• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

চলক (Variable)

একটি কলেজের সমস্ত শিক্ষার্থীকে তথ্যবিশ্ব এবং উক্ত তথ্যবিশ্বের এককের কিছু বৈশিষ্ট্য ওজন, উচ্চতা, বয়স, রক্তের গ্রুপ, মাসিক খরচ বিষয়ের ওপর একাদশ শ্রেণীর 10 জন শিক্ষার্থীদের কাছ থেকে নিচের তথ্য পাওয়া গেল।

নাম
ওজন (kg)
উচ্চতা (H)
বয়স (বছর)
রক্তের গ্রুপ
মাসিক খরচ (টাকা)
আহমেদ তৌফিক হাসান
60
5'6"
17
A+
2000
মো: আমির হোসেন
58
5'8"
16
O+
2500
হৈমন্তী দাস
48
5'
16
O+
1500
মো: তৌহিদুল ইসলাম
55
5'7"
17
AB+
1800
ইসরাত জাহান বারী
45
5'1"
16
B-
1600

ওপরের তথ্য ছক লক্ষ করলে দেখা যায় যে, তথ্যবিশ্বের এককের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন: ওজন, উচ্চতা, বয়স, রক্তের গ্রুপ, মাসিক খরচ এক শিক্ষার্থী হতে অপর শিক্ষার্থীতে ভিন্ন এবং পরিমাপযোগ্য। তথ্যবিশ্বের এককের এই পরিবর্তনশীল বৈশিষ্ট্যগুলোকে চলক বলা হয়।

তথ্যবিশ্বের একক বা উপাদানসমূহের যে বৈশিষ্ট্য স্থান, কাল, পাত্রভেদে পরিমাপযোগ্য এবং ভিন্ন ভিন্ন হয় তাকে চলক বলে। অর্থাৎ যে সকল বৈশিষ্ট্য সমগ্রক বা তথ্যবিশ্বের বিভিন্ন এককসমূহের সাপেক্ষে পরিমাণগতভাবে (গুণে ও মানে) পরিবর্তিত হয় তাকে চলক বলে।

উদাহরণ: একটি কলেজের শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, বয়স ইত্যাদি শিক্ষার্থীভেদে পরিবর্তনশীল ও পরিমাপযোগ্য। এখানে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, বয়স হচ্ছে চলক। প্রদত্ত ছকে শিক্ষার্থীদের ওজন যথাক্রমে 60, 58, 48, 55 ও 45 কেজি। এখানে ওজন একটি চলক কারণ এর মান পরিবর্তনশীল এবং পরিমাপযোগ্য।

চলককে সাধারণত ইংরেজি বর্ণমালার শেষের দিকের অক্ষর x. y. z দ্বারা চিহ্নিত করা হয়। চলকের মানসমূহ শূন্য বা অশূন্য, ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ধরা যাক, ওপরের উদাহরণের শিক্ষার্থীদের ওজন x হলো একটি চলক। এখানে 60, 58, 48, 55 ও 45 হলো x এর বিভিন্ন মান এবং এদের X1, X2, X3, X4 ও x₁ দ্বারা চিহ্নিত করা যায়।

পরিসংখ্যান, চলক ও প্রতীক - অনন্যা প্রশ্ন

পরিসংখ্যান (Statistics)পরিসংখ্যানের সংজ্ঞা (Definition of Statistics)পরিসংখ্যানের উৎপত্তি (Origin of Statistics)পরিসংখ্যানের বৈশিষ্ট্য (Characteristics of Statistics)পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার (Importance and Uses of Statistics)পরিসংখ্যানের কার্যাবলি (Functions of Statistics)সমগ্রক বা তথ্যবিশ্ব (Population)নমুনা (Sample)চলক (Variable)ধ্রুবক (Constant)গুণবাচক ও সংখ্যাবাচক চলক (Qualitative and Quantitative Variable)বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক (Discrete and Continuous Variable)পরিমাপনের প্রকারভেদ (Types of Measurement)বিভিন্ন চলকের পরিমাপন শনাক্তকরণ (Identification of Scale of Measurements for Variables)কতিপয় প্রতীকের ধারণা (Concepts of Some Symbols)পরিসংখ্যান কী?পরিসংখ্যানের জনক কে?বাংলাদেশের প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ কে?কার মতে Statistics শব্দের পরিভাষা 'তথ্য গণিত'?পরিসংখ্যানিক কার্যাবলির প্রথম ধাপ কোনটি?সমগ্রক বা তথ্যবিশ্ব কাকে বলে?সসীম সমগ্রক কী?অসীম সমগ্রক কাকে বলে?নমুনা কাকে বলে?বৃহৎ নমুনা কী?ক্ষুদ্র নমুনা কাকে বলে?চলক কী?ধ্রুবক কী?গুণবাচক চলক কী?সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক কাকে বলে?সংখ্যাবাচক চলক কত প্রকার?বিচ্ছিন্ন/বিরত চলক কী?অবিচ্ছিন্ন/অবিরত চলক কী?সমগ্রক কত প্রকার?নমুনা কত প্রকার?পরিমাপন কী?পরিমাপন স্কেল কত প্রকার?কোন পরিমাপন স্কেল পদ্ধতিতে শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয়?গুণবাচক চলক পরিমাপ করতে কোন স্কেল ব্যবহৃত হয়?পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি ব্যাখ্যা কর।পরিসংখ্যানে তথ্যের সংখ্যাত্মক প্রকাশ কী আবশ্যক? ব্যাখ্যা কর।যে কোনো সংখ্যাই কী পরিসংখ্যান? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য কী বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সমজাতীয় ও তুলনাযোগ্য হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সুশৃঙ্খলভাবে সংগৃহীত হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যান বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর।পরীক্ষায় প্রাপ্ত GPA কোন ধরনের চলক? ব্যাখ্যা কর।গুণবাচক ও পরিমাণবাচক চলকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।ধর্ম একটি নামসূচক পরিমাপন ব্যাখ্যা কর।'মেধা' কোন ধরনের পরিমাপন স্কেল দ্বারা পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ