• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

গুণবাচক ও সংখ্যাবাচক চলক (Qualitative and Quantitative Variable)

চলকের প্রকৃতির ওপর ভিত্তি করে চলককে দুই ভাগে ভাগ করা যায়-

১. গুণবাচক চলক (Qualitative Variable)
২. সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক (Quantitative Variable)

১. গুণবাচক চলক (Qualitative Variable): যে সব চলক সংখ্যায় প্রকাশ করা যায় না কিন্তু তথ্যবিশ্বের বৈশিষ্ট্যের আলোকে কতকগুলো শ্রেণিতে বিভক্ত করা যায় অর্থাৎ যে চলকের মানগুলো গুণগতভাবে পরিবর্তিত হয় তাকে গুণবাচক চলক বলে। উদাহরণ: মেধা, বুদ্ধি, পেশা, পায়ের রং, চোখের রং, জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের চলক হচ্ছে গুণবাচক চলক। এইরূপ গুণগত চলকের কোনো সংখ্যাবাচক তথ্য নেই কিন্তু নিদিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। গুণবাচক শ্রেণিগুলো পারস্পরিকভাবে বিচ্ছিন্ন হয় যাতে একটি একক একের অধিক শ্রেণিতে না পড়ে। বিভিন্ন ধর্ম যেমন: মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনুযায়ী শ্রেণিকরণ করা যায়। আবার একজন লোকের ধর্ম একই সাথে মুসলিম ও হিন্দু হতে পারে না। তাই গুণবাচক চলকগুলো সাধারণত পরস্পর বর্জনশীল (mutually exclusive) হয়।

২. সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক (Quantitative Variable): যে চলকের মানগুলো পরিমাণ বা গণনা করা যায় অর্থাৎ যে সব চলক সংখ্যায় প্রকাশ করা যায় তাকে পরিমাণবাচক বা সংখ্যাবাচক চলক বলে। এটিকে ইংরেজি বর্ণমালার শেষের দিকের বর্ণ x, y, z দ্বারা প্রকাশ করা হয়। সংখ্যাবাচক চলক বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন উভয় প্রকার হতে পারে। উদাহরণ: উচ্চতা, ওজন, বয়স, আয়, ব্যয়, দ্রব্যের মূল্য, চাহিদা, তাপমাত্রা, বৃষ্টিপাত, ক্লাসের ছাত্র সংখ্যা, ফুটবল খেলায় গোলের সংখ্যা, ক্রিকেট খেলায় রানের সংখ্যা ইত্যাদি।

পরিসংখ্যান, চলক ও প্রতীক - অনন্যা প্রশ্ন

পরিসংখ্যান (Statistics)পরিসংখ্যানের সংজ্ঞা (Definition of Statistics)পরিসংখ্যানের উৎপত্তি (Origin of Statistics)পরিসংখ্যানের বৈশিষ্ট্য (Characteristics of Statistics)পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার (Importance and Uses of Statistics)পরিসংখ্যানের কার্যাবলি (Functions of Statistics)সমগ্রক বা তথ্যবিশ্ব (Population)নমুনা (Sample)চলক (Variable)ধ্রুবক (Constant)গুণবাচক ও সংখ্যাবাচক চলক (Qualitative and Quantitative Variable)বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক (Discrete and Continuous Variable)পরিমাপনের প্রকারভেদ (Types of Measurement)বিভিন্ন চলকের পরিমাপন শনাক্তকরণ (Identification of Scale of Measurements for Variables)কতিপয় প্রতীকের ধারণা (Concepts of Some Symbols)পরিসংখ্যান কী?পরিসংখ্যানের জনক কে?বাংলাদেশের প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ কে?কার মতে Statistics শব্দের পরিভাষা 'তথ্য গণিত'?পরিসংখ্যানিক কার্যাবলির প্রথম ধাপ কোনটি?সমগ্রক বা তথ্যবিশ্ব কাকে বলে?সসীম সমগ্রক কী?অসীম সমগ্রক কাকে বলে?নমুনা কাকে বলে?বৃহৎ নমুনা কী?ক্ষুদ্র নমুনা কাকে বলে?চলক কী?ধ্রুবক কী?গুণবাচক চলক কী?সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক কাকে বলে?সংখ্যাবাচক চলক কত প্রকার?বিচ্ছিন্ন/বিরত চলক কী?অবিচ্ছিন্ন/অবিরত চলক কী?সমগ্রক কত প্রকার?নমুনা কত প্রকার?পরিমাপন কী?পরিমাপন স্কেল কত প্রকার?কোন পরিমাপন স্কেল পদ্ধতিতে শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয়?গুণবাচক চলক পরিমাপ করতে কোন স্কেল ব্যবহৃত হয়?পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি ব্যাখ্যা কর।পরিসংখ্যানে তথ্যের সংখ্যাত্মক প্রকাশ কী আবশ্যক? ব্যাখ্যা কর।যে কোনো সংখ্যাই কী পরিসংখ্যান? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য কী বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সমজাতীয় ও তুলনাযোগ্য হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সুশৃঙ্খলভাবে সংগৃহীত হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যান বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর।পরীক্ষায় প্রাপ্ত GPA কোন ধরনের চলক? ব্যাখ্যা কর।গুণবাচক ও পরিমাণবাচক চলকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।ধর্ম একটি নামসূচক পরিমাপন ব্যাখ্যা কর।'মেধা' কোন ধরনের পরিমাপন স্কেল দ্বারা পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ