোথায় প্রথম ফরাসি বাণিজ্য কুঠি স্থাপিত হয়?সুইডেনের বণিকরা ভারতবর্ষে বাণিজ্য করতে কোন কোম্পানি গঠন করে?কত সালে তুর্কি শাসকরা কনস্টান্টিনোপল দখল করে?ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে?কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়?কার নামে ফোর্ট উইলিয়াম দুর্গের নামকরণ করা হয়?ফোর্ট উইলয়াম দুর্গ কোথায় নির্মাণ করা হয়?কোন মুঘল সম্রাটের কাছ থেকে ইংরেজরা ভারতবর্ষে বিনাশুল্কে বাণিজ্য করার অনুমতি লাভ করে?কার প্রচেষ্টায় কলকাতা বন্দর ও শহরের ভিত্তি প্রতিষ্ঠিত হয়?ভারতবর্ষে বাণিজ্য করতে 'ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' কার নিকট থেকে সনদপ্রাপ্ত হয়?ব্রিটিশ 'ইস্ট ইন্ডিয়া কোম্পানি' ভারতবর্ষে বাণিজ্য করতে কত বছর মেয়াদি সনদপ্রাপ্ত হয়?ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে কোন মুঘল সম্রাটের দরবারে উপস্থিত হয়?কোন সম্রাটের সময়ে ইংরেজরা ভারতবর্ষে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে?১৭০০ খ্রিস্টাব্দে বাংলায় ইংরেজদের গঠিত কাউন্সিলের সদর দপ্তর কোথায় স্থাপিত হয়?সুরাটে ইংরেজরা কত খ্রিস্টাব্দে বাণিজ্য কুঠি স্থাপন করে?১৬১২ খ্রিস্টাব্দে ইংরেজরা কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করে?পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে কে বিয়ে করেন?ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস যৌতুক হিসেবে কোন শহর পেয়েছিলেন?কত টাকার বিনিময়ে জব চার্নক ভাগীরথী নদীর তীরবর্তী গ্রাম তিনটির জমিদার স্বত্ব কিনে নেন?কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর গ্রামকে কেন্দ্র করে পরবর্তীতে কোন নগরীর উদ্ভব হয়?কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়?ভারতবর্ষে কোন ইউরোপীয় শক্তি একক আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়?নবাব আলীবর্দী খান জাতিতে কী ছিলেন?নবাব আলীবর্দী খান কোন যুদ্ধে বাংলার নবাব সরফরাজ খানকে পরাজিত ও হত্যা করেন?কাকে পরাজিত করে আলীবর্দী খান বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন?নবাব আলীবর্দী খানের কতজন কন্যা সন্তান ছিল?নবাব আলীবর্দী খান কোন কন্যার পুত্রকে অত্যন্ত স্নেহ করতেন?নবাব আলীবর্দী খান মৃত্যুর পূর্বে কাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান?নবাব আলীবর্দী খান কখন মারা যান?আলীবর্দী খান কে ছিলেন?আলীবর্দী খানের প্রকৃত নাম কী?পলাশী কোন নদীর তীরে অবস্থিত?বাংলায় নবাবি বংশের প্রতিষ্ঠাতা কে?শাহ সুজা কে ছিলেন?নবাব আলীবর্দী খান প্রথমে কোন স্থানের শাসনকর্তা ছিলেন?কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?সিরাজউদ্দৌলা কত খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন?পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?সিরাজউদ্দৌলা কত বছর বয়সে মুর্শিদাবাদের মসনদে বসেন?সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী?ঘসেটি বেগমের দেওয়ান কে ছিলেন?সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন?শওকত জঙ্গ কোন স্থানের শাসনকর্তা ছিলেন?সিরাজউদ্দৌলার সাথে শওকত জঙ্গ-এর সম্পর্ক কী?সিরাজউদ্দৌলা কাকে পরাজিত করে পূর্ণিয়া দখল করে নেন?কোন ইউরোপীয় বণিকেরা সিরাজকে মসনদে বসার সময় অভিনন্দন জানায়নি?কারা সিরাজউদ্দৌলার দুর্গ নির্মাণ বন্ধের আদেশ অমান্য করে?ধনদৌলতসহ কলকাতায় পালিয়ে যাওয়া কৃষ্ণদাস কে ছিলেন?সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সর্বশেষ কোন সন্ধি করতে বাধ্য হন?'অন্ধকূপ হত্যা' মিথ্যা কাহিনির মূল প্রচারক কে?পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার কতটি কামান ছিল?পলাশীর যুদ্ধে রবার্ট ক্লাইভের ইউরোপীয় সৈন্যসংখ্যা কত ছিল?পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পক্ষ অবলম্বন করেন কোন ফরাসি সেনাপতি?সিরাজউদ্দৌলার পতনের প্রধান কারণ কী?সিরাজউদ্দৌলার চরিত্রে কিসের অভাব ছিল?রবার্ট ক্লাইভ সিরাজ অপেক্ষা কোনদিক দিয়ে বেশি পারদর্শী ছিলেন?সিরাজউদ্দৌলা কোথায় ধৃত ও বন্দি হন?মীরন কে ছিলেন?সিরাজউদ্দৌলাকে কে হত্যা করে?পলাশীর যুদ্ধে বাংলার নবাবের পক্ষ অবলম্বন করেছিল কোন ইউরোপীয় শক্তি?বাংলার শেষ স্বাধীন নবাব কে?ভারতবর্ষে কখন আধুনিক যুগের সূচনা হয়েছিল?নবাব মীর জাফর কখন সিংহাসনচ্যুত হন?নবাব মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার মসনদে অধিষ্ঠিত হন?বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়?কারা বক্সারের যুদ্ধে মীর কাসিমকে সামরিক সহযোগিতা করেছিল?বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন?বক্সারের যুদ্ধে কে পরাজিত হয়?মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কাদের নিকট চূড়ান্তভাবে পরাজিত হয়?নবাব মীর কাসিম রাজধানী কোথায় স্থানান্তর করেন?নবাব মীর কাসিম বক্সারের যুদ্ধে কার হাতে পরাজিত হন?বক্সারের যুদ্ধের পর ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কোন দুটি অঞ্চল কেড়ে নেয়?কখন মীর জাফরের মৃত্যু হয়?জেমস স্টিফেন কে?রবার্ট ক্লাইভ কে ছিলেন?রবার্ট ক্লাইভ কখন দ্বিতীয়বার বাংলায় আসেন?ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনাশুল্কে বাণিজ্য করার অনুমতি দেন কে?সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত তারিখে দেওয়ানি সনদ লাভ করে?কে দ্বৈত শাসনব্যবস্থা প্রবর্তন করেন?ছিয়াত্তরের মন্বন্তর কত সালে সংঘটিত হয়?বাংলা ১১৭৬ সনের দুর্ভিক্ষকে কী বলা হয়?দ্বৈতশাসন ব্যবস্থায় দেওয়ানি ও দেশরক্ষার ব্যবস্থা কার ওপর ছিল?১৭৭০ খ্রিষ্টাব্দে বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষ হয় ইতিহাসে তা কী নামে পরিচিত?বাংলায় কোন শাসন প্রবর্তনে 'আমিলদারি' প্রথার উদ্ভব হয়?দ্বৈত শাসনব্যবস্থার অবসান কে ঘটান?কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটে?ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কী কী?জোরপূর্বক ভারতীয়দের ধর্মান্তরকরণ ছিল পর্তুগিজদের পতনের অন্যতম কারণ- ব্যাখ্যা কর।আল বুকার্কের 'নীলজলনীতি' ব্যাখ্যা কর।পনেরো শতকে কালিকট হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়?ভারতবর্ষে পর্তুগিজদের অবদান ব্যাখ্যা কর।ভারতবর্ষে পর্তুগিজ দস্যুনীতি ব্যাখ্যা কর।ভারতে আসার জলপথ আবিষ্কারের কারণ ব্যাখ্যা কর।যোসেফ ডুপ্লে কে ছিলেন? ব্যাখ্যা কর।ফরাসিদের বিফলতার একটি কারণ ব্যাখ্যা কর।ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বে ফরাসিরা কেন ব্যর্থ হয়েছিল?ডাচ কারা? তারা কোন দেশের নাগরিক?ভারতবর্ষে আগত তিনটি ইউরোপীয় কোম্পানির নাম লেখ।উপমহাদেশের ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।সম্রাট ফররুখশিয়ারের ফরমান ভারতবর্ষের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ ছিল কেন?ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও।কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে?ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের সূত্রপাত ব্যাখ্যা কর।অন্ধকূপ হত্যা কী? ব্যাখ্যা কর।কোম্পানির সাথে নবাব সিরাজদ্দৌলার বিরোধের কারণ সংক্ষেপে লেখ।আলীনগরের সন্ধি কী?অজ্ঞতা ও অদূরদর্শিতাই ছিল সিরাজউদ্দৌলার পতনের অন্যতম কারণ। ব্যাখ্যা কর।পলাশীর যুদ্ধে বিভিন্ন রাজকর্মচারী কেন নবাব সিরাজউদ্দৌলাকে অসহযোগিতা করেছিল? ব্যাখ্যা কর।সিরাজউদ্দৌলার সংক্ষিপ্ত পরিচয় দাও।সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পারিবারিক ষড়যন্ত্র ব্যাখ্যা কর।ভারতবর্ষের ইতিহাসে আলীবর্দী খান অবিস্মরণীয় নাম ব্যাখ্যা কর।পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কারণ ব্যাখ্যা কর।পলাশী যুদ্ধের সুদূরপ্রসারী ফলাফল ব্যাখ্যা কর।'মানজামিনী প্রথা' বলতে কী বোঝায়?বক্সারের যুদ্ধ কী? ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ বাঁধে কী কারণে?বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখ।দেওয়ানি বলতে কী বোঝ?ইংরেজদের দেওয়ানি লাভের গুরুত্ব ব্যাখ্যা কর।কীভাবে ইংরেজরা বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার পান তা ব্যাখ্যা কর।দ্বৈতশাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।ছিয়াত্তরের মন্বন্তর কী?ছিয়াত্তরের মন্বন্তরের কারণ সংক্ষেপে ব্যাখ্যা কর।'আমিলদারি' প্রথা বলতে কী বোঝায়?'নাজাই' প্রথা বলতে কী বোঝায়?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ