• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অনার্স
  • আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আধুনিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।

ভূমিকা: ষোল শতকে আধুনিক যুগের শুরু হয়। আধুনিক যুগের প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করলে এর কতিপয় বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠে।

আধুনিক যুগের বৈশিষ্ট্য: নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো-

১. রেনেসাঁ আন্দোলন রেনেসাঁ বা পুনর্জাগরণ আন্দোলন আধুনিক রাষ্ট্রচিন্তায় ব্যাপক প্রভাব বিস্তার করেছে। পুনর্জাগরণের ফলে মানুষের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন সূচিত হয়। এটি মানুষের দৃষ্টিভঙ্গি ও ধ্যানধারণাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ফলে শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ের উন্মেষ ঘটে।

২. জাতীয় রাষ্ট্র: পুনর্জাগরণ আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়। ম্যাকিয়াভেলি প্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা দিয়েছেন। David Thompson বলেন, "The most important elements of modern political thought is nation state." অর্থাৎ, আধুনিক রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ উপাদান হলো জাতীয় রাষ্ট্র।

৩. ধর্মনিরপেক্ষতা: আধুনিক রাষ্ট্রচিন্তা ধর্মনিরপেক্ষ। প্রাচীন যুগ ও মধ্যযুগে ধর্ম কোনো স্বতন্ত্র বিষয় ছিল না। এ সময় ধর্ম ও রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তবে মধ্যযুগে ধর্ম রাজনীতি অপেক্ষা বেশি শক্তিশালী হয়ে ওঠে। আধুনিক যুগে ম্যাকিয়াভেলি ধর্মকে স্বাতন্ত্র্য ধারায় প্রতিষ্ঠিত করেছেন। বলা যায় যে, আধুনিক রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের কোনো ভূমিকা নেই। আধুনিক যুগের শুরুতে ধর্মের প্রভাব হ্রাস পায়।

৪. গণসার্বভৌমত্ব: গণসার্বভৌমত্ব আধুনিক রাষ্ট্রচিন্তার একটি বিশেষ দিক। আধুনিক যুগে সার্বভৌমত্ব রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি পায়। বর্তমান যুগে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের এ সার্বভৌম ক্ষমতা চরম ও চূড়ান্ত। এ ধরনের ক্ষমতা অপ্রতিহত ও অহস্তান্তরযোগ্য। গণসার্বভৌমত্বের পাশাপাশি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব স্বীকৃত।

৫. উদারতাবাদ: আধুনিক রাষ্ট্রচিন্তার একটি অনন্য বৈশিষ্ট্য হলো উদারতাবাদের বিকাশ। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে উদারতাবাদী চেতনার উদ্ভব ঘটে। আর এ উদারতাবাদী চিন্তার উদ্ভবের পিছনে যাদের নাম সর্বাগ্রে অগ্রগণ্য বলে বিবেচিত তাদের মধ্যে জেমস্ মিল, এডাম স্মিথের নাম উল্লেখযোগ্য। কালক্রমে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটায় উদারতাবাদের বিকাশ ঘটতে থাকে। ফলে ব্যক্তিস্বাধীনতার পথ সুগম হয়।

৬. পুঁজিবাদ মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সামন্তবাদের প্রভাব ছিল। কিন্তু আধুনিক যুগে সামন্তবাদের স্থলে পুঁজিবাদে প্রতিষ্ঠিত হয়েছে। বৈজ্ঞানিক অগ্রগতি ও শিল্প বিপ্লবের ফলে সামন্তবাদের পতন হয়। উদ্ভব হয় পুঁজিবাদের। পুঁজিবাদ হলো এমনই এক বিষয় যেখানে উৎপাদন কলাকৌশল ব্যক্তিমালিকানায় নিয়ন্ত্রিত। বর্তমান বিশ্বব্যবস্থায় পুঁজিবাদের প্রবাহ অনেক বেশি। বিশ্বব্যবস্থায় পুঁজিবাদ শক্তিশালী ভূমিকা রাখছে।

৭. উপযোগবাদ: আধুনিক রাষ্ট্রচিন্তায় উনিশ শতকে মূলত উপযোগবাদের বিকাশ ঘটে। উপযোগবাদ তত্ত্বটি আধুনিক রাষ্ট্রদর্শনে প্রাধান্য লাভ করে। উপযোগবাদের মূলযন্ত্র হলো, "The greatest happiness for the greatest number." অর্থাৎ, সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ। এ মতবাদটি আধুনিক যুগে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

৮. গণতন্ত্র: আধুনিক যুগে গণতন্ত্রের বিকাশ ঘটে। গণতন্ত্র আধুনিক যুগের একটি মৌলিক দিক। আধুনিক রাষ্ট্রচিন্তা বিদদের মতে, বর্তমান যুগ হলো গণতন্ত্রের চরম উৎকর্ষের যুগ। ফরাসি বিপ্লবের মূলযন্ত্র ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে মূলত গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

৯. ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ: আধুনিক রাষ্ট্রচিন্তায় ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের বিকাশ লক্ষ্য করা যায়। ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মূলমন্ত্র হলো ব্যক্তিত্বের বিকাশে সর্বোচ্চ ব্যবস্থা করা। রাষ্ট্র ব্যক্তিত্ব বিকাশের সব ধরনের ব্যবস্থা করেছে। ব্যক্তিত্ব বিকাশে ব্যক্তিস্বাধীনতা অপরিহার্য। এক্ষেত্রে কল্যাণমূলক রাষ্ট্রের ভূমিকা অনেক বেশি।

উপসংহার: উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ আধুনিক রাষ্ট্রচিন্তার মৌলিক দিক। এ সকল বৈশিষ্ট্য আধুনিক রাষ্ট্রচিন্তাকে স্বতন্ত্র পরিচয়ে ভাস্বর করেছে। এগুলো অন্যান্য যুগের বৈশিষ্ট্য থেকে পৃথক। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা থেকে বেশি স্বতন্ত্র পরিচয় বহন করেছে। আধুনিক রাষ্ট্রচিন্তা নতুন চেতনার নব উদ্যোগে অগ্রসরমান। কোনো একদিন আধুনিক রাষ্ট্রচিন্তার সমাধি রচিত হয়ে সূচিত হবে নতুন কোনো যুগের। তাই আধুনিক রাষ্ট্রচিন্তার সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য উল্লিখিত বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অপরিহার্য।

আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি - অনন্যা প্রশ্ন

আধুনিক বলতে কী বুঝায়? কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশিত হয়? অথবা, রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক যুগ কখন শুরু হয়? রাষ্ট্রচিন্তা কী? রাষ্ট্রচিন্তা ইতিহাসকে কয়টি ভাগে বিভক্ত করা যায়?সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কয়েকটি উদাহরণ দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে কোন বিপ্লবের প্রভাব রয়েছে? ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে? গণতন্ত্র কোথায় উদ্ভব হয়েছিল? গণতন্ত্রকে সফল করতে দুটি শর্ত লিখ। ভাববাদী দর্শনের জনক কে?জাতীয়তাবাদের প্রবক্তা কে? অথবা, জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদী ভাবধারার জন্ম হয় কোথায়? আন্তর্জাতিকতাবাদের মূল বিষয়বস্তু কী? একনায়কতন্ত্র কী? ফ্যাসিবাদের জনক কে? কাকে নাৎসিবাদের জনক বলা হয়? রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও।রাষ্ট্রচিন্তা কাকে বলে?রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?রাষ্ট্রচিন্তার বিষয়বস্তু উল্লেখ করআধুনিক রাষ্ট্রচিন্তার কয়েকটি বিষয়বস্তু লিখ।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য লিখ।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি?রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব উল্লেখ কর। রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব লিখ।রাষ্ট্রচিন্তার সমস্যাসমূহ কি কি? রাষ্ট্রচিন্তার সমস্যা কি কি?আধুনিক যুগ কাকে বলে?আধুনিক যুগ বলতে কি বুঝ?আধুনিক যুগ কী?আধুনিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ কি কি? আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা লিখ।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি?আধুনিক রাষ্ট্রচিন্তা কাকে বলে? আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?আধুনিক রাষ্ট্রচিন্তার কতিপয় বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক ধারা উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব বৃদ্ধির কারণ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব উল্লেখ কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?সমকালীন রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?প্রলেতারিয়েত একনায়কত্ব কি?আধুনিক ও সমকালীন রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশ ধারা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।জাতীয়তার সংজ্ঞা দাও।জাতীয়তা কাকে বলে?জাতীয়তাবাদ বলতে কি বুঝ?আন্তর্জাতিকতাবাদ কি?আন্তর্জাতিকতাবাদ কাকে বলে?জাতীয়তাবাদ কি আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।উগ্র জাতীয়বাদ কি বিশ্ব সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? আলোচনা কর।জাতি গঠনের উপাদানগুলো আলোচনা কর।জাতি গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান গুলো কি কি?জাতি গঠনে জাতীয়তাবাদের উপাদানসমূহ আলোচনা কর।জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থ-সামাজিক পটভূমি বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশের আর্থ-সামাজিক পটভূমি আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের অবদান আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের ভূমিকা মূল্যায়ন কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিভার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব বর্ণনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব আলোচনা কর।নাৎসিবাদ বলতে কি বোঝ? জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থানের কারণসমূহ আলোচনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ