• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জাহিদ নিউমার্কেটে ঈদের শার্ট কিনতে যায়। শার্টের দাম দিতে। গিয়ে তাকে শার্টের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম দিতে হয়। কারণ জানতে চাইলে বিক্রয়কর্মী তাকে বলেন, 'বাড়তি দামটি একধরনের কর।' জাহিদের বাবা একজন সরকারি চাকরিজীবী। জাহিদ বাসায় এসে সব ঘটনা বাবাকে বর্ণনা করলে বাবা বলেন, তিনিও সরকারকে কর দেন।

বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাতটি বর্ণনা কর।

বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাতটি হলো প্রতিরক্ষা খাত। প্রতিরক্ষা বাংলাদেশের সরকারি ব্যয়ের অন্যতম প্রধান খাত। প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীর বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য খরচ, যুদ্ধের অস্ত্রশস্ত্র, সাজসরঞ্জাম ইত্যাদি বাবদ বাংলাদেশ সরকার প্রচুর অর্থ ব্যয় করে থাকে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সম্পূরক শুল্ক কাকে বলে?

অনেক দ্রব্যসামগ্রীর ওপর আমদানি শুল্ক বা আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত যে শুল্ক আরোপ করা হয়, তাকে সম্পূরক শুল্ক বলে।

#

জাহিদ যে কর দেয় তার স্বরূপ ব্যাখ্যা কর।

উদ্দীপকের জাহিদ শার্ট কিনতে গিয়ে মূল্য সংযোজন কর দেয়।

অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে ১৯৯১-৯২ অর্থ বছর থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপানের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার উপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। মূল্য সংযোজন করই বাংলাদেশে কর ব্যবস্থায় ভ্যাট বা Value Added Tax নামে পরিচিত। বর্তমানে আমাদের দেশে আমদানিকৃত দ্রব্য ও স্থায়িভাবে উৎপাদিত দ্রব্য এবং নির্ধারিত কতকগুলো সেবা খাতের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। মূসকের ক্ষেত্রে ভোস্তাকেই করভার বহন করতে হয়। কিন্তু কর কর্তৃপক্ষ মূসক আদায় করে উৎপাদনকারী, বিক্রেতা প্রভৃতির কাছ থেকে, আর ভোক্তা পণ্য বা সেবা ক্রয়ের সময় মূল্যের সাথে এ কর প্রদান করে থাকেন।

উদ্দীপকে জাহিদ নিউমার্কেট-এ ঈদের শার্ট কিনতে যায়। শার্টের দাম দিতে গিয়ে তাকে শার্টের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম দিতে হয়। কারণ জানতে চাইলে বিক্রয়কর্মী তাকে বলেন যে, বাড়তি দামটি এক ধরনের কর। বস্তুত এ ধরনের করকে ভ্যাট বা মূল্য সংযোজন কর বলে।

#

জাহিদের বাবা যে কর দেয় তা সরকারের আয়ের, একটি গুরুত্বপূর্ণ উৎস-বিশ্লেষণ কর।

জাহিদের বাবা তার আয়ের ওপর কর দেন যা আয়কর নামে পরিচিত। আর আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

জনসাধারণের ব্যক্তিগত আয়ের ওপর যে কর ধার্য করা হয় তাকে আয়কর বলা হয়। বাংলাদেশে যাদের আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তাদের নিকট থেকে প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয়। এ হিসাবে শুধু সরকারি চাকরিজীবীই নন; বরং বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের আয়ের ওপর আয়কর দিতে হবে। তাছাড়া অন্যান্য অবস্থাসম্পন্ন ব্যক্তিবর্গ যাদের আয় নির্দিষ্ট সীমার উর্ধ্বে তারাও আয়কর প্রদান করেন। তবে আয়কর ছাড়াও সরকারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে যেগুলো থেকে আয় করে সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। তাছাড়া সরকারকে প্রশাসনিক, সামাজিক ও জনকল্যাণমূলক এবং অন্যান্য সেবাধর্মী কর্মকাণ্ডেও ব্যয় করতে হয়।

উদ্দীপকে জাহিদের বাবা একজন সরকারি চাকরিজীবী। এ হিসেবে তিনি সুরকারকে কর প্রদান করেন। আয়ের উপর যে কর আরোপ করা হয় তাকে আয়কর বলে।
অতএব বলা যায় যে, জাহিদের বাবা যে কর দেন তা হলো আয়কর। আর আয়কর সরকারের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।