• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হিটলার ও মুসোলিনীর উত্থান
হিটলার ও মুসোলিনীর উত্থান

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

ইতালির আত্মসমর্পণ

১৯৪২ খ্রিষ্টাব্দের মাঝামাঝি সময় থেকে যুদ্ধের গতি পরিবর্তিত হওয়ার সাথে সাথে আফ্রিকায় ইতালির পরাজয় শুরু হয়। ১৯৪৩ খ্রিষ্টাব্দের মে মাসে মিত্রপক্ষ তিউনিস ও রিজার্টা দখল করে নেয়। এরপর মিত্রপক্ষ সিসিলি আক্রমণ করে। ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১০ই জুলাই মার্কিন সেনাপতি প্যাটন ও ইংরেজ সেনাপতি মন্টগোমারি অতর্কিতে সিসিলি আক্রমণ করে ১৭ই আগস্টের মধ্যে দখল করে নেন। দীর্ঘ যুদ্ধ, ক্রমাগত পরাজয় ও অভ্যন্তরীণ দুরবস্থা মুসোলিনির বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভ সৃষ্টি করে। রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ১৯৪৩ খ্রিষ্টাব্দের ২৪শে জুলাই মুসোলিনিকে অপসারণ করেন। আবিসিনীয় যুদ্ধের নায়ক বোদেগলি নতুন সরকার গঠন করেন। মুসোলিনিকে বন্দি করা হয়। কিন্তু জার্মান ছত্রীবাহিনী তাকে মুক্ত করে। তিনি জার্মান অধিকৃত উত্তর ইতালিতে ফ্যাসিস্ট সরকারের প্রধান হন। ১৯৪৩ খ্রিষ্টাব্দে মার্কিন বাহিনী পশ্চিম ও ব্রিটিশ বাহিনী পূর্ব দিক থেকে ইতালি আক্রমণ করে। ১৯৪৪ খ্রিষ্টাব্দের জুনে রোম মিত্রবাহিনীর হস্তগত হয়। ১৯৪৫ খ্রিষ্টাব্দে মিত্রবাহিনী উত্তর ইতালি আক্রমণ করলে মুসোলিনি সুইজারল্যান্ডে পলায়নের চেষ্টা করে জনতার হাতে ধৃত ও নিহত হন। ফলে ইতালিতে ফ্যাসিবাদের অবসান ঘটে। ইতালি বিনাশর্তে মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে।

হিটলার ও মুসোলিনীর উত্থান - অনন্যা প্রশ্ন

হ্যারি এস. ট্রুম্যান ১৮৮৪-১৯৭২ খ্রিষ্টাব্দ (Harry S. Truman 1884-1972) রবার্ট ওপেনহেইমার ১৯০৪-১৯৬৭ খ্রিষ্টাব্দ (Robert Openheimer 1904-1967) প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানিহিটলারের ক্ষমতা দখলজার্মানিতে হিটলারের উত্থানের কারণএকনায়ক হিটলারপ্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালিমুসোলিনির ক্ষমতা দখলইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণমুসোলিনির একনায়কতন্ত্র প্রতিষ্ঠামুসোলিনির নেতৃত্বে ইতালির অভ্যন্তরীণ পুনর্গঠনহিটলার ও মুসোলিনির কর্মকাণ্ডের তুলনাদ্বিতীয় বিশ্বযুদ্ধবিশ্বযুদ্ধের কারণসমূহপ্রত্যক্ষ কারণঅক্ষশক্তি চুক্তি Axis Power Treatyমিত্রশক্তি জোট Allied Forceদ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য হিটলারের দায়িত্বদ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ (ইউরোপের প্রথম রণাঙ্গন)জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণজাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণইউরোপে মিত্রশক্তির দ্বিতীয় রণাঙ্গনইতালির আত্মসমর্পণজার্মানির আত্মসমর্পণজাপানের আত্মসমর্পণ (হিরোশিমা ও নাগাসাকিতে বোমাবর্ষণ)নিষ্ঠুরতার হলোকাস্টলিটল বয়ফ্যাট ম্যানদ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণদ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ