- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
মি. '' একটি শাস্ত্র পাঠ করে রাষ্ট্র, সংবিধান, আইন ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে। মি. '' এর বন্ধু মি. '' অপর একটি শাস্ত্র পাঠ করে লিঙ্গ বৈষম্য, নারী ও পুরুষের সমান অধিকার ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করে।
উদ্দীপকে মি. '' ও মি. '' এর পাঠ করা শাস্ত্র দুটির মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপকে মি. '' অর্থাৎ পৌরনীতি ও সুশাসন এবং জেন্ডার স্টাডিজের সুসম্পর্ক রয়েছে।
বর্তমানকালে সমসাময়িক বিষয় হিসেবে জেন্ডার স্টাডিজ সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পৌরনীতি ও সুশাসনের সাথে জেন্ডার স্টাডিজ বিষয়ের গভীর সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্রের সব নাগরিকের সামাজিক, রাজনৈতিক, আইনের আশ্রয় লাভ, ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা, বাকস্বাধীনতা প্রভৃতি অধিকার রয়েছে। রাষ্ট্র এ অধিকার থেকে কাউকে বঞ্চিত করতে পারে না। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের সকল নাগরিকের এসব অধিকার নিশ্চিত করার চেষ্টা করে থাকে। তেমনি জেন্ডার স্টাডিজ রাষ্ট্রের অভ্যন্তরে সব নাগরিকের লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং বৈষম্যের বিলোপ সাধন করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে।
জেন্ডার স্টাডিজ পৌরনীতির আলোচনার অন্যতম অনুসঙ্গ। কেননা, রাষ্ট্র কোনোভাবে শুধু নারী বলে তাকে অবজ্ঞা, অবহেলা এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। পৌরনীতি জেন্ডার স্টাডিজের মাধ্যমে সমাজে নারী-পুরুষের বৈষম্য বিলোপ করে একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে।
পৌরনীতি ও জেডার স্টাডিজ উভয় শাস্ত্র সমাজে নাগরিকের যথাযথ কল্যাণসাধনে কাজ করে। সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে উভয়ই কল্যাণমুখী।
ওপরের আলোচনা থেকে বোঝা যায়, পৌরনীতি ও সুশাসন এবং জেন্ডার স্টাডিজ উভয় শাস্ত্রের মধ্যে সুগভীর সম্পর্ক বিদ্যমান।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
সমাজবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন দ্বারা প্রভাবিত- ব্যাখ্যা করো।
নাগরিকতা, রাষ্ট্র, রাজনৈতিক জীবন ও প্রতিষ্ঠান, রাজনৈতিক আনুগত্য, আইন, স্বাধীনতা, সাম্য ইত্যাদি আলোচনার জন্যে সমাজবিজ্ঞান পৌরনীতি ও সুশাসনের সাহায্য নিয়ে থাকে। কারণ নাগরিক জীবন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এগুলোকে পর্যালোচনা না করলে সমাজবিজ্ঞানের আলোচনা পরিপূর্ণ হয় না। গিডিংস ও মরগ্যান বলেন, 'সমাজবিজ্ঞানের বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের সাহায্য ছাড়া আলোচনা করা সম্ভব নয়।' সামাজিক প্রতিষ্ঠান ও এদের কার্যাবলিও রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়। এ প্রেক্ষিতে বলা যায়, সমাজবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন দ্বারা প্রভাবিত।
নাগরিক সেবাকে নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার সহজ ও কার্যকর উপায় কোনটি?
নাগরিক সেবাকে নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার সহজ ও কার্যকর উপায় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।
উদ্দীপকের মি. '' কোন শাস্ত্র পাঠ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকে মি. '' যে শাস্ত্র পাঠ করেছেন তা হলো পৌরনীতি ও সুশাসন।
পৌরনীতি হলো সেই শাস্ত্র যা নাগরিকের অধিকার ও কর্তব্য এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলি নিয়ে আলোচনা করে। এ শাস্ত্র নাগরিক জীবনের সাথে জড়িত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে। এ ছাড়াও বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা বা সরকার কাঠামো নিয়ে আলোচনা করে। এ শাস্ত্র পাঠের মাধ্যমে বিভিন্ন দেশের সংবিধান সম্পর্কে ধারণা লাভ করা যায়। এর পাশাপাশি এ শাস্ত্র আইনের উৎস ও এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করে। এ শাস্ত্র পাঠের মাধ্যমে একজন নাগরিক তার দেশের সরকারব্যবস্থাসহ অন্যান্য দেশের সরকারব্যবস্থা সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারে।
উপরের আলোচনা থেকে বোঝা যায় উদ্দীপকের মি. '' যে শাস্ত্র পাঠ করেছেন তা হলো পৌরনীতি ও সুশাসন। কারণ উদ্দীপকের শাস্ত্রটির আলোচ্য বিষয়ের সাথে পৌরনীতি সুশাসনের আলোচনার মিল রয়েছে।

