- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
উচ্চ মাধ্যমিক শ্রেণির পঠিতব্য বিষয়গুলোর মধ্যে একটি বিষয়ে সুন্দরভাবে নাগরিক, সুশাসন, ই-গভর্নেন্স সম্পর্কে শিক্ষকেরা আলোচনা করেন। উক্ত আলোচনা শ্রবণ করে ছাত্ররা নিজেদের জ্ঞানের অবস্থান আরো উন্নত করার চেষ্টা করে এবং রাষ্ট্র, সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারে।
উদ্দীপকে বর্ণিত সরকারের কার্যক্রম রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উদ্দীপকে বর্ণিত সরকারের কার্যক্রম রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ- উক্তিটির সাথে আমি একমত।
রাষ্ট্রের উপাদান চারটি। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদন হলো সরকার। মূলত সরকারই রাষ্ট্রের চালক হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান পরিচালনায় সরকারের ভূমিকা রয়েছে। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায়ও সরকারের কার্যক্রম গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে দেখা যায়, শিক্ষকের বক্তব্য শ্রবণ করে ছাত্ররা সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারে। যা রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সরকার সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী এবং পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিতকরণে কাজ করে। যার ফলে, নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি পায়, নাগরিকের ক্ষমতায়ন নিশ্চিত হয়, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয় এবং রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হয়। সরকার দেশের অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নেও কাজ করে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা, নাগরিক সেবা দান, আইনের শাসন প্রতিষ্ঠা, ই-গর্ভনেন্স প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা প্রণয়নেও সরকার গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে। একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সরকারের এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সরকারের কার্যক্রম রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ- কথাটি যথার্থ।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
মূল্যবোধ ও নৈতিকতা মুদ্রার এপিঠ ওপিঠ কেন?
মূল্যবোধ ও নৈতিকতা উভয়ই সমাজস্বীকৃত আচরণের সমষ্টি।
নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা যা মানুষকে সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে। অপরদিকে, মূল্যবোধ এক প্রকার সামাজিক নৈতিকতা। সমাজের বসবাসকারী মানুষের শ্রদ্ধাই মূল্যবোধের ভিত্তিস্বরূপ। অর্থাৎ, মূল্যবোধও এক ধরনের নৈতিকতা। তাই বলা হয়, মূল্যৰোধ ও নৈতিকতা মুদ্রার এপিঠ-ওপিঠ।
'Civics' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
'Civics' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ 'সিভিস' (Civis) এবং 'সিভিটাস' (Civitas) থেকে।
শিক্ষকের আলোচনার বিষয়বস্তু একাদশ শ্রেণির কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকের শিক্ষকদের আলোচনার বিষয়বস্তু একাদশ শ্রেণির পৌরনীতি ও সুশাসন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতির অতীত ও বর্তমান সম্পর্কে আলোচনা করে। সুশাসন, সুশাসনের গুরুত্ব, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, ই-গভর্নেন্স, নাগরিক অধিকার ও মানবাধিকার, দেশপ্রেম, জাতীয়তাবোধ ইত্যাদি বিষয়ও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। রাষ্ট্র, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণিভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণিভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি, সংগঠন ও কার্যাবলি, নির্বাচন ও নির্বাচকমণ্ডলী, রাজনৈতিক দল, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জনমত প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়। এসব বিষয়বস্তুর পাশাপাশি বিভিন্ন নাগরিক সমস্যা এবং সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়েও পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে।
উদ্দীপকে দেখা যায়, উচ্চ মাধ্যমিক শ্রেণির পঠিতব্য বিষয়গুলোর মধ্যে একটি বিষয়ে সুন্দরভাবে নাগরিক, সুশাসন, ই-গভর্নেন্স সম্পর্কে শিক্ষকের আলোচনা করেন। যা পৌরনীতি ও সুশাসনকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের শিক্ষকের আলোচনার বিষয়বস্তুর সাথে পৌরনীতি ও সুশাসনের সাদৃশ্য রয়েছে।

