• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অনার্স
  • আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

রাষ্ট্রচিন্তার সমস্যাসমূহ কি কি?

ভূমিকা: রাষ্ট্রচিন্তার বিষয়বস্তুর মধ্যে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য এবং রাষ্ট্র ও ধর্মের মধ্যে সম্পর্ক। এসব সম্পর্কে ব্যাপক ও বিশদ আলোচনায় দেখা যায় যে, বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে এ নিয়ে রয়েছে অনেক মতভেদ এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে না পারার কারণে সমস্যাগুলো হর-হামেশাই আমাদের দৃষ্টিকে আকর্ষণ করছে।

রাষ্ট্রচিন্তার সমস্যা: এছাড়াও নিম্নে রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য সমস্যাবলি সম্পর্কে আলোচনা করা হলো-

১. মতামতের বিভিন্নতা রাষ্ট্রচিন্তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাষ্ট্রচিন্তার কোনো একটি বিশেষ বিষয়ে রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে মতদ্বৈততা। বলা বাহুল্য যে, রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের প্রকৃতি ও উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন চিন্তাবিদ ভিন্ন ভিন্ন মত পোষণ করেন।

২. সঠিক সিদ্ধান্তের অনুপস্থিতি আজ পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন মৌলিক প্রশ্নের, যেমন- সার্বভৌমত্ব, রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক, রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্য প্রভৃতি প্রশ্নের সমাধান দিতে গিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন এবং তাঁরা স্ব-স্ব মতামতের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন যুক্তিও দেখিয়েছেন। ফলে কোন মতটি যে সঠিক সে সিদ্ধান্তেই আজও উপনীত হওয়া যায়নি।

৩. চিন্তা-চেতনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা-চেতনা, অভ্যাস ও দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে কোনো একটি বিশেষ সময়ে কোনো একটি বিশেষ বিষয়ে কোনো কোনো চিন্তাবিদের দেওয়া ধারণা সঠিক বলে মনে হলেও কালের প্রেক্ষিতে মতামতটি তার স্বীয় গুরুত্ব হারিয়ে ফেলছে। সুতরাং, এটিও রাষ্ট্রচিন্তার একটি বড় সমস্যা।

৪. বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার প্রসার বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার প্রসারের ফলে আধুনিক জাতীয় রাষ্ট্রের ধারণার পরিবর্তন হচ্ছে এবং ক্রমান্বয়ে জাতি ভিত্তিক রাষ্ট্র আজ বিলীন হওয়ার পথে। ফলে এতদসংক্রান্ত যেসব প্রশ্ন; যেমন- জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ প্রভৃতি সমস্যাসমূহের সমাধান সম্পর্কেও নতুন করে ভাবতে হচ্ছে। সুতরাং, আমরা বুঝতে পারছি যে, এটিও রাষ্ট্রচিন্তার একটি সমস্যা।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার প্রসার, উন্নয়নের রাজনীতি এবং বিশ্বায়ন ধারণার প্রসারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রচিন্তার সমস্যা আরও জটিল থেকে জটিলতর হচ্ছে।

আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি - অনন্যা প্রশ্ন

আধুনিক বলতে কী বুঝায়? কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশিত হয়? অথবা, রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক যুগ কখন শুরু হয়? রাষ্ট্রচিন্তা কী? রাষ্ট্রচিন্তা ইতিহাসকে কয়টি ভাগে বিভক্ত করা যায়?সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কয়েকটি উদাহরণ দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে কোন বিপ্লবের প্রভাব রয়েছে? ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে? গণতন্ত্র কোথায় উদ্ভব হয়েছিল? গণতন্ত্রকে সফল করতে দুটি শর্ত লিখ। ভাববাদী দর্শনের জনক কে?জাতীয়তাবাদের প্রবক্তা কে? অথবা, জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদী ভাবধারার জন্ম হয় কোথায়? আন্তর্জাতিকতাবাদের মূল বিষয়বস্তু কী? একনায়কতন্ত্র কী? ফ্যাসিবাদের জনক কে? কাকে নাৎসিবাদের জনক বলা হয়? রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও।রাষ্ট্রচিন্তা কাকে বলে?রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?রাষ্ট্রচিন্তার বিষয়বস্তু উল্লেখ করআধুনিক রাষ্ট্রচিন্তার কয়েকটি বিষয়বস্তু লিখ।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য লিখ।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি?রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব উল্লেখ কর। রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব লিখ।রাষ্ট্রচিন্তার সমস্যাসমূহ কি কি? রাষ্ট্রচিন্তার সমস্যা কি কি?আধুনিক যুগ কাকে বলে?আধুনিক যুগ বলতে কি বুঝ?আধুনিক যুগ কী?আধুনিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ কি কি? আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা লিখ।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি?আধুনিক রাষ্ট্রচিন্তা কাকে বলে? আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?আধুনিক রাষ্ট্রচিন্তার কতিপয় বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক ধারা উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব বৃদ্ধির কারণ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব উল্লেখ কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?সমকালীন রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?প্রলেতারিয়েত একনায়কত্ব কি?আধুনিক ও সমকালীন রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশ ধারা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।জাতীয়তার সংজ্ঞা দাও।জাতীয়তা কাকে বলে?জাতীয়তাবাদ বলতে কি বুঝ?আন্তর্জাতিকতাবাদ কি?আন্তর্জাতিকতাবাদ কাকে বলে?জাতীয়তাবাদ কি আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।উগ্র জাতীয়বাদ কি বিশ্ব সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? আলোচনা কর।জাতি গঠনের উপাদানগুলো আলোচনা কর।জাতি গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান গুলো কি কি?জাতি গঠনে জাতীয়তাবাদের উপাদানসমূহ আলোচনা কর।জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থ-সামাজিক পটভূমি বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশের আর্থ-সামাজিক পটভূমি আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের অবদান আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের ভূমিকা মূল্যায়ন কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিভার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব বর্ণনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব আলোচনা কর।নাৎসিবাদ বলতে কি বোঝ? জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থানের কারণসমূহ আলোচনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ