- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব 'M' ১০ বিঘা জমি কিনে বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ। করেন। তার বাড়ির পাশেই একটি রেললাইন রয়েছে। তিনি একদিন দেখতে পেলেন, একজন লোক রেলপথের স্লিপার খুলে নেওয়ার চেষ্টা করছে। তিনি তাকে বাধা দিলে লোকটি পালিয়ে যায়।
উদ্দীপকের শেষের সম্পদটি সংরক্ষণে আমাদের করণীয় কী? মতামত দাও।
উদ্দীপকে উল্লিখিত সম্পদটি হলো সমষ্টিগত সম্পদ।
রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, ট্রেন, বিমান অফিস ভবন, বনাঞ্চল, নদীনালা ইত্যাদি সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। জনগণ এগুলো ব্যবহার করে ও ভোগ করে। এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকেরই বিশেষ যত্নমান হওয়া প্রয়োজন। এছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথভাবে তার দায়িত্ব। পালন করা আবশ্যক। উদ্দীপকের জনাব 'M' এর বাড়ির পাশেই রেললাইন আছে। তিনি একদিন দেখতে পেলেন, একজন লোক রেল। পথের স্লিপার তুলে নেওয়ার চেষ্টা করছে এবং তিনি লোকটিকে বাধা দিলেন। উদ্দীপকে সম্পদটি হলো সমষ্টিগত সম্পদ। এ সম্পদ সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে। কেউ যে, এ সম্পদ নষ্ট করতে না পারে সে বিষয়ে লক্ষ রাখতে হবে এবং 'প্রতিটি নাগরিকের নিজ নিজ কর্তব্য বিষয়ে সচেতন হতে হবে এবং সমষ্টিগত সম্পদের দায়িত্ব প্রাপ্ত সংস্থাগুলোকেও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। অতএব, উপরের আলোচ্য বিষয় অনুযায়ী উদ্দীপকের শেষের সম্পদটি সংরক্ষণ করতে হবে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
শ্রম কাকে বলে?
উৎপাদন কাজে ব্যবহারের জন্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলে।
জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয় কেন?
উচ্চ আয়ের দেশসমূহ উন্নত দেশ হিসেবে স্বীকৃত। এশীয় দেশসমূহের মধ্যে জাপান 'উচ্চ আয়ের দেশ' শ্রেণিভুক্ত। ২০১৮ সালে এদেশের মাথাপিছু আয় ছিল ৩৮৪২৮ ডলার থেকে ৭৫৫০৪ ডলারের মধ্যে। উন্নয়ন প্রক্রিয়া শীর্ষ পর্যায়ে পৌঁছানোর ফলেই এদেশ এই উন্নত অবস্থা অর্জন করেছে। এদেশের মাথাপিছু আয় এমন যে জনগণের সকল মৌলিক চাহিদা পূরণের পরও প্রচুর অর্থ উদ্বৃত্ত থাকে, যা সঞ্চয় ও মূলধন গঠনে ব্যয় হয়। জাপান উদ্বৃত্ত অর্থ দিয়ে অধিকতর উন্নয়ন কার্যক্রম চালায় এবং অনুন্নত দেশে উন্নয়ন কার্যক্রমে সহায়তা করে। এ কারণেই জাপানকে উচ্চ আয়ের দেশ বলা হয়।
উদ্দীপকের বাড়িটি কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা কর।
উদ্দীপকের উল্লিখিত বাড়িটি ব্যক্তিগত সম্পদ।
সম্পদকে ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় এবং আন্তর্জাতিক- এ পাঁচ শ্রেণিতে বিন্যস্ত করা যায়। ব্যক্তিগত মালিকানাধীন জায়গা জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থসম্পদ ও গাড়ি ইত্যাদি ব্যক্তিগত সম্পদ। নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি এগুলো ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে। তাই এগুলো ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। উদ্দীপকের জনাব 'M' ১০ বিঘা জমি কিনে বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণ করেন। অর্থাৎ জনাব 'M'-এর সম্পদটি ব্যক্তিগত সম্পদের আওতাভুক্ত। কারণ বাড়ি, জমি ইত্যাদি এসব ব্যক্তিগত মালিকানাধীন।
অতএব, উদ্দীপকের বাড়িটি ব্যক্তিগত সম্পদের আওতাভুক্ত।

