- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঘটনা-১: জনাব সেলিমের ৩০ বিঘা জমি আছে। জমির খাজনা। বাবদ তাকে প্রতিবছর অনেক টাকা সরকারি খাতে জমা দিতে হয়।
ঘটনা-২: তালহা ও জুবায়ের একটি সরকারি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষকদের বেতন সরকারই বহন করে। এছাড়া এ বছর রাষ্ট্র নতুন কারিকুলাম চালু করে সকল শিক্ষকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন।
ঘটনা-১-এ সরকারি আয়ের কোন উৎসকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের 'ঘটনা-১' দ্বারা নির্দেশ করা হয়েছে সরকারি আয়ের ভূমিকা রাজস্ব উৎসকে নির্দেশ করছে।
ভূমি রাজস্ব খাত:
ভূমি ভোগ দখলের জন্য সরকারকে প্রদত্ত খাজনাই ভূমি রাজস্ব নামে পরিচিত। সরকার এক্ষেত্রে ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করার ফলে এ খাতে সরকারের আয় কিছুটা কম। তবে ২৫ বিঘার পর থেকে ভূমি ভোগ দখলের পরিমাণের ওপর ভিত্তি করে সরকারকে খাজনা প্রদান করতে হয়, অর্থনীতিতে যা ভূমি রাজস্ব নামে পরিচিত। উদ্দীপকের 'ঘটনা-১'-এ জনাব সেলিম ৩০ বিঘা জমির মালিকানা ভোগ করায়, উক্ত মোট জমির পরিমাণ অনুপাতে প্রতিবছর তাকে খাজনা বাবদ অনেক টাকা সরকারি খাতে জমা দিতে হয় এবং এ আয়ের ফলে অর্জিত অর্থ সরকারি আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয়, অর্থনীতিতে যা ভূমি রাজস্ব নামে পরিচিত।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
আবগারি শুল্ক কী?
দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়।
ব্যাংককে ঋণের কারবারি' বলা হয় কেন?
ব্যাংককে ঋণের কারবারি বলা হয়। কারণ, ব্যাংক একদিকে জনসাধারণের অর্থ গচ্ছিত রাখে অপরদিকে ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদি ঋণ প্রধান করে। জনসাধারণ এক্ষেত্রে তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য বাংকে জমা রাখে। ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী ও ঋণ গ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এ ধরনের খাণের ওপর সুদ আদায় করে। মূলত এই মুনাফার ওপর ভিত্তি করে ব্যাংক টিকে আছে। ব্যাংককে তাই বলা হয় ঋণের কারবারি।
তুমি কি মনে কর, ঘটনা-২-এ ব্যয়কৃত অর্থ সরকারের ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ খাত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উদ্দীপকের 'ঘটনা-২'-এ উল্লিখিত সরকারি ব্যয়ের খাত। আমি মনে করি যে, শিক্ষাখাত সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত।
সরকারের একটি অলাভজনক সরকারি ব্যয়ের খাত হলো শিক্ষা খাত। তাৎক্ষণিক ফলাফল প্রদান না করলেও দীর্ঘমেয়াদে এর ফলপ্রসূতা সুদূর প্রসারী। এ কারণেই শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে আঅশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে সরকারকে সাম্প্রতিককালে এ খাতে প্রচুর ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসকারি বিদ্যালয়, কলেজ, মাদরাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারে নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপনানুষ্ঠানিক শিক্ষার জন্যও সরকার উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করে। বাংলাদেশ সরকারের ব্যয়ের পুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা খাত। উদ্দীপকের 'ঘটনা-২' দ্বারা সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ এ খাতটির বর্ণনাই প্রদান করা হয়েছে।

