• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

শামীম ও শাহেদ এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। তারা দুজন সিদ্ধান্ত নিয়েছে পাঠ্যবিষয় হিসেবে এমন একটি বিষয় নিবে যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে। রাষ্ট্র, সংবিধান এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। "ঐতিহাসিক তথ্যসমূহ উক্ত বিষয়টিকে পূর্ণতা দান করে।"

পৌরনীতি কী?

পৌরনীতি হলো সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা নাগরিকতার সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা (০)

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

সুশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ কর।

সুশাসনের (Good Governance) সাথে জবাবদিহিতার সম্পর্ক নিবিড়। রাষ্ট্রে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও চর্চার ক্ষেত্রে জবাবদিহিতা সুশাসনকে নিশ্চিত করে। বাকস্বাধীনতাসহ সকল নাগরিক অধিকার সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা সুশাসনের পরিচয় বহন করে। আর সুশাসনের ক্ষেত্রে জবাবদিহিতা হলো প্রথম শর্ত। জবাবদিহিতা না থাকলে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত হয় না। ফলে দুর্নীতির প্রকোপ বাড়ে। আইনের অনুশাসনও প্রতিষ্ঠিত হয় না। অর্থাৎ সুশাসনের জন্য জবাবদিহিতা অপরিহার্য।

#

উদ্দীপকে উল্লিখিত বিষয়টির পরিধি ব্যাখ্যা কর।

উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন, যার পরিধি ব্যাপক।
উদ্দীপকে লক্ষ করা যায়, শামীম ও শাহেদ একাদশ শ্রেণিতে পাঠ্য বিষয় হিসেবে এমন একটি বিষয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব-কর্তব্য, রাষ্ট্র, সংবিধান এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। যেহেতু এসব বিষয় পৌরনীতি ও সুশাসনে আলোচিত হয়, সেহেতু বলা যায় উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসনের পরিধি নিচে ব্যাখ্যা করা হলো- পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। সুতরাং উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের জন্য পৌরনীতি নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন মানুষের সমাজবস্থ জীবনের প্রাথমিক সংগঠন তথা পরিবার হতে শুরু করে সমাজ, সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রের উৎপত্তি ও বিকাশ, রাষ্ট্রের কার্যাবলি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। এছাতা রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক বিষয়, নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক, রাজনৈতিক ঘটনাবলির আলোচনা, সমাজজীবনের বিভিন্ন দিক, সাংবিধানিক অগ্রগতি সম্পর্কিত আলোচনা, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা পৌরনীতি ও সুশাসনের পরিধিভুক্ত। মোটকথা, নাগরিকতার সাথে জড়িত সব বিষয় পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।

#

রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধিতে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।

রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধিতে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব অনেক। পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন এবং অনুশীলনের গুরুত্ব অপরিসীম। যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে এবং নাগরিকতা বিষয়ে সঠিক দিক নির্দেশনা দেয়, তার প্রায় সবকিছু নিয়েই পৌরনীতি ও সুশাসনে আলোচনা করা হয়। আর তাই নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে পৌরনীতি ও সুশাসন পাঠের গুরুত্ব ব্যাপক।
পৌরনীতি ও সুশাসন রাজনীতি সম্পর্কিত সামগ্রিক বিষয় আলোচনা করে থাকে। এসব আলোচনার মাধ্যমে ব্যক্তি রাজনৈতিক প্রতিষ্ঠানের কার্যাবলির ভালো-মন্দ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পেয়ে থাকে। এতে ব্যক্তির রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায়। এছাড়া পৌরনীতি ও সুশাসন নাগরিকের দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধি করে। নাগরিকের ভূমিকা কী হওয়া উচিত, পৌরনীতি ও সুশাসন তার পথ নির্দেশ করে। এছাড়া সরকার, রাজনৈতিক দলের করণীয় এবং দায়িত্ববোধ সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। ফলে সরকার ও রাজনৈতিক দলসমূহের মধ্যে দায়িত্বশীলতা সৃষ্টি হয়। এতে জনগণের অধিকতর কল্যাণ নিশ্চিত করা সম্ভবপর হয়। প্রত্যেকটি রাষ্ট্রের সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উল্লেখ থাকলেও পৌরনীতি ও সুশাসন পাঠ ছাড়া এটি সম্পর্কে জানা সম্পূর্ণভাবে সম্ভব নয়। পৌরনীতি নাগরিকের অধিকার- কর্তব্যসমূহ বিশদভাবে আলোচনা করে। কীভাবে নাগরিকদের অধিকার সংরক্ষিত হবে, সমাজ ও রাষ্ট্রে নাগরিক কীভাবে তার দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে ব্যক্তি-স্বাধীনতা বজায় রাখবে তা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানা যায়। ওপরের আলোচনার ভিত্তিতে তাই বলা যায়, রাজনৈতিক সচেতনতা এবং নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ বৃদ্ধিতে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠের কোনো বিকল্প নেই।