• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

জহির সাহেব এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে তাকে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করতে হয়। তাকে প্রয়োজনবোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শও প্রদান করতে হয়। অন্যদিকে, জহির সাহেবের ছোট ভাই রাকিব গ্রামে বাস করে। রাকিব আর্থিক সংকটে পড়লে জহির সাহেব তাকে এমন একটি আর্থিক প্রতিষ্ঠানের কথা বলেন যেটি স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি ঋণ প্রদান করে থাকে।

উদ্দীপকে রাকিবকে কোন আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপকের রাকিব আর্থিক সংকটে পড়লে তার বড় ভাই জহির সাহেব তাকে বাণিজ্যিক ব্যাংক নামক আর্থিক প্রতিষ্ঠানের কথা বলেন।

বাণিজ্যিক ব্যাংক মূলত বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রধান করে থাকে।' অর্থনীতিতে বাণিজ্যিক ব‍্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ব্যাংকের প্রধান কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। জনসাধারণের কাজ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যাংক এক্ষেত্রে ব্যবসায়ী, শিল্পপতি ও অন্যান্যদের ঋণ হিসেবে প্রদান করে। এ ঋণের বিপরীতে ব্যাংক মূল্যবান সম্পত্তি বন্ধক রাখে এবং নির্দিষ্ট পরিমাণ মুনাফা লাভকরে থাকে।

উদ্দীপকের রাকিব আর্থিক সংকটে পড়েছে তাই তাকে তার ভাই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সংকট উত্তরণের পরামর্শ দিয়েছেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

কর রাজস্ব কী?

বাংলাদেশ সরকার দেশের জনগণ, বিভিন্ন ব্যবসায় ও শিল্প কারখানার ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে কর রাজস্ব বলে।

#

বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম খাতটি ব্যাখ্যা কর।

বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম খাতটি হলো প্রতিরক্ষা খাত।

বাংলাদেশ সরকার। মূলত দেশের আর্থসামাজিক উন্নয়ন, ভৌত অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিপুল অর্থ ব্যয় করে থাকে। এছাড়া সরকারকে প্রধান যে গুরুত্বপূর্ণ ও আবশ্যিক খাতটিতে ব্যয় করতে হয় তা হলো প্রতিরক্ষা খাত। দেশের নাগরিকদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সীমানার অখণ্ডতা নিশ্চিত করতে সরকারকে অবশ্যই এ খাতটিতে পুরুত্ব দিতে হয়। প্রতিরক্ষা খাতটিকে তাই বলা হয় বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত।

#

দেশের অর্থনৈতিক উন্নয়নে জহির সাহেবের, কর্মরত প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম। বিশ্লেষণ কর।

উদ্দীপকের জহির সাহেবের কর্মরত প্রতিষ্ঠানটি হলো- কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির গুরুত্ব অপরিসীম।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গুরুত্ব: বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক দেশের অর্থ বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক। দেশের কাগজি মুদ্রা প্রচলনের একমাত্র অধিকার রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে। সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশের কাজও কেন্দ্রীয় ব্যাংকের।

উদ্দীপকের জহির সাহেব গুরুত্বপূর্ণ এ কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটিতে কর্মরত এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আলোচিত এ প্রতিষ্ঠানটির গুরুত্ব যে অপরিসীম তা নিশ্চিতভাবে বলা যায়।