• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য- Importance and Significance of Islamic Education

মানুষের জীবনধারায়; বিশেষ করে মুসলমানদের জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য সীমাহীন। কেননা, অন্য সব সৃষ্টির ওপর মানুষের শ্রেষ্ঠত্বের কারণ তার শিক্ষা। পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ) আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ করেই ফেরেশতা ও জিন জাতির ওপর মর্যাদাবান হয়েছিলেন। আদিকাল থেকে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে, তার কারণ হলো অনৈতিকতা ও ইসলামের বিধান পালন না করা। আধুনিক যুগেও অন্যায় ও অনৈতিকতার ভয়াবহ বিস্তার লক্ষ করা যায়। এর থেকে মুক্তি পেতে দরকার সচ্চরিত্রবান মানুষ। আর সচ্চরিত্র নামের এ মহামূল্যবান সম্পদটি অর্জন করা সম্ভব ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে ।

ইসলাম শিক্ষা ফরজ: ইসলাম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বা অবশ্য কর্তব্য। ইসলাম বিষয়ক জ্ঞানার্জন ব্যতীত ইমান ও ইসলামের উপর অবিচল থাকা সম্ভব নয়। রাসুলুল্লাহ (স) বলেছেন-

طلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ

অর্থ: জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিমের (নর-নারীর) উপর ফরজ (সুনান ইবন মাজাহ)।

সর্বপ্রথম নির্দেশ: আল্লাহ তায়ালা মহানবি (স) এর উপর ওহি নাযিলের সূচনা করেছেন পড়ার নির্দেশ সম্বলিত আয়াত অবতীর্ণ করার মাধ্যমে । মহানবি (স) এর উপর সর্বপ্রথম নাযিলকৃত আয়াত হচ্ছে—

إِقْرَ أُبِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ .

অর্থ: পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন (সুরা আলাক : ১)।

কল্যাণ লাভ: ইসলাম শিক্ষা মানুষের চিরায়ত কল্যাণ ও মঙ্গল বিধান করে। এর মাধ্যমে মানুষ সামগ্রিক সাফল্য লাভে সক্ষম হয়।

আল্লাহ বলেন,

وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِي خَيْرًا كَثِيرًا .
অর্থ: যাকে হিকমত বা দীনের জ্ঞান দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে বিপুল কল্যাণ (সুরা আল-বাকারা: ২৬৯)।

জান্নাত লাভ: ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ ইসলামের বিধিবিধান সম্পর্কে অবগত হতে পারে এবং তা পালনের গুরুত্ব উপলব্ধি করতে পারে। ফলে সে জান্নাত লাভের জন্য আমল করে। এতে জান্নাত লাভের পথ তার জন্য সুগম হয়। রাসুলুল্লাহ (স) ইরশাদ করেন,

مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا مِّنْ طُرُقِ الْجَنَّةِ .

অর্থ: যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো একটা পথ অবলম্বন করে আল্লাহ তায়ালা সে পথের মাধ্যমে সে ব্যক্তির জান্নাতের পথ-সহজ ও সুগম করে দেন (মুসলিম, ইবনে মাযাহ)।

ক্ষমা লাভ: মানুষ কোনো না কোনোভাবে পাপকাজে লিপ্ত হয়। শয়তানের প্ররোচনায় পাপাচার কারও কারও অভ্যাসে পরিণত হয়। ইসলাম শিক্ষা বিভিন্ন ধরনের গুনাহ থেকে ক্ষমা লাভের উপায় নির্দেশ করে। এ শিক্ষা গ্রহণের জন্য মানুষের পাপ ক্ষমা করা হয়। রাসুলুল্লাহ (স) বলেন,

مَنْ طَلَبَ الْعِلْمَ كَانَ كَفَّارَةٌ لِمَا مَضى .

অর্থ: যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ ও অর্জন করে, তা তার অতীতের সব কিছুর কাফফারা হয়ে যায় (সুনানে তিরমিযি)।

'জিন' শব্দটির আক্ষরিক অর্থ অদৃশ্য, কোনো কিছু যা গুপ্ত, অন্তরালে বসবাসকারী। ইসলামের বিশ্বাস মতে, জিন জাতি আল্লাহর এক বিশেষ সৃষ্টি। কুরআনের ৭২তম সুরার নাম 'আল-জিন'। এতে এ জাতির বর্ণনা রয়েছে। মানবসৃষ্টির প্রধান উপকরণ যেমন মাটি, তেমনি জিনসৃষ্টির প্রধান উপকরণ আগুন । এ জাতির মধ্যেও মানুষের মতো নর-নারী আছে এবং সন্তান প্রজননের ধারা বিদ্যমান আছে।

নফল ইবাদতের চেয়ে উত্তম: ইবাদত সম্পাদনের জন্য ইসলাম শিক্ষা আবশ্যক। সে কারণে আল্লাহর কাছে এ শিক্ষার মর্যাদা অনেক বেশি। ইসলামি জ্ঞানার্জনকারীকে আল্লাহ তায়ালা নফল ইবাদতের চেয়ে উত্তম প্রতিদান দেন। রাসুলুল্লাহ (স) বলেছেন,

تَدَارُسُ الْعِلْمِ سَاعَةُ مِنَ اللَّيْلِ خَيْرٌ مِّنْ اِحْيَاتِهَا .

অর্থ: রাতে অল্প সময় জ্ঞান চর্চা করা সারারাতের ইবাদতের (নফল) চেয়ে উত্তম (দারিমি)।

দোয়া লাভ: ইসলাম শিক্ষায় নিয়োজিত ব্যক্তির জন্য আল্লাহর সৃষ্টিজগতের সবকিছু দোয়া করতে থাকে। তাঁর কল্যাণ নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। মহানবি (স) বলেন,

জেনে রাখো:

আল্লাহ তায়ালা মুমিনদের জন্য আটটি জান্নাত তৈরি করে রেখেছেন। এগুলো হলো— ১. জান্নাতুল ফিরদাউস, ২. দারুল মাকাম, ৩. দারুল কারার, ৪. দারুস সালাম, ৫. জান্নাতুল মাওয়া, ৬. জান্নাতুল আদন, ৭. দারুন নাইম ও ৮. দারুল খুলদ।

إنَّ اللهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ سَمَوَاتِهِ وَأَرْضِهِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ .

অর্থ: মানুষকে যে উত্তম বিষয় শেখায় তার জন্য আল্লাহ তায়ালা, তাঁর ফেরেশতারা, আকাশ ও পৃথিবীর অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া আর সাগরের মাছও দোয়া করে (সুনানে তিরমিযি) ৷

শ্রেষ্ঠত্বের মাপকাঠি : ইসলাম শিক্ষা মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মাপকাঠি। যারা ইলম অর্জন করে না তারা কখনোই ইসলামি ইলমের অধিকারীদের সমান হতে পারে না। আল্লাহ বলেন,

قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ .

অর্থ: বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? (সুরা যুমার : ৯)।

অর্থাৎ যারা ইসলামি শিক্ষা থেকে বঞ্চিত তারা কিছুতেই এ শিক্ষা অর্জনকারীদের সমান হতে পারে না ।

পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে জীবন নির্বাহ: আল্লাহ ও তাঁর রাসুল (স)-এর নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণভাবে মুমিনের জীবন নির্বাহের ক্ষেত্রেও ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ। কেননা এর মাধ্যমে ব্যক্তি ইসলামের সব বিধিবিধান জানতে পারে। হালাল, হারাম, পাক, নাপাক সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করে। ফলে তার পক্ষে আল্লাহর আদেশ-নিষেধ মেনে জীবন পরিচালনা করা সম্ভব হয়। সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণ: মানবসৃষ্টির শুরু থেকে সত্য-মিথ্যার সংঘাত চলে আসছে। সাধারণ অবস্থায় মানুষের পক্ষে যথার্থভাবে সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণ করা সম্ভব নয়। ইসলাম শিক্ষার মাধ্যমে এ পার্থক্য নিরূপণ করা যায়। ইসলামকে সমুন্নত রাখা: ইসলামের প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার মাধ্যমে তাকে সমুন্নত রাখার ক্ষেত্রেও ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ। এ দায়িত্ব নিয়ে নবি-রাসুলগণ পৃথিবীতে এসেছেন। রাসুলুল্লাহ (স)-এর ওফাতের মাধ্যমে সে ধারা বন্ধ হয়ে গেছে। এখন ইসলাম শিক্ষায় শিক্ষিত লোকদের ওপর এ দায়িত্ব অর্পিত হয়েছে।
নৈতিক চরিত্র ও মানবিকতার বিকাশ: ইসলামের আদর্শ ও জীবনদর্শন অনুযায়ী মানুষের নীতি-নৈতিকতা গড়ে তোলা এবং সব মানবিক গুণাবলির পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য ইসলাম শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এ শিক্ষা উন্নত নৈতিক গুণ ও মানবিক গুণসমূহ বিকশিত হওয়ার নির্দেশনা ও প্রেরণা দেয় ৷

একক কাজ: ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ১০ বাক্যের একটি অনুচ্ছেদ লেখো ।

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি - অনন্যা প্রশ্ন

ইসলাম শিক্ষার পরিচয়- Introduction to Islamic Educationইসলাম শিক্ষার উদ্দেশ্য- Aims of Islamic Educationইসলাম শিক্ষার বৈশিষ্ট্য - Characteristics of Islamic Educationইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য- Importance and Significance of Islamic Educationনৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা- Importance and Necessity of Moral Educationমক্তবের পরিচয়- Introduction to Maktabমক্তবের কার্যাবলি- Activities of Maktabমক্তবের প্রয়োজনীয়তা- Necessity of Maktabইসলামি সংস্কৃতির পরিচয়- Introduction to Islamic Cultureইসলামি সংস্কৃতির গুরুত্ব- Importance of Islamic Cultureইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক- Different Aspects of Islamic Cultureইসলামি সংস্কৃতির ব্যাবহারিক দিক ও উদাহরণ- Practical Aspects and Examples of Islamic Cultureইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিক্ষার গুরুত্ব- Importance of Practicing Science and Knowledge in Islamশিক্ষায় মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Educationসাহিত্যে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Literatureদর্শনে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Philosophyপদার্থবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Physicsরসায়নশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Chemistryগণিতশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Mathematicsপ্রযুক্তিতে মুসলমানদের অবদান- Muslims Contribution to Technologyভূগোলশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Geographyজ্যোতির্বিদ্যায় মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Astronomyচিকিৎসাবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Medical Scienceবাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিশিষ্ট আলেম-উলামা, পির-মাশায়েখ ও অলি-দরবেশগণের অবদান'ইসলাম' শব্দের অর্থ কী? ইসলাম শিক্ষা কী? ইসলাম শিক্ষার মূলকথা কী ?ইহ-পরকালীন কল্যাণময় জীবন গঠনের উপায় কী?ইসলাম শিক্ষার উদ্দেশ্য কী?‘মক্তব' শব্দের অর্থ কী?সাধারণত মক্তবে কারা শিক্ষা গ্রহণ করে?পৃথিবীর প্রথম মক্তব কোনটি?দারুল আরকাম কী?দারুল আরকামের প্রথম শিক্ষক কে?ইসলামি সংস্কৃতি কী?ইসলামি সংস্কৃতিতে জন্মের পর শিশুকে কী শোনানো হয়?ইসলামি সংস্কৃতিতে জন্মের কততম দিনে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে?ইসলামি সংস্কৃতি অনুযায়ী প্রতিটি কাজের শুরুতে কী করতে হবে?মুসলিম জাতির জীবন পদ্ধতি কীভাবে পরিচালিত হতে হবে?খাওয়ার সুন্নাত কী?'ইলম' শব্দের অর্থ কী?আল্লাহ তায়ালা বিজ্ঞান বোঝাতে কুরআন মাজিদে কোন শব্দটি ব্যবহার করেছেন?বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন কে?কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় ?মহানবি (স) বদর যুদ্ধে বন্দি মুশরিকদের কী মুক্তিপণ নির্ধারণ করেছিলেন?দর্শন কী?'ফালাসিফা' গোষ্ঠীর প্রবর্তন করেন কে?আরব জাতির দার্শনিক বলা হয় কাকে?ইমাম গাযযালির প্রধান পরিচয় কী?ইমাম গাযযালিকে 'হুজ্জাতুল ইসলাম' উপাধি দেওয়া হয় কেন?'দারুল হিকমা' গবেষণাগারটি কোথায় অবস্থিত?কোন মুসলিম মনীষী সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন?রসায়নশাস্ত্রের জনক কে?বীজগণিতের জনক বলা হয় কাকে?গণিতশাস্ত্রের বিশ্বকোষের নাম কী?মুসলিম ভূগোলশাস্ত্রের জনক বলা হয় কাকে?পৃথিবীকে সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন কে?কোন মুসলিম মনীষী বিশ্ব মানচিত্রের প্রথম ধারণা দেন?মুসলিম টলেমি কাকে বলা হয়?চিকিৎসাবিজ্ঞানের জনক কে?'কানুন ফিততিব' কার রচিত চিকিৎসাগ্রন্থ?চিকিৎসা পদ্ধতি শেখানোর জন্য ইন্টার্নি প্রথার প্রবর্তন করেন কে?বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম ইসলামের প্রচার শুরু হয়?হযরত শাহ মাখদুম (রহ) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?রাজশাহীতে ইসলামের প্রচারে কোন অলির আগমন হয়েছিল?ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?বাংলাদেশের কোন পির শিক্ষাবিস্তারের জন্য স্বাধীনতা পদক লাভ করেন?ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।‘ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ- ব্যাখ্যা করো। মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।ইতিহাসের প্রথম মক্তব কোনটি? ব্যাখ্যা করো।ইসলামি সংস্কৃতির পরিচয় দাও।'বিজ্ঞান চর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক'—ব্যাখ্যা করো।আল-কিন্দিকে আরব জাতির দার্শনিক বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন?'আল-কানুন আল-মাসউদী' গ্রন্থটিকে গণিতশাস্ত্রের বিশ্বকোষ বলা হয় কেন? ব্যাখ্যা করো।আল-বাত্তানীকে মুসলিম টলেমি বলা হয় কেন? ব্যাখ্যা করো।'চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়'- ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ