• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিবর্গ (Foreign personalities in liberation war)

বাংলাদেশের ন্যায়সঙ্গত সংগ্রামকে বিভিন্ন দেশের কোটি কোটি জনতা সমর্থন দিয়েছিল। যুগিয়েছে আমাদের প্রেরণা, সৃষ্টি করেছে বিশ্বজনমত, দিয়েছে সেবা, দিয়েছে আর্থিক সাহায্য। ভারতে শরণার্থী শিবিরে যে মানুষটি নিজের জীবন বিপন্ন করে সেবা দিয়েছেন তিনি হলেন মাদার তেরেসা। তার মিশনারিজ অব চ্যারেটির সদস্যদের নিয়ে শরণার্থীদের সেবায় আত্মনিয়োগ করেন। তাদের চরম দুর্দশা দেখেছেন খুব কাছ থেকে এবং বিশ্বের বিবেকবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মাদার তেরেসা বলেছেন, এ সমস্যা কেবল ভারতের সমস্যা নয়, গোটা পৃথিবীর এ সমস্যা। মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, সানডে টাইমসের নিকোলাস টোমালিন, দ্য ডেইলি টেলিগ্রামের সাংবাদিক ক্লেয়ার ইলিং ওয়ার্থ। শ্রীমতি ইন্দিরা গান্ধীর পরে ভারতের যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হলেন সমাজবাদী নেতা শ্রী জয় প্রকাশ নারায়ণ। পশ্চিম ইউরোপীয় ব্রিটিশ এম.পি স্যার লর্ড পিটার সোরের অবদানও কম নয়। তিনি একমাত্র ব্যক্তি যিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানে গিয়ে সরাসরি বাঙালির ওপর বর্বরতম গণহত্যা চালানোর জন্য নিন্দা জানিয়ে এসেছেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রয়েছে মার্কিন কবি অ্যানে গিন্সবার্গ-এর। কলমকেই তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ১৫১ লাইনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর লেখা তার বিখ্যাত কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' সর্বকালের সেরা কবিতা হয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে। কবিতাটির লেখার সময়কাল ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৪-১৬ নভেম্বর। ফ্রান্সের অধিবাসী বিখ্যাত লেখক 'মশিয়ে আন্দে মালরোর' অবদানও ছিল অপরিসীম। তিনি তার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে সাড়া যুগিয়েছিলেন। তার মতো বিখ্যাত লোক মুক্তিযুদ্ধের পক্ষে দেখে পৃথিবী অবাক হয়।

Birth Name: William A. S. Ouderland
Born : December 6, 1917 Amsterdam, Netherlands
Died: May 18, 2001 (Aged 83)
Perth, Western Australia
Battles/Wars: World War II
Bangladesh Liberation War
Awards: Bir Protik

তার মতো আর একজন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন নেদারল্যান্ডের ডব্লিউ এ.এস ওদারল্যান্ড। তিনিই একমাত্র বিদেশি যাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। তার জন্ম ১৯১৭ সালে। ১৯৩৬ সালে তিনি ডাচ ন্যাশনাল সার্ভিসে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী এ কমান্ডো সেনা ১৯৪২ খ্রিষ্টাব্দে জার্মান নাৎসি বাহিনীর হাতে আটক হয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাটা সু কোম্পানির এরিয়া ম্যানেজারের দায়িত্ব নিয়ে বাংলাদেশে ছিলেন। পাক হানাদার বাহিনীর বর্বরতা দেখে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অপারেশন সার্চলাইটের ভয়াবহ দৃশ্য তিনি রাতের অন্ধকারে লুকিয়ে ক্যামেরাবন্দি করে আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠান। নিজের মানবিক তাড়নাতেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লড়তে থাকেন পাকবাহিনীর বিরুদ্ধে। আগস্ট মাসে তিনি নিজ কর্মস্থল টঙ্গীতে বাটা সু কোম্পানির ভেতরে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। টঙ্গী এর আশেপাশে কয়েকটি গেরিলা হামলায় তিনি সাফল্য অর্জন করেন। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এই অকৃত্রিম বন্ধু ২০০১ খ্রিষ্টাব্দের ৮ মে অস্ট্রিলিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমাদের মুক্তিযুদ্ধে অবদান প্রসঙ্গে আর একজনের নাম না বললেই নয়, তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের এডওয়ার্ড কেনেডি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন যখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই মুহূর্তে তিনি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমেরিকান ন্যাশনাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পাকবাহিনীর নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে বর্বর পাকিস্তান সরকারকে গোপনে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য সরাসরি অভিযুক্ত করেছিলেন। ভারতে অবস্থানরত এক কোটি বাঙালি শরণার্থীর চরম দুর্দশা নিজ চোখে দেখে তিনি আমেরিকার সিনেটের নিকট "ক্রাইসিস ইন সাউথ এশিয়া" নামে যে রিপোর্ট দিয়েছিলেন তার ঐতিহাসিক গুরুত্ব অনেক। আমেরিকার সর্বোচ্চ ত্রাণ সাহায্যে কেনেডির অবদান অনেকখানি। বিশ্ব নেতৃবৃন্দের মনোযোগ আমাদের মুক্তিযুদ্ধের প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে তার জোর প্রচেষ্টা না থাকলে হয়তো নয় মাসে স্বাধীনতা অর্জন করা সম্ভব হতো না।

নিউইয়র্ক স্কোয়ার গার্ডেনে ভারতের ওস্তাদ রবি শংকরের উদ্যোগে ওপেন কনসার্টে লাখো মানুষের সামনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শরণার্থীদের নিয়ে "বাংলাদেশ" নামে গান পরিবেশন করে যিনি বিশ্ববাসীকে চমক দেখিয়েছেন এবং প্রাপ্ত অর্থ শরণার্থীদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন তিনি হলেন আমেরিকার বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন। আমাদের মুক্তিযুদ্ধে তার অবদান ভোলার নয়। এভাবে আন্তর্জাতিক অঙ্গনে সহস্র ব্যক্তি সহস্র দৃষ্টিকোণ থেকে আমাদের মুক্তিযুদ্ধ তথা আমাদের স্বাধীনতা অর্জনের পক্ষে নিঃস্বার্থ অবদান রেখেছেন। তাদের সকলের সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করা যায় না। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ।

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের ভূমিকা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে চীনের ভূমিকামুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশ Liberation War and Other Countriesমুক্তিযুদ্ধে জাতিসংঘ (UNO of the war of liberation)মুক্তিযুদ্ধে অন্যান্য সংস্থা (Other organization in the war of liberation)মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিবর্গ (Foreign personalities in liberation war) বিদেশি বন্ধুদের প্রতি সম্মাননা Honour of the Foreign Personalitiesমহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে কোন পুরস্কারে ভূষিত করা হয়?পরাশক্তি কোন রাষ্ট্রগুলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল? বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলে অবজ্ঞা করেছিলেন কে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?মুক্তিযুদ্ধ বিষয়ক বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর অন যশোর রোড"-এর রচয়িতা কে?বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি এ. এস. ওদারল্যান্ড কোন দেশের অধিবাসী?'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানের গণহত্যার ঘটনা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়?বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কোন দেশ সপ্তম নৌবহর প্রেরণ করেছিল?মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?কোন দেশের প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন?বিবিসি-এর পূর্ণরূপ কী?"মিশনারি অব চ্যারেটি" সংস্থাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা জানানো হয় কাকে?ভারত-বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্য-বুদ্ধিজীবী সমিতির সভাপতি কে ছিলেন?কে ছবি আঁকা ছেড়ে শরণার্থী শিবিরে চিকিৎসা কেন্দ্র খুলেছিল?মুক্তিযুদ্ধে পরাশক্তি হিসেবে প্রথম বাংলাদেশের পাশে দাঁড়ায় কোন দেশ?মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?বাংলাদেশ কত তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করে?মুক্তিযুদ্ধে কোন রাষ্ট্র দুটি বিরোধিতা করেছিল?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়? শরণার্থী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।সোভিয়েত ইউনিয়নের পরিচয় দাও।মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা কর। 'মুক্তিযুদ্ধ সম্মাননা' বলতে কী বোঝ?'কনসার্ট ফর বাংলাদেশ' বলতে কী বোঝায়?ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা কীরূপ ছিল? ব্যাখ্যা কর।পাকিস্তানের পক্ষ অবলম্বন ছিল চীনের নিজস্ব নিরাপত্তার নীতি-ব্যাখ্যা কর।বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রচার মাধ্যমের ভূমিকা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ