• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অনার্স
  • আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি
আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জাতীয়তার সংজ্ঞা দাও।

ভূমিকা: জাতীয়তা এক ধরনের মানসিক অনুভূতি বা চেতনা। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপীয় জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে। জাতীয়তাবাদী চেতনার প্রসার লাভের ফলেই পৃথিবীতে একসময় জাতীয় রাষ্ট্রের ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে।

বুৎপত্তিগত অর্থে জাতীয়তা জাতীয়তা শব্দটি ইংরেজি শব্দ Nationality এর প্রতিশব্দ। Nationality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Natus বা Natio থেকে। Natus বা Natio অর্থ রক্তের সম্পর্ক বা একই বংশোদ্ভূত জনসমষ্টি।

জাতীয়তার সংজ্ঞা সাধারণভাবে কোনো জনসমাজের মাঝে যখন রাজনৈতিক চেতনা সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানিগণ জাতীয়তার সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা তুলে ধরা হলো:

জন স্টুয়ার্ট মিল বলেন, "রাজনৈতিক চেতনাসম্পন্ন জনগোষ্ঠী যখন একই সরকারের অধীনে বসবাস করতে চায় এবং ইচ্ছা করে যে, সরকার হবে তাদের নিজস্ব সরকার বা তাদের একাংশের সরকার তখন তাকে জাতীয়তা বলে।"

হ্যান্স কোঁন (Hans Kohn) বলেন, "জাতীয়তাবোধ মূলত এক মানসিক অবস্থা এবং এক প্রকার সচেতনতা।" (Nationalism is first and loremost a state of mind, an act of consciousness.)

অধ্যাপক জিম্মার্ণ (Prof-Zimmern) বলেন "কোনো জন-সমাজের মধ্যে ঐক্যের অনুভূতি দেখা দিলেই তা জাতীয়তায় পরিণত হয়।" (If a people feels itself to be nationality it is a nationality.)

অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি (Laski) বলেন, "জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা।"

ফরাসি লেখক রেনান (Renan) বলেন, "জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা।"

বার্ট্রান্ড রাসেল, (Bertrand Russel) বলেন, "জাতীয়তাবাদ হচ্ছে একটি সাদৃশ্য ও ঐক্যের অনুভূতি যা পরস্পরকে ভালবাসতে শেখায়।"

লর্ড ব্রাইস (Lord Bryce) বলেন, "জাতীয়তা হচ্ছে ভাষা, সাহিত্য, ধ্যান-ধারণা, রীতিনীতি এবং ঐতিহ্যের দ্বারা ঐক্যবদ্ধ একটি জনসমষ্টি যা অনুরূপভাবে সংঘটিত অন্যান্য জনসমষ্টি থেকে নিজেদেরকে পৃথক মনে করে।"

উপসংহার: উপরিউক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, জাতীয়তা হচ্ছে এক ধরনের আধ্যাত্ম চেতনা ও মানসিক ধারণা। জাতীয়তার চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে নিজেদেরকে আলাদা মনে করতে শিখায় বিধায় জাতীয়তাবাদ সৃষ্টি হয়।

আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থসামাজিক পটভূমি - অনন্যা প্রশ্ন

আধুনিক বলতে কী বুঝায়? কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশিত হয়? অথবা, রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক যুগ কখন শুরু হয়? রাষ্ট্রচিন্তা কী? রাষ্ট্রচিন্তা ইতিহাসকে কয়টি ভাগে বিভক্ত করা যায়?সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার কয়েকটি উদাহরণ দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর। আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে কোন বিপ্লবের প্রভাব রয়েছে? ফরাসি বিপ্লবের ফলে কোন রাজবংশের পতন ঘটে? গণতন্ত্র কোথায় উদ্ভব হয়েছিল? গণতন্ত্রকে সফল করতে দুটি শর্ত লিখ। ভাববাদী দর্শনের জনক কে?জাতীয়তাবাদের প্রবক্তা কে? অথবা, জাতীয়তাবাদের জনক কে? জাতীয়তাবাদী ভাবধারার জন্ম হয় কোথায়? আন্তর্জাতিকতাবাদের মূল বিষয়বস্তু কী? একনায়কতন্ত্র কী? ফ্যাসিবাদের জনক কে? কাকে নাৎসিবাদের জনক বলা হয়? রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও।রাষ্ট্রচিন্তা কাকে বলে?রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?রাষ্ট্রচিন্তার বিষয়বস্তু উল্লেখ করআধুনিক রাষ্ট্রচিন্তার কয়েকটি বিষয়বস্তু লিখ।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য লিখ।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি?রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব উল্লেখ কর। রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব লিখ।রাষ্ট্রচিন্তার সমস্যাসমূহ কি কি? রাষ্ট্রচিন্তার সমস্যা কি কি?আধুনিক যুগ কাকে বলে?আধুনিক যুগ বলতে কি বুঝ?আধুনিক যুগ কী?আধুনিক যুগের কয়েকটি বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও। আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ কি কি? আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা লিখ।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি?আধুনিক রাষ্ট্রচিন্তা কাকে বলে? আধুনিক রাষ্ট্রচিন্তা বলতে কী বুঝ?আধুনিক রাষ্ট্রচিন্তার কতিপয় বৈশিষ্ট্য লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক ধারা উল্লেখ কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব বৃদ্ধির কারণ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তায় জাতিবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব লিখ।আধুনিক রাষ্ট্রচিন্তায় লোকায়তবাদের প্রভাব উল্লেখ কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?সমকালীন রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝ?প্রলেতারিয়েত একনায়কত্ব কি?আধুনিক ও সমকালীন রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশ ধারা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।জাতীয়তার সংজ্ঞা দাও।জাতীয়তা কাকে বলে?জাতীয়তাবাদ বলতে কি বুঝ?আন্তর্জাতিকতাবাদ কি?আন্তর্জাতিকতাবাদ কাকে বলে?জাতীয়তাবাদ কি আধুনিক সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।উগ্র জাতীয়বাদ কি বিশ্ব সভ্যতার প্রতি হুমকিস্বরূপ? আলোচনা কর।জাতি গঠনের উপাদানগুলো আলোচনা কর।জাতি গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান গুলো কি কি?জাতি গঠনে জাতীয়তাবাদের উপাদানসমূহ আলোচনা কর।জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্ণনা কর।রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।রাষ্ট্রচিন্তা অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। রাষ্ট্রচিন্তা পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য বর্ণনা কর।আধুনিক যুগের বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার আর্থ-সামাজিক পটভূমি বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশের আর্থ-সামাজিক পটভূমি আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের অবদান আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশে রাষ্ট্রচিন্তাবিদদের ভূমিকা মূল্যায়ন কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার প্রকৃতি ও বিষয়বস্তু বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। আধুনিক রাষ্ট্রচিভার বৈশিষ্ট্য কি কি? বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা আলোচনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তার সাম্প্রতিক প্রবণতা বর্ণনা কর।আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব বর্ণনা কর। আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে জাতীয়তাবাদ ও লোকায়তবাদের প্রভাব আলোচনা কর।নাৎসিবাদ বলতে কি বোঝ? জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থানের কারণসমূহ আলোচনা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ