• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হিটলার ও মুসোলিনীর উত্থান
হিটলার ও মুসোলিনীর উত্থান

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণ

মস্কো-বার্লিন অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে হিটলার ১৯৪১ খ্রিষ্টাব্দের ২২শে জুন সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন। জার্মান সেনাপতি পাউলাসের অধীনে এক বিশাল বাহিনী রুশ সীমান্ত অতিক্রম করে দ্রুতগতিতে মস্কোর দিকে ছুটে যায়। উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে কৃষ্ণসাগর পর্যন্ত প্রায় চারশ কি.মি. সীমান্তজুড়ে যুদ্ধ হয়। মাত্র ২৬ দিনের যুদ্ধে জার্মান বাহিনী মস্কোর দুই-তৃতীয়াংশ এলাকা দখল করে নেয়। লেলিনগ্রাড অবরুদ্ধ হয়। নেপোলিয়নের সময়কার যুদ্ধের মতো রুশ বাহিনী পোড়ামাটি নীতি অনুসরণ করে পশ্চাদপসরণ করে। অক্টোবর মাসের প্রথম দিকে মস্কোও অবরুদ্ধ হয়। ইতিমধ্যে রাশিয়ায় শীতকাল শুরু হয়। প্রচণ্ড শীতের প্রকোপে জার্মান বাহিনী দিশেহারা হয়ে পড়ে। বার্লিনের সাথে যোগাযোগ রক্ষা অসম্ভব হয়ে পড়ে। রুশ লালফৌজ জার্মানদের বাধা দেয়। ১৯৪২ খ্রিষ্টাব্দে প্রথম দিকে লালফৌজ লেলিনগ্রাড মুক্ত করে। সেপ্টেম্বরে শুরু হয় স্টালিনগ্রাডের যুদ্ধ। অসম্ভব সাহসিকতার সাথে রুশরা জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করে। নভেম্বর মাসে রুশ সেনাপতি ঝুকভ বার্লিনের সাথে জার্মান সৈন্যদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে ১৯৪৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে জার্মান সেনাপতি পাউলাস আত্মসমর্পণে বাধ্য হন। 

হিটলার ও মুসোলিনীর উত্থান - অনন্যা প্রশ্ন

হ্যারি এস. ট্রুম্যান ১৮৮৪-১৯৭২ খ্রিষ্টাব্দ (Harry S. Truman 1884-1972) রবার্ট ওপেনহেইমার ১৯০৪-১৯৬৭ খ্রিষ্টাব্দ (Robert Openheimer 1904-1967) প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী জার্মানিহিটলারের ক্ষমতা দখলজার্মানিতে হিটলারের উত্থানের কারণএকনায়ক হিটলারপ্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালিমুসোলিনির ক্ষমতা দখলইতালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণমুসোলিনির একনায়কতন্ত্র প্রতিষ্ঠামুসোলিনির নেতৃত্বে ইতালির অভ্যন্তরীণ পুনর্গঠনহিটলার ও মুসোলিনির কর্মকাণ্ডের তুলনাদ্বিতীয় বিশ্বযুদ্ধবিশ্বযুদ্ধের কারণসমূহপ্রত্যক্ষ কারণঅক্ষশক্তি চুক্তি Axis Power Treatyমিত্রশক্তি জোট Allied Forceদ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির জন্য হিটলারের দায়িত্বদ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাপ্রবাহ (ইউরোপের প্রথম রণাঙ্গন)জার্মানির সোভিয়েত ইউনিয়ন আক্রমণজাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণইউরোপে মিত্রশক্তির দ্বিতীয় রণাঙ্গনইতালির আত্মসমর্পণজার্মানির আত্মসমর্পণজাপানের আত্মসমর্পণ (হিরোশিমা ও নাগাসাকিতে বোমাবর্ষণ)নিষ্ঠুরতার হলোকাস্টলিটল বয়ফ্যাট ম্যানদ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণদ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ