• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অনার্স
  • আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?

ভূমিকা: পরিবর্তনশীল পৃথিবী ক্রমান্বয়ে প্রগতির দিকে এগিয়ে চলেছে। পরিবর্তনের এ ঢেউ ব্যক্তির চিন্তা-চেতনা, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও প্রতিষ্ঠান সর্বক্ষেত্রেই আন্দোলিত করে চলেছে। রাষ্ট্র একটি গতিশীল সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যা মানুষের জীবনের সর্বাধিক বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রাষ্ট্রের পরিবর্তনশীল প্রকৃতিতে রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তা-ধারায়ও পরিবর্তন ঘটতে বাধ্য। তাই যুগে যুগে রাষ্ট্র সম্পর্কে চিন্তাবিদদের রাষ্ট্রচিন্তার যে ভিন্নতা বিদ্যমান এটাই রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাষ্ট্রচিন্তা নামে পরিচিত। রাষ্ট্রচিন্তার ইতিহাসকে প্রাচীন, মধ্য ও আধুনিক এ তিনটি যুগে বিভক্ত করা হয়েছে। প্রাচীনকালে রাষ্ট্রচিন্তা ছিল নগরভিত্তিক মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ছিল গীর্জাকেন্দ্রিক আর আধুনিক যুগের রাষ্ট্রচিন্তা উদারতাবাদ ও যুক্তিবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত।

আধুনিক রাষ্ট্রচিন্তা: ইংরেজি Mode শব্দ থেকে Modern শব্দটি এসেছে। যার অর্থ হচ্ছে আধুনিক পদ্ধতি বা প্রক্রিয়া। সুতরাং যে পদ্ধতি বা প্রক্রিয়া সনাতন বা গতানুগতিক প্রক্রিয়া থেকে স্বতন্ত্র এবং বর্তমানের সাথে সঙ্গতিপূর্ণ ও আধুনিক। আর যে চিন্তাধারা লক্ষ্যগত ও পদ্ধতিগত দিক থেকে প্রাচীন ও মধ্যযুগীয় চিন্তাধারার সাথে সম্পূর্ণ ভিন্ন, সুস্পষ্ট এবং বিজ্ঞানসম্মত তাকে আধুনিক চিন্তা ধারা বা আধুনিক রাষ্ট্রচিন্তা বলে।

প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আধুনিক রাষ্ট্রচিন্তার ধারণা প্রদান করেছেন। নিম্নে তা উল্লেখ করা হলো-অধ্যাপক গেটেল বলেন, "পঞ্চদশ শতাব্দীর শুরুতে মানুষের মন অনেকটা যুক্তিবাদী হয়ে উঠে। প্রতিটি বিষয়কে সমালোচনার দৃষ্টিতে বিচার করতে তারা আগ্রহী হয়। যাবতীয় বৌদ্ধিক চিন্তাধারা নতুন রাস্তা ধরে অগ্রসর হতে থাকে। পণ্ডিতেরা এই দৃষ্টিভঙ্গিকেই আধুনিক রাষ্ট্রচিন্তা বলে অভিহিত করেছেন।"

আধুনিক রাষ্ট্রচিন্তা সম্পর্কে বার্কি (Berki) বলেন, "আধুনিক যুগের ব্যক্তি শুধু ধর্ম ও পাপপুণ্য সচেতন ব্যক্তিই নয়। সে রাষ্ট্রের সদস্য ও রাজনীতি বিষয়েও সচেতন। রাষ্ট্রের সঙ্গে নানা ব্যাপারে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সমাজ ও ব্যক্তির সকল প্রকার চিন্তা ও ধ্যান-ধারণা রাষ্ট্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে।"

উপসংহার: পরিশেষে বলা যায় যে, চিন্তাধারা আধুনিক রাষ্ট্র, রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানাদি, সামাজিক প্রাণী হিসেবে মানুষের কার্যকলাপ এবং মানুষের সাথে সমাজের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করে তাকে আধুনিক রাষ্ট্রচিন্তা বলে। আধুনিক রাষ্ট্রচিন্তা সমাজের কথা বলে, সমাজবদ্ধ মানুষের কথা বলে

আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি - অনন্যা প্রশ্ন

আধুনিক বলতে কী বুঝায়? কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশিত হয়? অথবা, রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক যুগ কখন শুরু হয়? রাষ্ট্রচিন্তা কী? রাষ্ট্রচিন্তা ইতিহাসকে কয়টি ভাগে বিভক্ত করা যায়?সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কয়েকটি উদাহরণ দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে কোন বিপ্লবের প্রভাব রয়েছে? ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে? গণতন্ত্র কোথায় উদ্ভব হয়েছিল? গণতন্ত্রকে সফল করতে দুটি শর্ত লিখ। ভাববাদী দর্শনের জনক কে?জাতীয়তাবাদের প্রবক্তা কে? অথবা, জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদী ভাবধারার জন্ম হয় কোথায়? আন্তর্জাতিকতাবাদের মূল বিষয়বস্তু কী? একনায়কতন্ত্র কী? ফ্যাসিবাদের জনক কে? কাকে নাৎসিবাদের জনক বলা হয়? রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও।রাষ্ট্রচিন্তা কাকে বলে?রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?রাষ্ট্রচিন্তার বিষয়বস্তু উল্লেখ করআধুনিক রাষ্ট্রচিন্তার কয়েকটি বিষয়বস্তু লিখ।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য লিখ।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি?রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব উল্লেখ কর। রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব লিখ।রাষ্ট্রচিন্তার সমস্যাসমূহ কি কি? রাষ্ট্রচিন্তার সমস্যা কি কি?আধুনিক যুগ কাকে বলে?আধুনিক যুগ বলতে কি বুঝ?আধুনিক যুগ কী?আধুনিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ কি কি? আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা লিখ।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি?আধুনিক রাষ্ট্রচিন্তা কাকে বলে? আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?আধুনিক রাষ্ট্রচিন্তার কতিপয় বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক ধারা উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব বৃদ্ধির কারণ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব উল্লেখ কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?সমকালীন রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?প্রলেতারিয়েত একনায়কত্ব কি?আধুনিক ও সমকালীন রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশ ধারা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।জাতীয়তার সংজ্ঞা দাও।জাতীয়তা কাকে বলে?জাতীয়তাবাদ বলতে কি বুঝ?আন্তর্জাতিকতাবাদ কি?আন্তর্জাতিকতাবাদ কাকে বলে?জাতীয়তাবাদ কি আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।উগ্র জাতীয়বাদ কি বিশ্ব সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? আলোচনা কর।জাতি গঠনের উপাদানগুলো আলোচনা কর।জাতি গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান গুলো কি কি?জাতি গঠনে জাতীয়তাবাদের উপাদানসমূহ আলোচনা কর।জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থ-সামাজিক পটভূমি বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশের আর্থ-সামাজিক পটভূমি আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের অবদান আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের ভূমিকা মূল্যায়ন কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিভার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব বর্ণনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব আলোচনা কর।নাৎসিবাদ বলতে কি বোঝ? জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থানের কারণসমূহ আলোচনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ