• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • সৌরজগৎ ও ভূমণ্ডল
সৌরজগৎ ও ভূমণ্ডল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

স্থানীয় সময় ও প্রমাণ সময়

স্থানীয় সময় (Local Time) : প্রতিদিন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজ মেরুরেখার উপর আবর্তিত হচ্ছে। ফলে পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোতে আগে সূর্যোদয় ঘটে। পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর আসে বা সর্বোচ্চে অবস্থান করে তখন এ স্থানে মধ্যাহ্ন এবং স্থানীয় ঘড়িতে তখন বেলা ১২টা ধরা হয়। এ মধ্যাহ্ন সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয়। একে কোনো স্থানের স্থানীয় সময় বলা হয়। সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যেও স্থানীয় সময় নির্ণয় করা যায়। পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি। এই ৩৬০ ডিগ্রি কৌণিক দূরত্ব আবর্তন করতে পৃথিবীর ২৪ ঘণ্টা বা (28 * 60) = 3, 880 মিনিট সময় লাগে। সুতরাং পৃথিবী ১ ডিগ্রি ঘোরে (3, (880/5)%) = 8 মিনিট সময়ে অর্থাৎ প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।

প্রমাণ সময় (Standard Time) : দ্রাঘিমারেখার উপর মধ্যাহ্ন সূর্যের অবস্থানের সময়কালকে দুপুর ১২টা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে একই দেশের মধ্যে সময় গণনার বিভ্রাট হয়। সেজন্য প্রত্যেক দেশের একটি প্রমাণ সময় নির্ণয় করা হয়। প্রত্যেক দেশেই সেই দেশের মধ্যভাগের কোনো স্থানের দ্রাঘিমারেখা অনুযায়ী যে সময় নির্ণয় করা হয় সে সময়কে ঐ দেশের প্রমাণ সময় বলে। অনেক বড়ো দেশ হলে কয়েকটি প্রমাণ সময় থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের চারটি এবং কানাডাতে পাঁচটি প্রমাণ সময় রয়েছে। গ্রিনিচের (০ ডিগ্রি দ্রাঘিমা) স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের সময় অপেক্ষা ৬ ঘণ্টা অগ্রবর্তী। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ কারণে এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরে কাজ করা হয়।

নিচের উদাহরণ দুটি থেকে দ্রাঘিমা ও সময়ের সম্পর্ক বোঝা যাবে।

> ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান ২ ঘণ্টা ৩২ মিনিট। ঢাকার দ্রাঘিমা ১০° পূর্ব হলে সিউলের দ্রাঘিমা কত (সিউল ঢাকার পূর্বে অবস্থিত)?
সিউল ঢাকার পূর্বে অবস্থিত হওয়ায় এর দ্রাঘিমা বেশি হবে।
ঢাকা ও সিউলের সময়ের ব্যবধান ২ ঘণ্টা ৩২ মিনিট ১৫২ মিনিট।
৪ মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান হয় ১০
সুতরাং, ১ মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান হয় (১/৪)
সুতরাং, ১৫২ মিনিট সময়ের ব্যবধানে দ্রাঘিমার ব্যবধান হয় (১*১৫২/৪)=৩৮
অতএব, সিউলের দ্রাঘিমা ৯০ + ৩৮ = ১২৮
উত্তর: সিউলের দ্রাঘিমা ১২৮° পূর্ব।
ঢাকা ও চেন্নাইয়ের দ্রাঘিমা যথাক্রমে ৯০° পূর্ব এবং ৮০°১৫′ পূর্ব। ঢাকায় যখন মধ্যাহ্ন চেন্নাইয়ের স্থানীয় সময় তখন কত?
ঢাকা ও চেন্নাইয়ের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, ৯০° - ৮০°১৫′ = ৯° ৪৫′
১০ দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
অতএব, ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৯ * ৪′ = ৩৬ মিনিট। ১′ দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ সেকেন্ড সুতরাং ৪৫′ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় ৪৫′ × ৪" = ১৮০ সেকেন্ড = ৩ মিনিট।

সুতরাং, ৯৪৫′ দ্রাঘিমার জন্য মোট সময়ের পার্থক্য হয় ৩৬ মিনিট ৩ মিনিট = ৩৯ মিনিট।
চেন্নাই ঢাকার পশ্চিমে অবস্থিত। চেন্নাইয়ের দ্রাঘিমা কম। সেজন্য চেন্নাইয়ের সময়ও কম। সুতরাং, ঢাকায় যখন মধ্যাহ্ন অর্থাৎ দুপুর ১২টা তখন চেন্নাইয়ের স্থানীয় সময় হবে, ১২টা-৩৯ মিনিট সকাল ১১টা ২১ মিনিট।

উত্তর: চেন্নাইয়ের স্থানীয় সময় সকাল ১১টা ২১ মিনিট।

প্রতিপাদ স্থান (Antipode): ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিপাদ স্থান বলে। প্রতিপাদ স্থান সম্পূর্ণভাবে একে অন্যের বিপরীত দিকে থাকে। প্রতিপাদ স্থান নির্ণয় করার জন্য ভূপৃষ্ঠের কোনো কিন্দু থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে পৃথিবীর ঠিক বিপরীত দিকে একটি কল্পিত রেখা টানা হয়। ঐ কল্পিত রেখা যে বিন্দুতে ভূপৃষ্ঠের বিপরীত পাশে এসে পৌঁছায় সেই বিন্দুই পূর্ব বিন্দুর প্রতিপাদ স্থান চিত্র ৩.৪ ক স্থানের প্রতিপাদ স্থান খ আর চ স্থানের প্রতিপাদ স্থান ছ। কোনো স্থানের অক্ষাংশ জানা থাকলে তার প্রতিপাদ স্থানেরও অক্ষাংশ নির্ণয় করা যায়।

কোনো স্থানের অক্ষাংশ যত ডিগ্রি, এর প্রতিপাদ স্থানের অক্ষাংশ তত ডিগ্রি হবে। স্থান দুটি একটি নিরক্ষরেখার উত্তরে ও অপরটি দক্ষিণে অবস্থিত হবে। দুটি স্থান দুই গোলার্ধে হবে। একটি স্থানের অক্ষাংশ ৭০ ডিগ্রি উত্তর হলে তার প্রতিপাদ স্থানের অক্ষাংশ ৭০ ডিগ্রি দক্ষিণ হবে। কোনো স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের ক দ্রাঘিমা যোগ করলে ১৮০ ডিগ্রি হবে। সুতরাং, ১৮০ ডিগ্রি থেকে এক স্থানের দ্রাঘিমা বাদ দিলে এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা পাওয়া যায়।

এক স্থানের দ্রাঘিমা পূর্ব হলে এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা পশ্চিমে হবে। যেমন, ৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে ১৮০-৪০ ডিগ্রি ১৪০ ডিগ্রি পশ্চিম। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য হবে ১২ ঘণ্টা। চিত্রে চ বিন্দুর প্রতিপাদ স্থান ছ বিন্দু (চিত্র দেখ)। ঢাকার প্রতিপাদ স্থান দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

সৌরজগৎ ও ভূমণ্ডল - অনন্যা প্রশ্ন

সৌরজগৎপৃথিবীতে জীব বসবাসের কারণভূ-অভ্যন্তরের গঠনবিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতিঅক্ষ, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমারেখা, মূল মধ্যরেখাদ্রাঘিমারেখা (Meridians of Longitude)মূল মধ্যরেখা (Prime Meridian)স্থানীয় সময় ও প্রমাণ সময়আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকাপৃথিবীর গতিদিবা রাত্রির হ্রাস-বৃদ্ধি এবং ঋতু পরিবর্তনে বার্ষিক গতির ভূমিকাঋতু পরিবর্তনের কারণজোয়ার-ভাটাপৃথিবীর ওপর জোয়ার-ভাটার প্রভাবশুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন?সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির অধিক সময় প্রয়োজন হয় কেন?বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হয়েছে?'ক' এর প্রাণকেন্দ্র হলো সূর্য। 'ক' এর নাম কী? এটি সম্পর্কে তুমি কী জানো?সূর্য কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত?সৌরকলঙ্ক সম্পর্কে তুমি কী জানো?শিক্ষক পৃথিবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একটি উজ্জ্বল নক্ষত্র সম্পর্কে আলোচনা করলেন। শিক্ষকের আলোচিত নক্ষত্রটি সম্পর্কে তুমি কী জানো?ট্রপোপস দিয়ে বিমান চলাচল করার কারণ কী?ওজোনস্তরের তাপমাত্রা অধিক হওয়ার কারণ কী?গ্রহ বলতে তুমি কী বোঝ?তানিয়া পাঠ্যবই থেকে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ সম্পর্কে জেনেছে। সে কোন গ্রহ সম্পর্কে জেনেছে? এটি সম্পর্কে তুমি যা জানো লেখো।সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌরজগতের একটি নির্দিষ্ট গ্রহ। গ্রহটির নাম কী? এখানে অ্যাসিড বৃষ্টি হয় কেন?'ক' গ্রহের একমাত্র উপগ্রয় হলো চাঁদ। গ্রহটি সম্পর্কে তুমি কী জানো?'প' গ্রহের উপরিভাগে গিরিখাত ও অগ্নেয়গিরি রয়েছে। গ্রহটির নাম কী? এটি লালচে বর্ণ ধারণ করেছে কেন?সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর পরেই একটি নির্দিষ্ট গ্রহের অবস্থান। গ্রহটির পরিচয় দাও।রবিন সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ সম্পর্কে জেনেছে। রবিন, কোন গ্রহ সম্পর্কে জেনেছে? সংক্ষেপে গ্রহটির বর্ণনা দাও।গ্রহাণুপুঞ্জ বলতে কী বোঝ?তিনটি উজ্জ্বল বলয় সৌরজগতের একটি গ্রহকে বেষ্টন করে আছে। এটি কোন গ্রহ? গ্রহটির ব্যাখ্যা দাও।ইউরেনাস গ্রহ সম্পর্কে ধারণা দাও।সৌরজগতের একটি গ্রহ অনেকটা নীলাভ বর্ণের। গ্রহটির নাম কী? একে শীতল গ্রহ বলা হয় কেন?বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা দাও।পৃথিবীতে জীবের অস্তিত্ব রক্ষার জন্য বায়ুমণ্ডলের গুরুত্ব কেমন বলে তুমি কর?'X' বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। 'X' স্তরটি কী নামে পরিচিত? এ স্তর প্রয়োজনীয় কেন?ট্রপোপস সম্পর্কে তুমি কী জানো?ওজোন স্তর সম্পর্কে ধারণা দাও।কী কারণে তুমি পৃথিবীকে জীবজন্তুর বসবাস উপযোগী বলে মনে কর?ভূ-অভ্যন্তরের একটি স্তর নাইফ নামে পরিচিত। স্তরটির নাম কী? এটি কেন নাইফ নামে পরিচিত?আদনান সিলিকন, ম্যাগনেশিয়াম প্রভৃতি ভারী ধাতুর সংমিশ্রণে গঠিত ভূ-অভ্যন্তরের একটি স্তর সম্পর্কে জানতে পারল। স্তরটির নাম কী? একে সিমা বলা হয় কেন?ভূ-অভ্যন্তরের 'ক' স্তরটি নানা ধরনের শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। 'ক' স্তরটির নাম কী? এটিকে কেন সিয়াল স্তর বলে?ভূত্বক বলতে তুমি কী বোঝ?অক্ষ বলতে কী বোঝ?একটি রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। এ কোন রেখা? রেখাটিকে নিরক্ষবৃত্ত বলা হয় কেন?দ্রাঘিমারেখার ধারণা ব্যাখ্যা করো।স্থানীয় সময় বলতে তুমি কী বোঝ?'ক' স্থানের দ্রাঘিমা ৬৫° পশ্চিম এবং 'খ' স্থানের দ্রাঘিমা ৫১° পশ্চিম। দুটি স্থানের সময়ের পার্থক্য কত?'X' স্থানের দ্রাঘিমা ৯০° পূর্ব এবং 'Y' স্থানের দ্রাঘিমা ৮০° পূর্ব। দুটি স্থানের সময়ের পার্থক্য নির্ণয় করো।দ্রাঘিমারেখার প্রয়োজনীয়তা তুমি কীভাবে ব্যাখ্যা করবে?পৃথিবীর গতি বলতে তুমি কী বোঝ?আহ্নিক গতিকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?'P' গতির ফলে দিন ও রাত হয়। এই গতির নান কী? এর প্রভাবে কী হয়?বার্ষিক গতির ধারণা ব্যাখ্যা করো।সৌরবছর সম্পর্কে তোমার ধারণা কী? ব্যাখ্যা করো।উত্তর অয়নান্ত সম্পর্কে তুমি কী জানো?একটি নির্দিষ্ট তারিখে পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়। এটি কত তারিখ? এদিন কেন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়?বাসন্ত বিষুব বলতে তুমি কী বোঝ?কী কী কারণে ঋতু পরিবর্তিত হয় বলে তুমি মনে কর?অনুসুর বলতে তুমি কী বোঝ?অপসূর বলতে তুমি কী বোঝ?জোয়ার সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো।তানহা কক্সবাজার বেড়াতে গিয়ে সমুদ্রের পানি উপরের দিকে ফুলে ওঠা এবং নিচের দিকে নেমে যাওয়ার দৃশ্য দেখল। তানহার দেখা বিষয়টি কী? এর একটি কারণ ব্যাখ্যা করো।রাজু এমন একটি জোয়ার সম্পর্কে জানতে পারল যেখানে পার্শ্ববর্তী স্থান হতে পানি ঠিক চন্দ্রের নিচে এসে জোয়ারের সৃষ্টি করে। সে কোন জোয়ার সম্পর্কে জানতে পারল? ব্যাখ্যা করো।গৌণ বা পরোক্ষ জোয়ার সম্পর্কে তুমি কী জানো?অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এক ধরনের জোয়ার হয়। জোয়ারটি সম্পর্কে তুমি কী জানো?পৃথিবীর ওপর জোয়ার-ভাটার প্রভাব ব্যাখ্যা করো।গ্রহাণুপুঞ্জ কাকে বলে?সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত? সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?সৌরজগতের গ্রহগুলোর নাম লেখো।গ্রহ কাকে বলে?সৌরজগৎ কাকে বলে?সৌরজগতের প্রাণকেন্দ্র কী?'সৌরকলঙ্ক' কী?সৌরজগতের গ্রহ কতটি?সূর্যের উপরিভাগের উষ্ণতা কত?সূর্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কত?সূর্যে হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত কত?কোন গ্রহের আকাশে বছরে দুইবার সূর্য উদিত হয়?সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?ইউরেনাসের কয়টি উপগ্রহ আছে?ট্রপোমণ্ডলের গড় গভীরতা কত?পৃথিবীর কঠিন বহিরাবরণকে কী বলে?অনুসূর কী? মূল মধ্যরেখা কাকে বলে?আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত?প্রতিপাদ স্থান কী?পৃথিবীর বৃত্তের মোট পরিধি কত?কর্কটক্রান্তির অবস্থান কত ডিগ্রিতে?উচ্চ অক্ষাংশ কী?গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি?অক্ষ বা মেরু রেখা কাকে বলে?অক্ষাংশ কী?সর্বোচ্চ দ্রাঘিমা কত?আহ্নিক গতি কাকে বলে?বার্ষিক গতি কাকে বলে?সৌরদিন কাকে বলে?অধিবর্ষ কাকে বলে?সূর্যের উত্তরায়ণের শেষ দিন কত তারিখ?পৃথিবীর গতি কী?পৃথিবীর গতি কত প্রকার?কেন্দ্রাতিগ শক্তি কাকে বলে?প্রত্যেক স্থানে জোয়ারের কতক্ষণ পরে ভাটা হয়ে থাকে?পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে?মঙ্গল গ্রহের রং লাল কেন?শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় কেন?সৌরজগতে শুধুমাত্র পৃথিবীতেই প্রাণী বাস করতে পারে কেন? ব্যাখ্যা করো।কেন্দ্রমণ্ডল কী? ব্যাখ্যা করো।সৌরকলঙ্ক কী? ব্যাখ্যা করো।সূর্যের নিকটবর্তী গ্রহের বর্ণনা দাও।নেপচুন গ্রহ শীতল হওয়ার কারণ কী?ওজোন স্তর পৃথিবীকে প্রাণিজগতের বাস উপযোগী করেছে- ব্যাখা করো।ভূ-অভ্যন্তরের একটি মণ্ডলকে সিমা বলা হয় কেন? ব্যাখ্যা করো।গুরুমণ্ডল বলতে কী বোঝ? অশামণ্ডল কী? ব্যাখ্যা করো।প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন? আন্তর্জাতিক তারিখ রেখা সময় বিভ্রাট কীভাবে দূর করে? ব্যাখ্যা করো। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।প্রতিপাদ স্থান বলতে কী বোঝ?প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা হয় কেন?স্থানীয় সময় বিভিন্ন জায়গায় ভিন্ন হয় কেন?দুই দেশের স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য কেন হয়?একটি দেশে প্রমাণ সময় ব্যবহারের প্রয়োজন হয় কেন?দিন-রাত সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে কেন? ব্যাখ্যা কর।অধিবর্ষ কী? ব্যাখ্যা করো।আহ্নিক গতি কাকে বলে?বার্ষিক গতি কাকে বলে? ব্যাখ্যা করো।২১শে মার্চ উত্তর গোলার্ধে কোন ঋতু? কেন?২১শে জুনে সূর্যের অবস্থান ব্যাখ্যা করো।উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল হবার কারণ ব্যাখ্যা করো।ঋতু পরিবর্তনের কারণগুলো কী কী?পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার- ব্যাখ্যা করো।জোয়ার-ভাটা কেন হয়?কেন্দ্রাতিগ শক্তি কী? ব্যাখ্যা করো।জোয়ার-ভাটার একটি কারণ ব্যাখ্যা করো।মরা কটাল কেন হয়? ব্যাখ্যা করো।ভরাকটাল বলতে কী বোঝায়? কেন্দ্রাতিগ শক্তি কীভাবে জোয়ার-ভাটা সৃষ্টিতে সহায়তা করে?পূর্ণিমা তিথিতে জোয়ার তীব্র হয় কেন?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ