• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ঘটনা-১: কৃষক আতাউর সম্প্রতি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা ধার নিয়ে একটি ধান কাটা ও মাড়াইযন্ত্র ক্রয় করেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আতাউরকে বলেন, "আমরা হাঁস-মুরগি পালনসহ অনেক ক্ষেত্রেই টাকা ধার দিই।"

ঘটনা-২: জিসান-বাবার সাথে বিভাগীয় শহরে থাকে। তার বাবা একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। বাবা জিসানকে বলেন, আমাদের প্রতিষ্ঠানটি সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদেশ থেকে যে অর্থ ধার নেয় তার হিসাব রাখে, সরকারকে পরামর্শ দেয় এবং সরকারের অর্থ জমা রাখে।

ঘটনা-১-এ কোন আর্থিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘটনা-১-এ যে আর্থিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটি হলো বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক স্নকারের বিশেষায়িত ব্যাংক। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃস্টিতে এই ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। হালের বলদ, বীজ, সার, কৃষি যন্ত্রপাতি ক্রয়, পানি সেচের জন্য শক্তিচালিত পাম্প, গভীর ও অগভীর নলকূপ স্থাপন প্রভৃতি কাজের জন্য কৃষি ব্যাংক ঋণ প্রদান করে। বর্তমানে কৃষিকার্য ছাড়াও হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য উৎপাদন, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য এই ব্যাংক ঋণ প্রদান করে থাকে। যার দৃষ্টান্ত আমরা ঘটনা-১-এ দেখতে পাই। যেমন-কৃষক আতাউর একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ধান কাটা ও মাড়াই যন্ত্র ক্রয় করেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আতাউরকে বলেন, আমরা হাঁস-মুরগি, পালনসহ অনেক ক্ষেত্রেই টাকা ধার দিই। সুতরাং ঘটনা-১ বাংলাদেশ কৃষি ব্যাংকের কার্যাবলি ও বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যতিক্রমধর্মী কাজের জন্য এ ব্যাংক স্বতন্ত্র বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমন্ডিত।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সরকারি অর্থব্যবস্থা কী?

সাধারণভাবে সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়।

#

আমাদের কেন নিয়মিত কর দেওয়া উচিত?

রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়ে থাকে তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতকগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। নাগরিকদের অন্যতম দায়িত্ব হলো কর ও খাজনা প্রদান করা। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর ও খাজনা। রাষ্ট্রের প্রশাসনিক, প্রতিরক্ষা এবং উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। নাগরিকগণ সময়মতো নিয়মিত কর ও খাজনা প্রদান করলে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করা যায়। তাই আমাদের নিয়মিত কর দেওয়া উচিত।

#

আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করাই ঘটনা-২-এ বর্ণিত প্রতিষ্ঠানের মূল কাজ- তুমি কি একমত যুক্তি দাও।

"আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করাই ঘটনা-২ এ বর্ণিত প্রতিষ্ঠানের মূল কাজ।" হ্যাঁ, আমি এ উক্তির সাথে একমত।

ঘটনা-২ জিসানের বাবা বলেন, আমাদের প্রতিষ্ঠানটি সরকার বিভিন্ন
উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদেশ থেকে যে অর্থ ধার নেয় তার হিসাব রাখে, সরকারকে পরামর্শ দেয় এবং সরকারের অর্থ জমা রাখে। জিসানের বাবার প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে বিশ্লেষণ করলে দেখা যাবে এটি মূলত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিটি বিভাগীয় শহরে শাখা আছে যা অন্যান্য ব্যাংক তথা বাণিজ্যিক ব্যাংকে তদারকি ও অন্যান্য কাজের পরিচালনা করে। কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এ ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে এবং প্রয়োজনবোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক। তাই অন্যান্য ব্যাংককে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণে হ্রাস-বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের - ঋণদান ক্ষমতা বহুলাংশে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক মূলত সরকারের ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে এ ব্যাংক বিনা খরচে বিভিন্ন উৎস থেকে সরকারের - পাওনা আদায় এবং বিভিন্ন খাতে সরকারে দেনা পরিশোধ করে। - কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট
বিনিময় হার রক্ষা করে। এ উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে। এক কথায় কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক দিকটি দেখাশোনা করার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য সমস্ত -প্রকার নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও তদারকি করার কাজ করেন। সেই -সাথে সরকারের আর্থিক দিক দেখেন।