• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পৌরনীতি ও সুশাসন পরিচিতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

কাওসার ও সুজন এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে তারা সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশুনা করতে চায়। এ প্রসঙ্গে তাদের বাবা জনাব ফয়েজুর রহমান পাঠ্যসূচির অন্তর্ভুক্ত "একটি বিষয়" নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন যে, বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি মনে করেন, "ঐতিহাসিক তথ্যসমূহ উক্ত বিষয়টিকে পূর্ণতা দান করে।"

পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য ব্যাখ্যা কর।

পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।

পৌরনীতি ও সুশসন অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রীয় সংগঠনগুলোর ওপর গুরুত্ব আরোপ করে। আর পৌরনীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কিত বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করে। পৌরনীতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে নাগরিক দৃষ্টিকোণ থেকে দেখে। অপরদিকে, রাষ্ট্রবিজ্ঞানে ঐ একই সমস্যাগুলোকে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয়।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা (০)

সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ

#

পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?

পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হলো 'Civics'।