• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

মি. জোসেফ একজন উদারনৈতিক শাসক ছিলেন। তিনি সংবাদপত্রগুলোকে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রদান করেন সাত বছরের নিচের শিশুদের কারখানায় শ্রমিকের কাজ করা আইন করে বন্ধ করেন। দেশের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা কমিশন গঠন করেন।

বক্সারের যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

বক্সারের যুদ্ধ সংঘটিত হয় ১৭৬৪ সালে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

ইলবার্ট বিল কী?

ইউরোপীয় অপরাধীদেরকে বিচার করার জন্য ভারতীয় বিচারকদের ক্ষমতা দিয়ে লর্ড রিপন যে আইন পাস করেন তা ইতিহাসে ইলবার্ট বিল নামে পরিচিত। লর্ড রিপনের শাসনামলের অন্যতম একটি সংস্কার হলো 'ইলবার্ট' প্রণয়ন। ইলবার্ট বিলের মাধ্যমে লর্ড রিপন ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন। ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইতোপূর্বে ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারতেন না। তাই তিনি ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকদের সেই ক্ষমতা প্রদান করেন। ইউরোপীয়রা এ আইনকে অপমানজনক মনে করে এর বিরোধিতা করে।

#

উক্ত ব্যক্তির সংস্কারসমূহ বিশ্লেষণ কর।

উক্ত ব্যক্তি অর্থাৎ লর্ড রিপন কতিপয় গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপের মাধ্যমে ভারতবর্ষের একজন জনদরদি শাসক হিসেবে নিজের নাম লিখিয়ে রেখে গেছেন।
তার সংস্কার কাজসমূহ হলো-

স্থানীয় স্বায়ত্তশাসন আইন : ১৮৮২ সালে তিনি 'Bengal Municipal Act
নামক একটি স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস করেন। এ আইনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণকে সম্পৃক্ত করে গণতন্ত্রের পদপ্রদর্শক হয়ে তিনি ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন।

রাজস্ব সংস্কার: সরকারি রাজস্ব বিভাগ চালু করে তিনি মোট রাজস্বকে কেন্দ্রীয় প্রাদেশিক ও যৌথ তিন ভাগে ভাগ করেন। এছাড়া আয়কর ও অন্যান্য বিবিধ পণ্যের ওপর শুল্ক হ্রাস করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটান।

শিক্ষা সংস্কার: ভারতবর্ষের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ১৮৮২ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন তিনি, যা হান্টার কমিশন নামে পরিচিত।

ভূমি রাজস্ব বন্দোবস্ত: ভূমি রাজস্বের ক্ষেত্রে জমিদারদের ইচ্ছামত রাজস্ব বাড়ানোর বিরোধিতা করেন তিনি। একমাত্রে মূল্যবৃদ্ধি ছাড়া অন্য কোনো কারণে রায়তের রাজস্ব বাড়ানোর পক্ষে ছিলেন না তিনি। তাই এ নিয়ম সংস্কারের উদ্যোগ নেন তিনি।

ইলবার্ট বিল পাস: ইলবার্ট বিল পাসের মাধ্যমে সর্বাধিক কঠিন এবং দুঃসাহসী একটি মানবিক আবেদনে সাড়া দিয়েছিলেন তিনি।

সর্বোপরি বলা যায়, জনকল্যাণমূলক সংস্কার কাজের যান্যই ভারতবাসীর মনে লর্ড রিপন নিজেকে স্মরণীয় ও বরণীয় করে যেতে সক্ষম হন।

#

উদ্দীপকের মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের সাদৃশ্য ব্যক্তি হচ্ছেন লর্ড রিপন।

লর্ড রিপন ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বেনিয়া শাসনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল আসনের অধিকারী। তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং স্বায়ত্তশাসন, স্বাতন্ত্র্যবাদ ও শান্তি নীতির বিশ্বাসী ছিলেন। তার গৃহীত ব্যবস্থায় রাজ্যে শান্তি বিরাজ করছিল। এবং জনগণ সন্তুষ্ট ছিল। ভারত উপমহাদেশের ইতিহাসে দেখা যায় লর্ড রিপন সংস্কার কার্যাদির ক্ষেত্রে শাসনব্যবস্থা ও রাজস্ব পরিচালনা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেন। উপমহাদেশে দ্বায়ত্তশাসন প্রবর্তনের ক্ষেত্রে লর্ড রিপনই পথপ্রদর্শক এ কথা নিঃসন্দেহে বলা চলে। লর্ড বিপন এসব ব্যবস্থার মাধ্যমে জনগণের নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, মেম্বার প্রভৃতি স্থানীয় শাসন পরিচালনার ব্যবস্থা করে একে গণতন্ত্রের ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় সংস্থায় সরকার মনোনীত সদস্য রাখার এবং এসব প্রতিষ্ঠানে সরকারি পরিদর্শনের ব্যবস্থা করেন। এছাড়া জনসাধারণের উন্নতির জন্য তিনি নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ কার্যকর করেছিলেন। তিনি শিক্ষাব্যবস্থায় উন্নয়নকল্পে Hunter Commission গঠন করেন। দেশীয় ভাষায়। সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। এছাড়া তিনি ফ্যাক্টরি আইন, স্থানীয় স্বায়ত্তশাসন আইন, প্রজাস্বত্ব আইন, অবাধ বাণিজ্য প্রবর্তন করেন।

উদ্দীপকে মি. জোসেফ একজন উদারনৈতিক শাসক ছিলেন। তিনি সংবাদপত্রগুলোকে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রদান করেন। সাত বছরের নিচের শিশুদের কারখানায় শ্রমিকের কাজ করা আইন করে বন্ধ করেন। দেশের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা কমিশন গঠন করেন। সুতরাং বলা যায়, মি. জোসেফের সাথে পাঠ্যবইয়ের সাদৃশ্যপূর্ণ ব্যক্তি হচ্ছেন লর্ড রিপন।