• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হিটলার ও মুসোলিনীর উত্থান
হিটলার ও মুসোলিনীর উত্থান

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যক্ষ কারণ

জার্মানির পোল্যান্ড আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। হিটলার ডানজিগ জার্মানিকে ফিরিয়ে দেওয়া এবং পূর্ব প্রুশিয়ার সাথে অবশিষ্ট জার্মানির সংযোগকারী এক ফালি ভূমি জার্মানিকে প্রদানসংক্রান্ত আলাপ-আলোচনার জন্য একজন পোলিশ দূতকে জার্মানিতে পাঠানোর দাবি জানান। কিন্তু অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়া থেকে শিক্ষা গ্রহণ করে পোল্যান্ড নিরুত্তর থাকলে হিটলার ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন। এর প্রতিবাদে ৩রা সেপ্টেম্বর ব্রিটেন ও ৪ঠা সেপ্টেম্বর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় চরম নিষ্ঠুর ও ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

যুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যে পোল্যান্ড জার্মানির দখলে চলে যায়। ১৯৪০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী প্রবেশ করে। মে মাসে নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ দখল করে জার্মান বাহিনী ফ্রান্স আক্রমণ করে। যুদ্ধ ক্রমেই ইউরোপ, আফ্রিকা, এশিয়াসহ বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। ২২শে জুন ১৯৪১ খ্রিষ্টাব্দে হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন। ১৯৪১ খ্রিষ্টাব্দের ডিসেম্বরে জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ দখল করে নেয়। অনেক চড়াই-উতরাইয়ের পর ১৯৪৫ খ্রিষ্টাব্দের ৯ই মে জার্মানি ও ২রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে, যাতে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে পাঁচ গুণেরও বেশি মানুষ, বারো গুণের বেশি সম্পদের ক্ষতি হয়।

কাজেই, অনেকগুলো কারণের সমন্বয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভার্সাই সন্ধির ব্যর্থতা, গণতান্ত্রিক শাসনের দুর্বলতা একদিকে যেমন ফ্যাসিস্ট শক্তিগুলোর উত্থানে সাহায্য করেছিল, তেমনি গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মানসিকতার দ্বন্দ্ব, তোষণনীতি সর্বোপরি জাতিপুঞ্জের ব্যর্থতা ফ্যাসিস্ট শক্তিগুলোর আকাঙ্ক্ষাকে আকাশচুম্বী করে তুলেছিল; যা ইঙ্গ-ফরাসি শক্তির পক্ষে শেষ পর্যন্ত সহ্য করা সম্ভব ছিল না, যার অবশ্যম্ভাবী পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

হিটলার ও মুসোলিনীর উত্থান - অনন্যা প্রশ্ন

হ্যারি এস. ট্রুম্যান ১৮৮৪-১৯৭২ খ্রিষ্টাব্দ (Harry S. Truman 1884-1972) রবার্ট ওপেনহেইমার ১৯০৪-১৯৬৭ খ্রিষ্টাব্দ (Robert Openheimer 1904-1967) প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানিহিটলারের ক্ষমতা দখলজার্মানিতে হিটলারের উত্থানের কারণএকনায়ক হিটলারপ্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালিমুসোলিনির ক্ষমতা দখলইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণমুসোলিনির একনায়কতন্ত্র প্রতিষ্ঠামুসোলিনির নেতৃত্বে ইতালির অভ্যন্তরীণ পুনর্গঠনহিটলার ও মুসোলিনির কর্মকাণ্ডের তুলনাদ্বিতীয় বিশ্বযুদ্ধবিশ্বযুদ্ধের কারণসমূহপ্রত্যক্ষ কারণঅক্ষশক্তি চুক্তি Axis Power Treatyমিত্রশক্তি জোট Allied Forceদ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য হিটলারের দায়িত্বদ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ (ইউরোপের প্রথম রণাঙ্গন)জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণজাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণইউরোপে মিত্রশক্তির দ্বিতীয় রণাঙ্গনইতালির আত্মসমর্পণজার্মানির আত্মসমর্পণজাপানের আত্মসমর্পণ (হিরোশিমা ও নাগাসাকিতে বোমাবর্ষণ)নিষ্ঠুরতার হলোকাস্টলিটল বয়ফ্যাট ম্যানদ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণদ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ