• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব
মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকা

১৯৭১ খ্রিষ্টাব্দে বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থীর করুণ অবস্থা, বাঙালিদের সংগ্রাম, অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তুলতে ব্রিটেনের প্রচার মাধ্যম বিশেষ করে বিবিসি ও লন্ডন থেকে প্রকাশিত পত্র-পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে ব্রিটেন কঠোর মনোভাব গ্রহণ করেন। ব্রিটিশ পার্লামেন্টের অধিকাংশ সদস্যের স্বাক্ষর গ্রহণ করে বাংলাদেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। আগস্ট মাসে ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশন চালু হয়।

লন্ডনের ডেইলী টেলিগ্রাফের সাংবাদিক সায়মন্ড ড্রিংস জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার গণহত্যার সংবাদ সর্বপ্রথম বিশ্বসভায় উপস্থাপন করেন। এছাড়া বিবিসির সাংবাদিক মার্ক টালী মুক্তিযুদ্ধের নয় মাস নিরলস পরিশ্রম করে গণহত্যা এবং রণক্ষেত্রের সংবাদ সংগ্রহ করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন। লন্ডন টেলিভিশনের প্রতিনিধি শিলা, যিনি অত্যন্ত দুঃসাহসিকতার সাথে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের যুদ্ধের চিত্র সারা পৃথিবীতে প্রচার করে বুঝিয়ে দিয়েছিলেন বাংলার মুক্তিযুদ্ধ কাল্পনিক কিছু নয়। এই নারী সাংবাদিক এক সময় যুদ্ধক্ষেত্রে প্রায় এক সপ্তাহ বাংকারে বসে যুদ্ধের ছবি তুলেছেন।

জন্মগ্রহণকারী বিখ্যাত সংগীতশিল্পী জর্জ হ্যারিসন নিউইয়র্ক শহরে ৪০ হাজার লোকের সমাগমে বাংলাদেশের বৃদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডভিত্তিক গণসংগীত পরিবেশন করে বিশ্বজনমত সৃষ্টিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। খ্রিষ্টাব্দের ৪ ফেব্রুয়ারি ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকারের ভূমিকা মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাবাংলাদেশের মুক্তিযুদ্ধে চীনের ভূমিকামুক্তিযুদ্ধ ও অন্যান্য দেশ Liberation War and Other Countriesমুক্তিযুদ্ধে জাতিসংঘ (UNO of the war of liberation)মুক্তিযুদ্ধে অন্যান্য সংস্থা (Other organization in the war of liberation)মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা মুক্তিযুদ্ধে বিদেশি ব্যক্তিবর্গ (Foreign personalities in liberation war) বিদেশি বন্ধুদের প্রতি সম্মাননা Honour of the Foreign Personalitiesমহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে কোন পুরস্কারে ভূষিত করা হয়?পরাশক্তি কোন রাষ্ট্রগুলো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল? বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলে অবজ্ঞা করেছিলেন কে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?মুক্তিযুদ্ধ বিষয়ক বিখ্যাত কবিতা "সেপ্টেম্বর অন যশোর রোড"-এর রচয়িতা কে?বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিলেন?মুক্তিযুদ্ধে অবদানের জন্য 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি এ. এস. ওদারল্যান্ড কোন দেশের অধিবাসী?'কনসার্ট ফর বাংলাদেশ' কোথায় অনুষ্ঠিত হয়?কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানের গণহত্যার ঘটনা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়?বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কোন দেশ সপ্তম নৌবহর প্রেরণ করেছিল?মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?কোন দেশের প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন?বিবিসি-এর পূর্ণরূপ কী?"মিশনারি অব চ্যারেটি" সংস্থাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা জানানো হয় কাকে?ভারত-বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্য-বুদ্ধিজীবী সমিতির সভাপতি কে ছিলেন?কে ছবি আঁকা ছেড়ে শরণার্থী শিবিরে চিকিৎসা কেন্দ্র খুলেছিল?মুক্তিযুদ্ধে পরাশক্তি হিসেবে প্রথম বাংলাদেশের পাশে দাঁড়ায় কোন দেশ?মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট কে ছিলেন?বাংলাদেশ কত তারিখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করে?মুক্তিযুদ্ধে কোন রাষ্ট্র দুটি বিরোধিতা করেছিল?বাংলাদেশের ইতিহাসে কোন রাতকে কালরাত বলা হয়? শরণার্থী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।সোভিয়েত ইউনিয়নের পরিচয় দাও।মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা কর। 'মুক্তিযুদ্ধ সম্মাননা' বলতে কী বোঝ?'কনসার্ট ফর বাংলাদেশ' বলতে কী বোঝায়?ভেটো ক্ষমতা বলতে কী বোঝ?মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা কীরূপ ছিল? ব্যাখ্যা কর।পাকিস্তানের পক্ষ অবলম্বন ছিল চীনের নিজস্ব নিরাপত্তার নীতি-ব্যাখ্যা কর।বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের ভূমিকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রচার মাধ্যমের ভূমিকা

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ