• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)
মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি

সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি মধ্যযুগের শাসকগণের মধ্যে অন্যতম ছিলেন। বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও দৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছিলেন। শাসনকার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদীতীরে অবস্থিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইওজ খলজি বুঝতে পেরেছিলেন যে, শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। বাংলার শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। তাই বলা যায় যে, বাংলায় মুসলিম শাসকদের মধ্যে ইওজ খলজিই নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। রাজধানীর নিরাপত্তার জন্য এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করা হয়। বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী এলাকাকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের বন্দোবস্ত করেন। এ রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসা-বাণিজ্যেরই শুধু সুবিধা হয়নি; বরং দেশের লোকের নিকট আশীর্বাদস্বরূপও ছিল। কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ ও শস্যক্ষেত্র রক্ষা করত।

উপরে উল্লিখিত কার্যাবলি গিয়াসউদ্দিন ইওজ খলজিকে একজন সুশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি রাজ্য বিস্তারের দিকেও মনোনিবেশ করেন। পার্শ্ববর্তী কামরূপ, উড়িষ্যা, বঙ্গ (দক্ষিণ-পূর্ব বাংলা) এবং ত্রিহুতের রাজারা তাঁর নিকট কর পাঠাতে বাধ্য হয়। কেউ কেউ মনে করেন আব্বাসীয় খলিফা আল-নাসিরের নিকট থেকে সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি স্বীকৃতিপত্র লাভ করেছিলেন। যদিও এ বিষয়টির স্বপক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায় না, তবে তিনি তার মুদ্রায় বাগদাদের আব্বাসীয় খলিফার নাম অঙ্কন করেছিলেন।

দিল্লির মুসলমান সুলতান ইলতুৎমিশ অপর মুসলমান সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির অধীনে লখনৌতির (বাংলা) মুসলমান রাজ্যের প্রতিপত্তি বিস্তার কখনও ভালো চোখে দেখেননি। কিন্তু রাজত্বের প্রারম্ভে আশু বিপদ ও সমস্যার সমাধান করার পূর্বে বাংলার দিকে নজর দেয়া তার পক্ষে সম্ভব হয়নি। ১২২৪ খ্রিষ্টাব্দে বিপদসমূহ দূর হলে সুলতান ইলতুৎমিশ বাংলার দিকে দৃষ্টি দেন। ১২২৫ খ্রিষ্টাব্দে মুঙ্গের কিংবা শকরিগলি গিরিপর্বতের নিকট উভয় দলের সৈন্য মুখোমুখি হলে ইওজ খলজি সন্ধির প্রস্তাব করেন। উভয়পক্ষে সন্ধি হয়। ইলতুৎমিশ খুশি হয়ে মালিক আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন এবং ইওজ খলজিকে বঙ্গের শাসক পদে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। কিন্তু সুলতান দিল্লিতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ইওজ খলজি পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন। বিহার আক্রমণ করে সেখানকার শাসনকর্তা আলাউদ্দিন জানিকে বিতাড়ন করা হয়।

ইওজ খলজি লখনৌতি ফিরে এসেই বুঝতে পেরেছিলেন যে, ইলতুৎমিশ আবার বাংলা আক্রমণ করবেন। তিনি প্রায় এক বছরকাল প্রস্তুতি নিয়ে রাজধানীতে অবস্থান করেন এবং পাল্টা আক্রমণের জন্য অপেক্ষা করেন। এ সময় দিল্লির রাজকীয় বাহিনী অযোধ্যার বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়ে। ইওজ খলজি মনে করলেন এ অবস্থায় দিল্লির মুসলমান রাজকীয় বাহিনীর পক্ষে বাংলা আক্রমণ করা সম্ভব হবে না। তাই তিনি এ অবসরে পূর্ববঙ্গ আক্রমণ করার মনস্থ করেন। রাজধানী লখনৌতি একপ্রকার অরক্ষিত অবস্থায় ছিল। এদিকে সুলতান ইলতুৎমিশ পুত্র নাসিরউদ্দিন মাহমুদকে লখনৌতি আক্রমণের নির্দেশ দেন। ইওজ খলজির অনুপস্থিতির সুযোগ নিয়ে নাসিরউদ্দিন মাহমুদ বঙ্গের রাজধানী লখনৌতি আক্রমণ করেন। এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ইওজ খলজি অতি অল্পসংখ্যক সৈন্য সঙ্গে নিয়ে রাজধানীতে তাড়াতাড়ি ফিরে আসেন। দিল্লির মুসলমান বাহিনী পূর্বেই তাঁর বসনকোট দুর্গ অধিকার করেছিল। যুদ্ধে বাংলার মুসলমান সুলতান ইওজ খলজি পরাজিত ও বন্দী হন। পরে তাঁকে হত্যা করা হয়। ইওজ খলজির পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরোপুরিভাবে দিল্লির মুসলমান সুলতানের অধিকারে আসে। নাসিরউদ্দিন মাহমুদ বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত হন।

ইওজ খলজি শিল্প ও সাহিত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তাঁরই পৃষ্ঠপোষকতায় গৌড়ের জুমা মসজিদ এবং আরও কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল। তাঁর আমলে পারস্য থেকে বহু সুফি ও সুধীগণ বঙ্গদেশে ইসলাম প্রচারে যথেষ্ট সহায়তা করেন। তাঁদের আগমন ও ইওজ খলজির পৃষ্ঠপোষকতায় লখনৌতি অভিজাত মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়।

ইওজ খলজির মৃত্যুর পর থেকে ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ষাট বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিগণিত হয়। এ সময় পনেরো জন শাসনকর্তা বাংলা শাসন করেন। তাঁদের দশজন ছিলেন দাস। দাসদের আরবি ভাষায় 'মামলুক' বলা হয়। এ কারণে ষাট বছরের বাংলার শাসনকে অনেকে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করেন। কিন্তু এ যুগের পনেরোজন শাসকের সকলেই তুর্কি বংশের ছিলেন। তুর্কি শাসকদের সময়ে দিল্লিতে অভ্যন্তরীণ গোলযোগ চলছিল। সুতরাং বাংলার মতো দূরবর্তী প্রদেশের দিকে সুলতানদের মনোযোগ দেওয়ার সুযোগ ছিল না। পরিণামে বাংলার তুর্কি শাসকরা অনেকটা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতেন।

মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিষ্টাব্দ) - অন্যান্য প্রশ্ন

ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজিবাংলায় তুর্কি শাসনের ইতিহাসসুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজিবাংলায় স্বাধীন সুলতানি শাসনের ইতিহাসস্বাধীন সুলতানি আমল (১৩৩৮ ১৫৩৮ খ্রিষ্টাব্দ)ইলিয়াস শাহি বংশসুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহরাজা গণেশ ও হাবসি শাসনপরবর্তী ইলিয়াস শাহি বংশ শাসনহাবসি শাসনহুসেন শাহি বংশআফগান শাসন ও বারোভূঁইয়া (১৫৩৮-১৫৭৬ সাল)আফগান শাসনবারোভূঁইয়াদের ইতিহাসবাংলায় মুঘল শাসন (১৫৭৬-১৭৫৭ সাল)সুবাদারি শাসনামলশায়েস্তা খাননবাব মুর্শিদ কুলি খানসুজাউদ্দিন খান ও সরফরাজ খানআলিবর্দি খাননবাব সিরাজউদ্দৌলাবাংলায় মুসলমান শাসনের সূচনা কালকে কোন যুগের শুরু বলা হয়?ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলেন?বখতিয়ার খলজি কোথাকার বাসিন্দা ছিলেন?বাংলার মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন কে?বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?গজনিতে ব্যর্থ হয়ে বখতিয়ার কার দরবারে উপস্থিত হন?বিহার থেকে বাংলায় প্রবেশ করতে হলে কয়টি গিরিপথ দিয়ে আসতে হতো?প্রাচীন বাংলায় প্রবেশের জন্য সুরক্ষিত গিরিপথ দুটির মধ্যে একটির নাম কী ছিল?বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদীয়া আক্রমণ করেন?বখতিয়ার খলজি কাকে পরাজিত করে বাংলা জয় করেন?বখতিয়ার খলজি কোন বংশের পতন ঘটান?বখতিয়ার খলজি কত সালে নদীয়া জয় করেন?লক্ষণাবতী মুসলমান আমলে কী নামে পরিচিত হয়?বখতিয়ার খলজির শেষ অভিযান ছিল কোনটি?বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?বখতিয়ার খলজিকে কে হত্যা করে বলে অনুমান করা হয়?বখতিয়ার খলজির পর মুসলমান শাসন বাংলায় কত বছর স্থায়ী ছিল?ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের কী নাম দিয়েছিলেন?জিয়াউদ্দিন বারানী কেন বাংলাদেশের নাম বুলগাকপুর দিয়েছিলেন?‘বুলগাকপুর’-এর অর্থ কী?কে খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন?বাংলায় প্রথম নৌবাহিনী গড়ে তোলার কৃতিত্ব কার?সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি কার নিকট হতে স্বীকৃতি লাভ করেছিলেন?ইলতুৎমিশ কোথাকার সুলতান ছিলেন?সুলতান ইলতুৎমিশের পুত্রের নাম কী?কার পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরাপুরি দিল্লি সালতানাতের অধিকারে আসে?'মামলুক' কাদের বলা হয়?নাসিরউদ্দিন মাহমুদ মৃত্যুবরণ করেন কখন?প্রথম তুর্কি শাসনকর্তা ছিলেন কে?তুঘান খান কত বছর বাংলার শাসনকর্তা ছিলেন?কে 'মুঘিসউদ্দিন' উপাধি ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন?মাসুদ জানি নিহত হন কখন?তাজউদ্দিন আরসালান খান কোন প্রদেশের শাসনকর্তা ছিলেন?আরসালান খান কত সালে লখনৌতির সিংহাসনে আরোহণ করেন?আরসালান খানের পর বাংলার শাসনকর্তা হন কে?মামলুক তুর্কিদের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?তুঘরিল কী নামে দুর্গ নির্মাণ করেছিলেন?তুঘরিল কী উপাধি নিয়ে স্বাধীনতা ঘোষণা করেন?গিয়াসউদ্দিন বলবন মৃত্যুবরণ করেন কখন?কায়কাউস কত বছর বাংলার শাসক ছিলেন?ফিরোজ শাহের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন কে?কত খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা দিল্লির অধীনে ছিল?বাহরাম খানের মৃত্যু হয় কখন?বাংলার স্বাধীন সুলতানি আমল কত?বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে?ফখরা কী নাম ধারণ করে সোনারগাঁয়ের সিংহাসনে বসেন?দিল্লির সুলতানগণ কত বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেননি?বাংলায় স্বাধীন সুলতানি আমল ছিল কত বছর?ফখরুদ্দিনের রাজত্বকাল কত?সর্বপ্রথম চট্টগ্রাম বিজেতার নাম কী?ফখরুদ্দিনের পুত্রের নাম কী?গাজি শাহ সোনারগাঁয়ে কত বছর রাজত্ব করেন?আলাউদ্দিন আলী শাহের প্রকৃত নাম কী ছিল?আলাউদ্দিন আলী শাহ কোন অঞ্চলের সিংহাসনে আরোহন করেন?শামসুদ্দিন ইলিয়াস শাহ কার দুধ ভাই ছিলেন?কে ইলিয়াস শাহি রাজবংশ প্রতিষ্ঠা করেন?শামসুদ্দিন ইলিয়াস শাহের প্রকৃত নাম কী?বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করেন?কাকে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ ক্ষমতা দখল করেন?হাজিপুর নামক শহর কে নির্মাণ করেন?ফিরোজাবাদের বিরাট হাম্বামখানা নির্মাণ করেন কে?'চেহেল সেতুন' কী?শাহ-ই-বাঙ্গালি উপাধি গ্রহণ করেছিলেন কে?পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সাথে পত্রালাপ হতো কোন সুলতানের?প্রখ্যাত কবি হাফিজ কোন দেশের অধিবাসী ছিলেন?'ইউসুফ-জুলেখা' কাব্যটি কে রচনা করেন?কোন কাব্য ফারসি রচনার অনুবাদ?ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান কে ছিলেন?গিয়াসউদ্দিন আযম শাহের পর কে সিংহাসনে বসেন?শিহাবউদ্দিন সুলতান হয়ে কী নাম গ্রহণ করেন?দুইশত বছরের সুলতানি শাসনের মধ্যে অন্য ধর্মের কোন শাসক কিছুদিন শাসন করেছেন?রাজা গণেশ কার আমত্য ছিলেন?কার আক্রমণে গণেশ পদচ্যুত হয়?মুসলমান হওয়ার পর যদুর নাম হয় কী?সুলতান জালালউদ্দিনের শাসন আমলে নির্মাণাধীন মসজিদের নাম কী?গণেশ কয়বার সিংহাসনে বসেছিলেন?গণেশ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?রাজা গণেশ ও তার বংশধরেরা কত বছর রাজত্ব করেন?শামসুদ্দিন আহমদ শাহের হত্যাকারী কে?কখন থেকে পরবর্তী ইলিয়াস শাহি আমল শুরু হয়?নাসিরউদ্দিন মাহমুদ শাহ কখন মৃত্যুবরণ করেন?কোন সুলতান অসংখ্যা আবিসিনীয় ক্রীতদাস সংগ্রহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন?রুকনউদ্দিন বরবক শাহের নামের পাশে কোন রাজকীয় উপাধির উল্লেখ ছিল?বরবক শাহ কেমন ছিলেন?সৌন্দর্যরসিক কথাটি কার সাথে সামঞ্জস্যপূর্ণ?কাকে হত্যার মাধ্যমে ইলিয়াস শাহি যুগের অবসান হয়?বাংলার হাবসি শাসনের সময়কাল কত?বাংলার হাবসি শাসন কয় বছর স্থায়ী ছিল?হাবসি বংশের প্রতিষ্ঠাতা কে?মালিক আন্দিল কত বছর রাজত্ব করেন?কার হত্যার মাধ্যমে বাংলায় হাবসি শাসনের অবসান ঘটে?হাবসি শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন?আলাউদ্দিন হুসেন শাহের প্রকৃত নাম কি?হুসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা কে?হুসেন শাহি আমলের সময়কাল কত?হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন?আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী পরিবর্তন করেন কেন?চট্টগ্রাম থেকে আরাকানীদের বিতাড়িত করেছিলেন কে?হুসেন শাহ কখন মৃত্যুবরণ করেন?বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?হুসেন শাহ কবি সাহিত্যিকদের কেন পুরস্কার প্রদান করতেন?'মহাভারত' বাংলায় অনুবাদ করেন কে?ছোট সোনা মসজিদ নির্মিত হয় কার শাসনামলে?বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় কার রাজত্বকালকে?নুসরত শাহ প্রথমে কার সাথে মিত্রতা স্থাপন করেন?নুসরত শাহ কখন আততায়ীর হাতে নিহত হন?'মিঠাপুকুর' কোন জেলায় অবস্থিত?মিঠাপুকুর কে খনন করেছিলেন?'কদমরসুল' কিসের নাম?আলাউদ্দিন ফিরোজ শাহ কত বছর ক্ষমতায় ছিলেন?হুমায়ুন গৌড় দখল করেন কখন?আফগানদের কয়টি শাখা ছিল?সমগ্র ভারতের অধিপতি হওয়ার স্বপ্ন ছিল কার?কোন মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন 'জান্নাতাবাদ'?মুঘল সম্রাট হুমায়ূনকে পরাজিত করে শেরখান কী উপাধি নেন?শেরশাহ বাংলা দখল করেন কখন?সম্রাট আকবর কাদের হাত থেকে বাংলার ক্ষমতা কেড়ে নেন?পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন সংঘটিত হয়?বাংলায় কররানি বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন কে?সুলায়মান কয়রানি কোন মুঘল সম্রাটের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলছিলেন?সুলায়মান করবানি মৃত্যুবরণ করেন কখন?বাংলায় শেষ আফগান শাসক কে ছিলেন?দাউদ খান কররানি কী উপাধি গ্রহণ করেন?কররানিদের শাসনামলে বাংলার রাজধানী কোথায় ছিল?বাংলার কারা মুঘলদের অধীনতা মেনে নেননি?বারো ভূঁইয়াদের নেতা কে ছিলেন?বারো ভূঁইয়াদের 'বার' দ্বারা কতজনকে বোঝায়?সুবাদার ইসলাম খান কত খ্রিস্টাব্দে বাংলার সুবাদার নিযুক্ত হন?মুসা খানের ঘাঁটি কোন স্থান ছিল?ইসলাম খান কখন ঢাকায় প্রবেশ করেন?সর্বপ্রথম কখন ঢাকা বাংলার রাজধানী হয়?ঢাকার নাম কে 'জাহাঙ্গীরনগর' রাখেন?কার সময়ে বারো ভূঁইয়াদের দমন করা হয়?কাদের দমনের মধ্য দিয়ে বাংলায় সুবাদারি প্রতিষ্ঠিত হয়?কোন শাসকের সময়ে 'বারো ভূঁইয়াদের' দমন করা হয়?বারো ভূইয়াদের দমন করার পরে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল কোন শাসন?বারো ভূঁইয়াদের দমনের পর সমগ্র বাংলায় কী প্রতিষ্ঠিত হয়?মুঘল প্রদেশগুলোকে কী বলা হতো?বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা হয় কখন?কত সালে মীরজুমলা ক্ষমতায় বসেন?আওরঙ্গজেব ও শায়েস্তা খানের সম্পর্ক কীরূপ ছিল?দীর্ঘদিনের চেষ্টার পর শায়েস্তা খান বাংলা থেকে কাদের বিতাড়িত করেন?কোন শাসকের আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম খুব সস্তা ছিল?পরিবিবির সমাধি কোথায় অবস্থিত?কোন শাসকের সময় টাকায় আট মণ চাউল পাওয়া যেত?রাজস্ব সংস্কার কার সর্বাধিক স্মরণীয় কীর্তি?বর্গিদের চূড়ান্তভাবে দেশত্যাগে বাধ্য করেন কোন নবাব?বাংলা থেকে বর্গিদের বিতাড়িত করেন কে?নবাব সিরাজউদ্দৌলার সাথে কাদের যুদ্ধ বাধে?মধ্যযুগ কাকে বলে? সংক্ষেপে লেখ।মধ্যযুগের সূচনা হয় কীভাবে?বখতিয়ার খলজির পরিচয় দাও।বখতিয়ার খলজি গজনিতে আসেন কেন?বখতিয়ার খলজি কোন পথে বাংলা আক্রমণ করেন?লক্ষণ সেন কেন বখতিয়ার খলজির আক্রমণ প্রতিহত করতে পারেননি?বখতিয়ার খলজি কী কৌশল অবলম্বন করে নদীয়া আক্রমণ করেন?লক্ষণ সেন কীভাবে পালিয়ে যান?মুসলিম আমলে বাংলার কোথায় রাজধানী স্থাপিত হয়?বাংলায় বুলগাকপুর বলার কারণ কী?বখতিয়ার খলজির সহযোদ্ধা কারা ছিলেন?গিয়াসউদ্দিন ইওজ খলজির নৌবাহিনী গড়ে তোলার কারণ কী?শিল্প-সাহিত্যে ইওজ খলজির অবদান লিখ।মামলুক কারা?স্বাধীন সুলতানি শাসন কাকে বলে? সংক্ষেপে লেখ।বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কীভাবে?ইলিয়াস শাহি বংশের পরিচয় দাও।ইলিয়াস শাহি বংশের সূচনা হয় কীভাবে?কে, কীভাবে বাংলায় প্রকৃত স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন?ইলিয়াস শাহ কীভাবে শাহ ই বাঙ্গালা উপাধি গ্রহণ করেন?শিক্ষা সংস্কৃতিতে গিয়াসউদ্দিন আজম শাহের ভূমিকা কেমন ছিল?কে কখন ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন?গিয়াসউদ্দিন আজম শাহের খ্যাতি অর্জন করার কারণ কী?রাজা গণেশ কীভাবে বাংলার ক্ষমতা দখল করেন?গণেশের হাত থেকে কে কীভাবে মুসলমানদের রক্ষা করেন?পরবর্তী ইলিয়াস শাহি শাসন কী? সংক্ষেপে লেখ।বরবক শাহের সময়ে কীভাবে হাবসিরা প্রাধান্য বিস্তার করে?বরবক শাহ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য কী উপাধি লাভ করেন?কে কখন বাংলায় হাবসি রাজত্বের সূচনা করে?সকল হাবসি শাসকদের পরিণতি কী হয়েছিল?কে কখন বাংলায় হুসেন শাহি বংশের সূচনা করে?হুসেন শাহ হাবসিদের প্রতি কী পদক্ষেপ গ্রহণ করেন?হুসেন শাহ কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেন?সাহিত্যের অগ্রগতিতে হুসেন শাহের ভূমিকা লিখ।শ্রীচৈতন্য কে ছিলেন?কার শাসনামলে শ্রীচৈতন্যের আগমন ঘটে?হুসেন শাহ কোন কোন স্থাপত্য নির্মাণ করেন?বাংলায় কীভাবে আফগান শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?কখন কোন যুদ্ধে কররানি শাসনের অবসান ঘটে?বারো ভূঁইয়া কারা?ঈসা খান ও মুসা খান কোন অঞ্চলের শাসক ছিলেন?কীভাবে বারো ভূঁইয়াদের পতন ঘটে?কে কখন ঢাকায় প্রথম রাজধানী প্রতিষ্ঠা করেন?ঢাকার নাম কীভাবে 'জাহাঙ্গীরনগর' হয়েছিল?সুবাদার ইসলাম খানের ঢাকায় রাজধানী স্থানান্তর করার কারণ কী ছিল?সুবা কাকে বলে? সংক্ষেপে লেখ।শায়েস্তা খানের সময় দ্রব্যমূল্য কেমন ছিল?শায়েস্তা খানের সময়কে বাংলায় মুসলমানদের স্বর্ণযুগ বলার কারণ কী?শায়েস্তা খান কোন কোন স্থাপত্য নির্মাণ করেন?নবাবী আমল বলতে কী বোঝ? সংক্ষেপে লেখ।বাংলায় কীভাবে নবাবি শাসনের সূচনা হয়?মুর্শিদাবাদ কীভাবে রাজধানীতে পরিণত হয়?নিজামত কাকে বলে? সংক্ষেপে লেখ।মুর্শিদ কুলি খান কোন সংস্কারের জন্য বিখ্যাত?মালজামিনি ব্যবস্থা বলতে কী বোঝায়? সংক্ষেপে লেখ।কোন শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয়?ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজি কোন দেশের অধিবাসী ছিলেন?বাংলায় প্রথম মুসলিম শাসনের সূত্রপাত করেন কে?বাংলায় সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন কে?কত খ্রিষ্টাব্দ বখতিয়ার খলজির নদীয়া জয় করেন?বখতিয়ার খলজি কোন পথে বাংলায় প্রবেশ করেন?লক্ষণাবতী মুসলমান আমলে কী নামে পরিচিত হয়?সুজাউদ্দিন কীভাবে নবাব হন?নবাব সুজাউদ্দিনের শেষ জীবন সুখের হয় নি কেন?আলিবর্দী খান কীভাবে ক্ষমতা গ্রহণ করেন?আলিবর্দী খান কেন সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকারী মনোনীত করেন?বখতিয়ার খলজির জীবনের অভিযান ছিল শেষ সমর অভিযান ছিল কোনটি?'বুলগাকপুর' কথাটির অর্থ কী?বাংলাদেশের নাম বুলগাকপুর কে দিয়েছেন?খলজি মালিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন কে?বাংলার মুসলমান শাসকদের মধ্যে কে নৌবাহিনীর গোড়াপত্তন করেন?কে বসনকোট নামক স্থানে দুর্গ নির্মাণ করেন?ইওজ খলজির পর কত জন শাসন কর্তা বাংলা শাসন করেন?সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি কার নিকট হতে স্বীকৃতিপত্র লাভ করেন?দাসদের আরবি ভাষায় কি বলা হয়?দিল্লির সুলতানগণ কত বছর বাংলাকে অধিকারে রাখতে পারেনি?কত খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের শাসনকর্তা বাহারাম খানের মৃত্যু হয়?কার মাধ্যমে বাংলায় স্বাধীন সুলতানি যুগের শুরু হয়?কত খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতানি যুগের শুরু হয়?মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন?মালিক ফিরুজ ইতগিন সুলতান হিসেবে কী নাম ধারণ করেন?ইলিয়াস শাহ কত খ্রিস্টাব্দে বাংলায় প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন?ইলিয়াস শাহের একটি উপাধির নাম লেখ।ইলিয়াস শাহ কী উপাধি গ্রহণ করেছিলেন?গিয়াসউদ্দিন আযম শাহ কী জন্য খ্যাতি অর্জন করেন?'ইউসুফ-জুলেখা' কাব্য কে রচনা করেন?নাসিরউদ্দিন মাহমুদ শাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?কে একজন মহাপন্ডিত ছিলেন?বরবক শাহ কত খ্রিষ্টাব্দে পরলোক গমন করেন?রাজা গণেশ কার উচ্চপদস্থ অমাত্য ছিলেন?কে গণেশকে দমন করেন?বাংলার হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?হাবসি শাসন উচ্ছেদ করে কে বাংলার সিংহাসনে বসেন?হুসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হতো?হুসেন শাহি যুগের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে?'পুরন্দর খান' কার উপাধি ছিল?বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?'ছোট সোনা মসজিদ' কার আমলে নির্মিত হয়?কার শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসের 'স্বর্ণযুগ' বলা হয়?বাগেরহাটের 'মিঠা পুকুর' কার আমলে খনন করা হয়?শেরশাহ কাকে পরাজিত করে বাংলা দখল করেন?বাংলায় শেষ আফগান শাসক কে ছিলেন?কে বাংলায় কররানি বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন?বারো ভূঁইয়া কারা?বারো শব্দটি কেন ব্যবহার করা হতো?প্রথম দিকে কে বারো ভূঁইয়াদের নেতা ছিলেন?প্রথম কত খ্রিষ্টাব্দে ঢাকা বাংলার রাজধানী হয়?মুঘল প্রদেশগুলো কী নামে পরিচিত ছিল?মুঘল আমলে প্রদেশগুলো কী নামে পরিচিত ছিল?গৌড়কে জান্নাতাবাদ বলা হতো কেন?গৌড়কে 'জান্নাতাবাদ' নামকরণ করেন কে?কোন কোন পর্বে বাংলায় মুঘল শাসন অতিবাহিত হয়?কোন যুগ হতে বাংলায় পর্তুগিজরা বাণিজ্য করত?কে মগদের উৎপাত হতে বাংলার জনগণের জানমাল রক্ষা করেন?কার সময়ে টাকায় আট মণ চাউল পাওয়া যেত?মুর্শিদকুলি খানের সর্বাধিক স্মরণীয় কীর্তি কী?মধ্যযুগের সূচনা হয় কীভাবে? ব্যাখ্যা কর।বখতিয়ারের সৈন্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ ব্যাখ্যা কর।বখতিয়ার খলজির বাংলায় প্রবেশের বর্ণনা দাও।লক্ষণ সেন নদীয়া থেকে পলায়ন করেন কেন?বঙ্গের মানুষের জীবনে কেন বৈপ্লবিক পরিবর্তন আসে?মাল-জামিনী প্রথা কে প্রবর্তন করেন?কে বর্গীদের দেশ ছাড়া করতে সক্ষম হন?নবাব আলিবর্দি খাঁর প্রথম কন্যার নাম কী ছিল?কৌলিন্যবাদ কী?কত খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধ সংঘটিত হয়?খলজি মালিকরা একজোট হয়ে বিদ্রোহ করার কারণ ব্যাখ্যা কর।বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল কেন?ইওজ খলজিকে কেন সুশাসক বলা হয়?কেন বাংলায় প্রথম নৌবাহিনী গঠন করা হয়? ব্যাখ্যা কর।গিয়াসউদ্দিন ইওয়াজ খলজির রাজ্য বিস্তারের বর্ণনা দাও।ইওজ খলজির মৃত্যুর পর ষাট বছর বাংলার শাসনকে দাস শাসন বলা হয় কেন?স্বাধীন সুলতানি শাসন বলতে কী বোঝায়?বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয় কীভাবে?ইলিয়াস শাহি বংশের সূচনা হয় কীভাবে? বর্ণনা কর।ইলিয়াস শাহকে কেন শাহ-ই-বাঙ্গালা বলা হতো?সুলতান শামসুদ্দিন শাহকে বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় কেন?ইলিয়াস শাহকে বাংলার স্বাধীনতার প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?ফিরোজ শাহ কেন বাংলার স্বাধীনতা মেনে নিয়েছিলেন?গিয়াস উদ্দিন আজম শাহ ছিলেন বঙ্গের শাসকদের মধ্যে অন্যতম- ব্যাখ্যা কর।গিয়াসউদ্দিন আজম শাহের খ্যাতি অর্জন করার কারণ ব্যাখ্যা কর।দিল্লির সুলতান বলবন কেন তুঘরিলের ওপর প্রচন্ড আক্রমণ হানেন?রাজা গণেশের পরিচয় দাও।রাজা গণেশ কীভাবে বাংলার ক্ষমতা দখল করেন?বাংলায় হাবসি রাজত্বের সূচনা ব্যাখ্যা কর।বঙ্গের সুলতানদের মধ্যে বরবক শাহকে অন্যতম শ্রেষ্ঠ বলা হয় কেন?হুসেন শাহ কেন হাবসিদের হত্যার আদেশ দেন?হুসেন শাহের শাসনামলকে বঙ্গের মুসলমান শাসনের 'স্বর্ণযুগ' বলা হয় কেন?বাংলায় কীভাবে আফগান শাসন প্রতিষ্ঠিত হয়েছিল?বারো ভূঁইয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।বারো ভূঁইয়াদের কীভাবে দমন করা হয়? ব্যাখ্যা কর।ঢাকার নাম কীভাবে 'জাহাঙ্গীরনগর' হয়েছিল?সম্রাট হুমায়ুন গৌড়ের নামকরণ জান্নাতাবাদ করেন কেন?সুবাদার ইসলাম খান রাজমহল থেকে রাজধানী কেন ঢাকায় স্থানান্তর করেন? ব্যাখ্যা কর।মুসা খান কেন মুঘলদের নিকট আত্মসমর্পণে বাধ্য হন?শায়েস্তা খানের শাসনামল বিখ্যাত কেন?শায়েস্তা খান স্মরণীয় হয়ে আছেন কেন? ব্যাখ্যা কর।নবাবী আমল বলতে কী বোঝ?নিজামত কাকে বলে?বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় কীভাবে? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ