• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সমগ্রক বা তথ্যবিশ্ব (Population)

আমরা দৈনন্দিন জীবনে Population বলতে জনসমষ্টি বুঝলেও পরিসংখ্যানে 'Population' হলো তথ্যবিশ্ব বা সমগ্রক। তথ্যবিশ্ব হচ্ছে পরিসংখ্যানীয় গবেষণার তথ্যের আধার। অনুসন্ধানের বা জরিপের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত কোনো নিদিষ্ট বৈশিষ্ট্যের সকল এককের সমাবেশকে তথ্যবিশ্ব বা সমগ্রক বলে। অন্যভাবে বলা যায়, কোনো অনুসন্ধান বা গবেষণার কাজে অনুসন্ধান ক্ষেত্র হতে একই বৈশিষ্ট্য ও সমজাতীয় যে সব একক হতে তথ্য পাওয়া যায় তাদের সকল একককে একত্রে তথ্যবিশ্ব বা সমগ্রক বলে।

যেমন- কোনো কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রছাত্রীদের উচ্চতা নির্ণয়ের জরিপ কাজে ঐ কলেজের সকল ছাত্রছাত্রীর উচ্চতাকে একত্রে ঐ ছাত্রছাত্রীদের উচ্চতার তথ্যবিশ্ব বা সমগ্রক বলা হবে। এককের সংখ্যার ওপর ভিত্তি করে তথ্যবিশ্ব দুই প্রকার-

১. সসীম তথ্যবিশ্ব (Finite Population)

২. অসীম তথ্যবিশ্ব (Infinite Population)

১. সসীম তথ্যবিশ্ব: যে তথ্যবিশ্বের উপাদানসমূহ নির্দিষ্ট এবং পর্যবেক্ষণ করে সহজে গণনা করে শেষ করা যায় তাকে সসীম তথ্যবিশ্ব বলে। যেমন- কোনো শ্রেণির শিক্ষার্থী সংখ্যা, হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ইত্যাদি।

২. অসীম তথ্যবিশ্ব: যে তথ্যবিশ্বের উপাদানসমূহ অসীম এবং পর্যবেক্ষণ করে সহজে গণনা করে শেষ করা যায় না তাকে অসীম তথ্যবিশ্ব বলে। যেমন- আকাশে তারার সংখ্যা, নদীতে মাছের সংখ্যা ইত্যাদি। উদাহরণ: কোনো একটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের গড় ওজন নির্ণয়ে সকল ছাত্র-ছাত্রীদের ওজন আলাদাভাবে গ্রহণ করা হলে ক্লাসের সকল ছাত্র-ছাত্রী হলো তথ্যবিশ্ব বা সমগ্রক। এখানে প্রতিটি ছাত্র-ছাত্রী হলো তথ্যবিশ্বের একক উপাদান। যেহেতু একটি ক্লাসের ছাত্র-ছাত্রী সংখ্যা সহজে গণনা করা যায় তাই এটি সসীম তথ্যবিশ্ব।

অপরপক্ষে, আকাশে তারার সংখ্যা অসীম তথ্যবিশ্বের একটি প্রকৃষ্ট উদাহরণ। একটি একটি করে তারা গণনা সম্ভব হলেও আকাশের তারার মোট সংখ্যা গণনা করা সম্ভব নয়, তাই আকাশে তারার সংখ্যা অসীম তথ্যবিশ্ব।

পরিসংখ্যান, চলক ও প্রতীক - অনন্যা প্রশ্ন

পরিসংখ্যান (Statistics)পরিসংখ্যানের সংজ্ঞা (Definition of Statistics)পরিসংখ্যানের উৎপত্তি (Origin of Statistics)পরিসংখ্যানের বৈশিষ্ট্য (Characteristics of Statistics)পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার (Importance and Uses of Statistics)পরিসংখ্যানের কার্যাবলি (Functions of Statistics)সমগ্রক বা তথ্যবিশ্ব (Population)নমুনা (Sample)চলক (Variable)ধ্রুবক (Constant)গুণবাচক ও সংখ্যাবাচক চলক (Qualitative and Quantitative Variable)বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক (Discrete and Continuous Variable)পরিমাপনের প্রকারভেদ (Types of Measurement)বিভিন্ন চলকের পরিমাপন শনাক্তকরণ (Identification of Scale of Measurements for Variables)কতিপয় প্রতীকের ধারণা (Concepts of Some Symbols)পরিসংখ্যান কী?পরিসংখ্যানের জনক কে?বাংলাদেশের প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ কে?কার মতে Statistics শব্দের পরিভাষা 'তথ্য গণিত'?পরিসংখ্যানিক কার্যাবলির প্রথম ধাপ কোনটি?সমগ্রক বা তথ্যবিশ্ব কাকে বলে?সসীম সমগ্রক কী?অসীম সমগ্রক কাকে বলে?নমুনা কাকে বলে?বৃহৎ নমুনা কী?ক্ষুদ্র নমুনা কাকে বলে?চলক কী?ধ্রুবক কী?গুণবাচক চলক কী?সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক কাকে বলে?সংখ্যাবাচক চলক কত প্রকার?বিচ্ছিন্ন/বিরত চলক কী?অবিচ্ছিন্ন/অবিরত চলক কী?সমগ্রক কত প্রকার?নমুনা কত প্রকার?পরিমাপন কী?পরিমাপন স্কেল কত প্রকার?কোন পরিমাপন স্কেল পদ্ধতিতে শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয়?গুণবাচক চলক পরিমাপ করতে কোন স্কেল ব্যবহৃত হয়?পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি ব্যাখ্যা কর।পরিসংখ্যানে তথ্যের সংখ্যাত্মক প্রকাশ কী আবশ্যক? ব্যাখ্যা কর।যে কোনো সংখ্যাই কী পরিসংখ্যান? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য কী বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সমজাতীয় ও তুলনাযোগ্য হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সুশৃঙ্খলভাবে সংগৃহীত হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যান বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর।পরীক্ষায় প্রাপ্ত GPA কোন ধরনের চলক? ব্যাখ্যা কর।গুণবাচক ও পরিমাণবাচক চলকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।ধর্ম একটি নামসূচক পরিমাপন ব্যাখ্যা কর।'মেধা' কোন ধরনের পরিমাপন স্কেল দ্বারা পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

সমগ্রক বা তথ্যবিশ্ব (Population) | পরিসংখ্যান ১ম পত্র - Uddoyon | Uddoyon