• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • পরিসংখ্যান, চলক ও প্রতীক
পরিসংখ্যান, চলক ও প্রতীক

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বিভিন্ন চলকের পরিমাপন শনাক্তকরণ (Identification of Scale of Measurements for Variables)

বিভিন্ন চলকের পরিমাপন শনাক্তকরণ নিচের উদাহরণের মাধ্যমে দেখানো হলো। কোনো একটি প্রতিষ্ঠানের চাকুরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী 5 জন প্রার্থীর নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল-

রোল নং
ধর্ম
বৈবাহিক অবস্থা
দক্ষতা
পদমর্যাদা
জন্ম সাল
পরীক্ষায় প্রাপ্ত নম্বর
উচ্চতা
ওজন
012
2
1
2
2
1985
48
5.5"
75
017
1
2
2
2
1987
50
5.5"
68
025
4
1
3
2
1986
51
5.6"
70
028
1
1
2
3
1985
45
5.4"
72
039
3
2
1
3
1988
38
5.3"
69

এখানে, ইসলাম = 1, হিন্দু 2, বৌদ্ধ 3, খ্রিস্টান= 4, বিবাহিত 1, অবিবাহিত 2, সিনিয়র অফিসার = 2, অফিসার = 3, ধরা হয়েছে। উপরে প্রদত্ত সারণির ধর্ম ও বৈবাহিক অবস্থা চলক দুইটি নামসূচক পরিমাপন। এখানে চলক দুইটি গুণবাচক, আর চলক দুইটির মানগুলো গণনা ও শ্রেণিকরণযোগ্য। গুণবাচক চলক পরিমাপনে নামসূচক পরিমাপন ব্যবহৃত হয়। অনুরূপভাবে লিঙ্গ, বর্ণ, রক্তের গ্রুপ, গাড়ির নম্বর ইত্যাদি চলকসমূহ পরিমাপনে নামসূচক পরিমাপন স্কেল ব্যবহৃত হয়।

পদমর্যাদা চলকটি ক্রমিকসূচক পরিমাপন। কারণ চলকটির মানগুলোকে ক্রম অনুসারে সাজানো যায় এবং মানগুলো গণনা ও শ্রেণিকরণযোগ্য। অনুরূপভাবে, ক্লাসের রোল নং, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি চলকসমূহ পরিমাপনে ক্রমিকসূচক পরিমাপন স্কেল ব্যবহৃত হয়।

দক্ষতা, জন্ম সাল ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর চলক তিনটি শ্রেণিসূচক পরিমাপন। কারণ চলক তিনটির মানগুলোকে ক্রম অনুসারে সাজানো যায়, মানগুলো গণনা ও শ্রেণিকরণযোগ্য। পর্যায়ক্রমিক দুইটি মানের দূরত্ব বা ব্যবধান সমান এবং মানগুলোর ওপর যোগ বা বিয়োগ প্রক্রিয়া প্রয়োগ করা যায়। অনুরূপভাবে জি.পি.এ, বায়ু, চাপ, তাপমাত্রা ইত্যাদি চলকসমূহ পরিমাপনে শ্রেণিসূচক পরিমাপন স্কেল ব্যবহৃত হয়।

ওজন ও উচ্চতা চলক দুইটি আনুপাতিক পরিমাপন। কারণ চলক দুইটির মানগুলোকে ক্রম অনুসারে সাজানো যায়, মানগুলো গণনা ও শ্রেণিকরণযোগ্য। পর্যায়ক্রমিক দুইটি মানের দূরত্ব বা ব্যবধান সমান এবং মানগুলোর ওপর সকল গাণিতিক প্রক্রিয়া যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করা যায়। এক্ষেত্রে, শূন্যকে পরম শূন্য ধরা হয়। অনুরূপভাবে, আয়, ব্যয়, মুনাফা, মূলধন ইত্যাদি চলকসমূহ পরিমাপনে আনুপাতিক পরিমাপন স্কেল ব্যবহৃত হয়।

পরিসংখ্যান, চলক ও প্রতীক - অনন্যা প্রশ্ন

পরিসংখ্যান (Statistics)পরিসংখ্যানের সংজ্ঞা (Definition of Statistics)পরিসংখ্যানের উৎপত্তি (Origin of Statistics)পরিসংখ্যানের বৈশিষ্ট্য (Characteristics of Statistics)পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার (Importance and Uses of Statistics)পরিসংখ্যানের কার্যাবলি (Functions of Statistics)সমগ্রক বা তথ্যবিশ্ব (Population)নমুনা (Sample)চলক (Variable)ধ্রুবক (Constant)গুণবাচক ও সংখ্যাবাচক চলক (Qualitative and Quantitative Variable)বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক (Discrete and Continuous Variable)পরিমাপনের প্রকারভেদ (Types of Measurement)বিভিন্ন চলকের পরিমাপন শনাক্তকরণ (Identification of Scale of Measurements for Variables)কতিপয় প্রতীকের ধারণা (Concepts of Some Symbols)পরিসংখ্যান কী?পরিসংখ্যানের জনক কে?বাংলাদেশের প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ কে?কার মতে Statistics শব্দের পরিভাষা 'তথ্য গণিত'?পরিসংখ্যানিক কার্যাবলির প্রথম ধাপ কোনটি?সমগ্রক বা তথ্যবিশ্ব কাকে বলে?সসীম সমগ্রক কী?অসীম সমগ্রক কাকে বলে?নমুনা কাকে বলে?বৃহৎ নমুনা কী?ক্ষুদ্র নমুনা কাকে বলে?চলক কী?ধ্রুবক কী?গুণবাচক চলক কী?সংখ্যাবাচক বা পরিমাণবাচক চলক কাকে বলে?সংখ্যাবাচক চলক কত প্রকার?বিচ্ছিন্ন/বিরত চলক কী?অবিচ্ছিন্ন/অবিরত চলক কী?সমগ্রক কত প্রকার?নমুনা কত প্রকার?পরিমাপন কী?পরিমাপন স্কেল কত প্রকার?কোন পরিমাপন স্কেল পদ্ধতিতে শূন্যকে পরম শূন্য বিবেচনা করা হয়?গুণবাচক চলক পরিমাপ করতে কোন স্কেল ব্যবহৃত হয়?পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি ব্যাখ্যা কর।পরিসংখ্যানে তথ্যের সংখ্যাত্মক প্রকাশ কী আবশ্যক? ব্যাখ্যা কর।যে কোনো সংখ্যাই কী পরিসংখ্যান? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য কী বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হয়? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সমজাতীয় ও তুলনাযোগ্য হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যানিক তথ্য সুশৃঙ্খলভাবে সংগৃহীত হওয়া কী আবশ্যক? ব্যাখ্যা কর।পরিসংখ্যান বিজ্ঞান না কলা? ব্যাখ্যা কর।পরীক্ষায় প্রাপ্ত GPA কোন ধরনের চলক? ব্যাখ্যা কর।গুণবাচক ও পরিমাণবাচক চলকের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।ধর্ম একটি নামসূচক পরিমাপন ব্যাখ্যা কর।'মেধা' কোন ধরনের পরিমাপন স্কেল দ্বারা পরিমাপ করা হয়? ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ