• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জ্যোতির্বিদ্যায় মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Astronomy

জ্যোতির্বিদ্যা হলো মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান। এটি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য প্রভৃতির গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করে । মুসলমানগণই সর্বপ্রথম ইউরোপে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত গবেষণাগার প্রতিষ্ঠা করেন। সেখানে তারা দূরবীক্ষণ যন্ত্র, দিক নির্ণয় যন্ত্র, দোলক ও অন্যান্য যন্ত্রপাতি আবিষ্কার করে জ্যোতির্বিজ্ঞানের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুসলিম মনীষীদের মধ্যে যারা জ্যোতির্বিদ্যায় বিশেষ অবদান রাখেন তাদের মধ্যে আল-ফাজারি, মুসা আল খাওয়ারিযমি, আল-নেহাওয়ান্দি, আল-ফারাগানি, আবুল হাসান, আল-বাত্তানী, আল-বিরুনী, আব্দুর রহমান আস-সুফি ও ওমর খৈয়াম বিশেষভাবে উল্লেখযোগ্য।

খলিফা আল-মনসুরের সময় আল-ফাজারি জ্যোতির্বিদ্যার ওপর রচিত সংস্কৃত 'সিদ্ধান্ত' গ্রন্থটির আরবি অনুবাদের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞান আলোচনার সূচনা করেন। আল-নেহাওয়ান্দি 'আল-মুশতামাল' নামে জ্যোতির্বিদ্যা বিষয়ে একটি নির্ঘণ্ট প্রণয়ন করেন, যা গ্রিক ও হিন্দু উভয় জ্যোতির্বিদ্যার পথপ্রদর্শক হিসেবে স্বীকৃত। মুসলমানগণই সর্বপ্রথম ইউরোপে মানমন্দির প্রতিষ্ঠা করেন। আব্বাসীয় খলিফাগণ মানমন্দির প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতা দিলে মুসলিম জ্যোতির্বিদদের গবেষণায় ব্যাপক উন্নতি সাধিত হয়। মুসা আল-খাওয়ারিযমি জ্যোতির্বিদ্যাসংক্রান্ত একটি ছক তৈরি করেন। তিনিই বিশ্বমানচিত্রের প্রথম ধারণা দেন। আল-ফারাগানি 'Elements of Astronomy' নামে একটি প্রামাণ্যগ্রন্থ রচনা করেন।

আবুল বাশার বালখি জ্যোতির্বিদ্যার ওপর চারটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যা ল্যাটিন ভাষায় অনুদিত হয়। তিনি জোয়ারভাটা সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেন। তিনি বলেন, পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণই জোয়ারভাটার কারণ। মুসলিম জ্যোতির্বিদদের মধ্যে আল-বাত্তানীকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়। তিনি জ্যোতির্বিদ্যা, ত্রিকোণমিতি ও গোলকীয় ত্রিকোণমিতির অনেক মৌলিক সূত্র আবিষ্কার করেন। দশম শতাব্দীর শ্রেষ্ঠ মুসলিম জ্যোতির্বিদ আল-বাত্তানী মিসরীয় জ্যোতির্বিজ্ঞানী টলেমির বহু মতবাদকে ভুল প্রমাণিত করায় তাকে মুসলিম টলেমি বলা হয়। তিনি সূর্যের গতি ও কক্ষপথ সম্পর্কে গভীর গবেষণা করেন।

সূর্যের পরিভ্রমণে যে কোণ সৃষ্টি হয়, আল-বাত্তানী নির্ভুলভাবে তার মান নির্ণয় করেন। তিনিই সর্বপ্রথম প্রমাণ করেন, সূর্যের আপাতদৃষ্ট ব্যাসটি ধ্রুব নয়। শীতকালে সূর্যকে গ্রীষ্মকালের চেয়ে বড় মনে হয়। এ পার্থক্যের পরিমাণ ১৪২২০ ডিগ্রি চাপের একটি অর্ধবৃত্তাকারের সমান। তিনি নক্ষত্রের একটি তালিকাও প্রণয়ন করেন। আরেক মুসলিম জ্যোতির্বিদ আবুল হাসান টিউব দিয়ে একটি স্থূল টেলিস্কোপ তৈরি করেছিলেন। চাঁদের গতি নির্ধারণ ও পর্যবেক্ষণে তিনি বিশেষ অবদান রাখেন। পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আব্দুর রহমান আস-সুফি। তাঁর রচিত 'নক্ষত্ররাজির গতি' গ্রন্থটি এ শাস্ত্রের অধ্যয়নে বিশেষ সহায়ক। ওমর খৈয়াম প্রথম বর্ষপঞ্জি তৈরি করেন ।

মুসলিম জ্যোতির্বিদদের বড় কৃতিত্ব হলো তারা এ শাস্ত্রের তাত্ত্বিক উন্নয়নের পাশাপাশি ব্যাবহারিক উন্নতিও নিশ্চিত করেন এবং বিভিন্ন সাহায্যকারী যন্ত্রপাতি আবিষ্কার করে জ্যোতির্বিজ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেন।

একক কাজ: জ্যোতির্বিজ্ঞানে মুসলিম মনীষীদের পাঁচটি অবদানের একটি তালিকা তৈরি করো।

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি - অনন্যা প্রশ্ন

ইসলাম শিক্ষার পরিচয়- Introduction to Islamic Educationইসলাম শিক্ষার উদ্দেশ্য- Aims of Islamic Educationইসলাম শিক্ষার বৈশিষ্ট্য - Characteristics of Islamic Educationইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য- Importance and Significance of Islamic Educationনৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা- Importance and Necessity of Moral Educationমক্তবের পরিচয়- Introduction to Maktabমক্তবের কার্যাবলি- Activities of Maktabমক্তবের প্রয়োজনীয়তা- Necessity of Maktabইসলামি সংস্কৃতির পরিচয়- Introduction to Islamic Cultureইসলামি সংস্কৃতির গুরুত্ব- Importance of Islamic Cultureইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক- Different Aspects of Islamic Cultureইসলামি সংস্কৃতির ব্যাবহারিক দিক ও উদাহরণ- Practical Aspects and Examples of Islamic Cultureইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিক্ষার গুরুত্ব- Importance of Practicing Science and Knowledge in Islamশিক্ষায় মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Educationসাহিত্যে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Literatureদর্শনে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Philosophyপদার্থবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Physicsরসায়নশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Chemistryগণিতশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Mathematicsপ্রযুক্তিতে মুসলমানদের অবদান- Muslims Contribution to Technologyভূগোলশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Geographyজ্যোতির্বিদ্যায় মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Astronomyচিকিৎসাবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Medical Scienceবাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিশিষ্ট আলেম-উলামা, পির-মাশায়েখ ও অলি-দরবেশগণের অবদান'ইসলাম' শব্দের অর্থ কী? ইসলাম শিক্ষা কী? ইসলাম শিক্ষার মূলকথা কী ?ইহ-পরকালীন কল্যাণময় জীবন গঠনের উপায় কী?ইসলাম শিক্ষার উদ্দেশ্য কী?‘মক্তব' শব্দের অর্থ কী?সাধারণত মক্তবে কারা শিক্ষা গ্রহণ করে?পৃথিবীর প্রথম মক্তব কোনটি?দারুল আরকাম কী?দারুল আরকামের প্রথম শিক্ষক কে?ইসলামি সংস্কৃতি কী?ইসলামি সংস্কৃতিতে জন্মের পর শিশুকে কী শোনানো হয়?ইসলামি সংস্কৃতিতে জন্মের কততম দিনে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে?ইসলামি সংস্কৃতি অনুযায়ী প্রতিটি কাজের শুরুতে কী করতে হবে?মুসলিম জাতির জীবন পদ্ধতি কীভাবে পরিচালিত হতে হবে?খাওয়ার সুন্নাত কী?'ইলম' শব্দের অর্থ কী?আল্লাহ তায়ালা বিজ্ঞান বোঝাতে কুরআন মাজিদে কোন শব্দটি ব্যবহার করেছেন?বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন কে?কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় ?মহানবি (স) বদর যুদ্ধে বন্দি মুশরিকদের কী মুক্তিপণ নির্ধারণ করেছিলেন?দর্শন কী?'ফালাসিফা' গোষ্ঠীর প্রবর্তন করেন কে?আরব জাতির দার্শনিক বলা হয় কাকে?ইমাম গাযযালির প্রধান পরিচয় কী?ইমাম গাযযালিকে 'হুজ্জাতুল ইসলাম' উপাধি দেওয়া হয় কেন?'দারুল হিকমা' গবেষণাগারটি কোথায় অবস্থিত?কোন মুসলিম মনীষী সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন?রসায়নশাস্ত্রের জনক কে?বীজগণিতের জনক বলা হয় কাকে?গণিতশাস্ত্রের বিশ্বকোষের নাম কী?মুসলিম ভূগোলশাস্ত্রের জনক বলা হয় কাকে?পৃথিবীকে সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন কে?কোন মুসলিম মনীষী বিশ্ব মানচিত্রের প্রথম ধারণা দেন?মুসলিম টলেমি কাকে বলা হয়?চিকিৎসাবিজ্ঞানের জনক কে?'কানুন ফিততিব' কার রচিত চিকিৎসাগ্রন্থ?চিকিৎসা পদ্ধতি শেখানোর জন্য ইন্টার্নি প্রথার প্রবর্তন করেন কে?বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম ইসলামের প্রচার শুরু হয়?হযরত শাহ মাখদুম (রহ) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?রাজশাহীতে ইসলামের প্রচারে কোন অলির আগমন হয়েছিল?ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?বাংলাদেশের কোন পির শিক্ষাবিস্তারের জন্য স্বাধীনতা পদক লাভ করেন?ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।‘ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ- ব্যাখ্যা করো। মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।ইতিহাসের প্রথম মক্তব কোনটি? ব্যাখ্যা করো।ইসলামি সংস্কৃতির পরিচয় দাও।'বিজ্ঞান চর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক'—ব্যাখ্যা করো।আল-কিন্দিকে আরব জাতির দার্শনিক বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন?'আল-কানুন আল-মাসউদী' গ্রন্থটিকে গণিতশাস্ত্রের বিশ্বকোষ বলা হয় কেন? ব্যাখ্যা করো।আল-বাত্তানীকে মুসলিম টলেমি বলা হয় কেন? ব্যাখ্যা করো।'চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়'- ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ