- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- সৌরজগৎ ও ভূমণ্ডল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন?
ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানের দ্রাঘিমা রেখার ব্যবধানের কারণে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। পৃথিবী নিজ অক্ষ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। ফলে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থান ভিন্ন ভিন্ন সময়ে সূর্যের সামনে আসছে। যে সময়ে কোনো স্থানের মধ্যরেখা সূর্যের ঠিক সামনে আসে তখন ঐ স্থানে মধ্যাহ্ন হয় এবং ঘড়িতে বেলা ঠিক ১২টা বাজে। মধ্যাহ্ন অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা হয়। সাধারণত ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। কোনো অঞ্চলে যখন বেলা ১২টা বাজে তখন সেই অঞ্চল থেকে পূর্ব দিকে গেলে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় ৪ মিনিট করে বাড়ে এবং পশ্চিমে গেলে ৪ মিনিট করে সময় কমে। আর একারণেই স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয়।
সৌরজগৎ ও ভূমণ্ডল - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
