• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা

১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বৃহৎ শক্তিবর্গের মধ্যে ভারতের পরেই সোভিয়েত ইউনিয়নের অবদান চিরস্মরণীয়। ১৯৭১ খ্রিষ্টাব্দের ২ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) তৎকালীন রাষ্ট্রপতি নিকোলাই পদগোর্নি ইয়াহিয়া খানকে এক পত্রের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি অমানুষিক নির্যাতন ও রক্তপাত বন্ধের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। মুক্তিযুদ্ধের এক পর্যায়ে যখন পাকবাহিনী পর্যুদস্ত তখন পাকিস্তানের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার কাছে অবস্থানরত তাদের সপ্তম নৌবহর (বহরে ১৭টি যুদ্ধ জাহাজ) পাকিস্তানের সাহায্যের জন্য ভারত মহাসাগরে পাঠান। এ সংবাদে সোভিয়েত ইউনিয়ন তাদের ভূমধ্যসাগরে অবস্থানরত অষ্টম নৌবহরকে (বহরে ২৬টি যুদ্ধ জাহাজ) বঙ্গোপসাগরে গিয়ে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার নির্দেশ প্রদান করে।

এমতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র কিংকর্তব্যবিমূঢ় হয়ে সাত দিন অপেক্ষা করে তাদের নৌবহর ফিরিয়ে আনতে বাধ্য হয়। পরাশক্তিদের মধ্যে ২৪ ফেব্রুয়ারির ১৯৭২ খ্রিষ্টাব্দে সোভিয়েত ইউনিয়নই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিকট পাকিস্তানের পক্ষে যুদ্ধ বিরতির প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন তিনবার ভেটো দেয়। মুক্তিযুদ্ধের ব্যবহৃত অনেক অস্ত্রই সোভিয়েত ইউনিয়ন সরবরাহ করে। সোভিয়েতের পত্র-পত্রিকা এবং প্রচার মাধ্যমগুলোও সোভিয়েত সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে পাকবাহিনীর নির্লজ্জ বর্বরোচিত কাহিনী প্রচার করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে। ফলে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কিউবা, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, যুগোশ্লোভাকিয়া, চেকোশ্লোভাকিয়া, পূর্ব জার্মান প্রভৃতি সমাজতান্ত্রিক দেশগুলো আন্তরিকভাবে বাংলাদেশকে সমর্থন জানায়।

বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়নের সমর্থনের কারণ হিসেবে বলা যায়-প্রথমত, পাকিস্তানি সামরিক শাসকবর্গ ছিলেন অতি মাত্রায় ভারত বিরোধী এবং চীন ঘেঁষা। সেখানে ১৯৭০ খ্রিষ্টাব্দের নির্বাচনে ভারত ও মস্কো ঘেঁষা আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করলে সোভি। ইউনিয়ন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে তৎপর হন। তাতে পাকিস্তান এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক পাবে। দ্বিতীয়ত, সমাজতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও সোভিয়েত এবং চীনের মধ্যে চরম বৈরিতা বিরাজমান ছিল। অবঃ এমন ছিল যে, কোনো দেশ সোভিয়েত ইউনিয়নের মিত্র হলে সে দেশটি চীনের শত্রুতে পরিণত হবে। আর এ কার পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র হওয়া সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মিত্র হয়েছে। তবে একথা সত্য যে, ঐ স সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা না পেলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়তো আরও পিছিয়ে যেত।

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের ভূমিকা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে চীনের ভূমিকামুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশ Liberation War and Other Countriesমুক্তিযুদ্ধে জাতিসংঘ (UNO of the war of liberation)মুক্তিযুদ্ধে অন্যান্য সংস্থা (Other organization in the war of liberation)মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিবর্গ (Foreign personalities in liberation war) বিদেশি বন্ধুদের প্রতি সম্মাননা Honour of the Foreign Personalitiesমহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে কোন পুরস্কারে ভূষিত করা হয়?পরাশক্তি কোন রাষ্ট্রগুলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল? বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলে অবজ্ঞা করেছিলেন কে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?মুক্তিযুদ্ধ বিষয়ক বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর অন যশোর রোড"-এর রচয়িতা কে?বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি এ. এস. ওদারল্যান্ড কোন দেশের অধিবাসী?'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানের গণহত্যার ঘটনা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়?বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কোন দেশ সপ্তম নৌবহর প্রেরণ করেছিল?মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?কোন দেশের প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন?বিবিসি-এর পূর্ণরূপ কী?"মিশনারি অব চ্যারেটি" সংস্থাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা জানানো হয় কাকে?ভারত-বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্য-বুদ্ধিজীবী সমিতির সভাপতি কে ছিলেন?কে ছবি আঁকা ছেড়ে শরণার্থী শিবিরে চিকিৎসা কেন্দ্র খুলেছিল?মুক্তিযুদ্ধে পরাশক্তি হিসেবে প্রথম বাংলাদেশের পাশে দাঁড়ায় কোন দেশ?মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?বাংলাদেশ কত তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করে?মুক্তিযুদ্ধে কোন রাষ্ট্র দুটি বিরোধিতা করেছিল?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়? শরণার্থী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।সোভিয়েত ইউনিয়নের পরিচয় দাও।মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা কর। 'মুক্তিযুদ্ধ সম্মাননা' বলতে কী বোঝ?'কনসার্ট ফর বাংলাদেশ' বলতে কী বোঝায়?ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা কীরূপ ছিল? ব্যাখ্যা কর।পাকিস্তানের পক্ষ অবলম্বন ছিল চীনের নিজস্ব নিরাপত্তার নীতি-ব্যাখ্যা কর।বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রচার মাধ্যমের ভূমিকা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ