• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মামুন ও কামাল দুই ভাই। পিতার মৃত্যুর পর তাদের স্টার গার্মেন্টসের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাঁধলে বড় ভাই মামুন গার্মেন্টস পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং ছোট ভাই কামাল সংসার দেখাশোনার দায়িত্ব নেন। গার্মেন্টসের আর থেকে কামালকে সংসার পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ প্রদান না করায় সংসারে বিশৃঙ্খলা দেখা দেয়।

তুমি কি মনে কর উক্ত ঘটনা বাংলার অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়েছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

হ্যাঁ, আমি মনে করি উক্ত ঘটনা তথা দ্বৈত শাসন বাংলায় অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে দিয়েছিল।

উদ্দীপকে উল্লিখিত, মামুন ও কামালের মধ্যে পারিবারিক গার্মেন্টস। ও মংসারের দায়িত্ব বণ্টন হয়। এতে মামুন কামালকে উপযুক্ত অর্থ প্রদান না করায় সংসারে জটিলতা দেখা দেয়। যা দ্বৈত শাসনব্যবস্থাকে নির্দেশ করে। রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করেন। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এ অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈতশাসনের। অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব লাভ করেন ক্ষমতাহীন দায়িত্ব। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। যার চরম মাসুল দিতে হয় এদেশের অর্থনৈতিক ক্ষেত্রে। সৃষ্টি হয় ছিয়াত্তরের এক ভয়াবহ দুর্ভিক্ষ। স্মরণকালের ইতিহাসে এ ভয়াবহ দুর্ভিক্ষের পরিণতিতে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হয়। অথচ এ বছরও ক্লাইভ রাজস্ব আদায়ে কোনো ছাড় দেয়নি। ফলে চরম শোষণ নির্যাতনে "বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈত শাসনব্যবস্থার ফলে নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হন। যার ফলশ্রুতিতে বাংলার অর্থনৈতিক মেরুদণ্ড একেবারে ভেঙে যায়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ভাস্কো-ডা-গামা কোন দেশের নাবিক ছিলেন?

ভাস্কো-ডা-গামা পর্তুগালের নাবিক ছিলেন।

#

প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিল কেন?

প্রাচীনকাল থেকেই বাংলা ছিল ধনসম্পদে পূর্ণ রূপকথার মতো একটি দেশ। গ্রামের কৃষকদের খেতভরা ফসল, গোলাভরা ধান, পুকুরভরা মাছ থাকত। কুটির শিল্পেও এদেশের গ্রামগুলো ছিল সমৃদ্ধ।' এখানকার তাঁতিরা জগদ্বিখ্যাত মসলিম কাপড় তৈরি করত। এমনকি মসলার জন্যও এ বাংলা ছিল বিখ্যাত। তাই প্রাচীনকালে অনেকেই বাংলা অঞ্চলে বাণিজ্য করতে এসেছিল।

#

উদ্দীপকের ক্ষমতা ভাগাভাগির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উদ্দীপকের ভালতানির সাথে দ্বৈত শাসনব্যবস্থায় মিল খুঁজে পাওয়া যায়।

উদ্দীপকে আলোচিত মামুন ও কামাল' দুই ভাইয়ের পৈত্রিক সম্পত্তি - ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্যগত দিক ফুটে উঠেছে। মামুন দায়িত্ব নেয় 1 আয়ের খাত ও কামাল নেয় ব্যয়ের খাতের। ছোট ভাই কামাল সংসার - পরিচালনার দায়িত্বে থাকে। কিন্তু বড় ভাই মামুন সংসার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ কামালকে দেয় না, ফলে সংসারের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। উদ্দীপকের ন্যায়, দ্বৈত শাসনব্যবস্থায়ও রবার্ট ক্লাইভ বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। পক্ষান্তরে, নবাবের ওপর থাকে বাংলা পরিচালনার ষোল আনা দায়িত্ব। কিন্তু ক্লাইভ রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ দিত না। ফলে সারা দেশে শুরু হয় বিশৃঙ্খলা। অতএব উদ্দীপকে আলোচিত মামুন ও কামালের ক্ষমতা ভাগাভাগির সাথে রবার্ট ক্লাইভ ও নবাবের ক্ষমতা ভাগাভাগির ঘটনার মিল রয়েছে।