• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • ১৯৭১ (উপন্যাস)
১৯৭১ (উপন্যাস)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সৃজনশীল প্রশ্ন (১৯৭১)

১. এলাকায় ঢোকার পর খান সেনারা কলিমদ্দি দফাদারকে তাদের অভিযানের সঙ্গী করে নেয়। রোজ তিন টাকা বকশিশ এবং ইউনিয়ন বোর্ডের চাকুরি নিরাপদ করার উদ্দেশ্যে সে নিখুঁত অভিনেতার মতো খান সেনাদের প্রতিটি অভিযানে আগে আগে পথ দেখিয়ে নিয়ে যায়। এটা কলিমদ্দির বাইরের রূপ হলেও ভিতরে ভিতরে তিনি একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। গোপনে তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করতেন। খান সেনারা নতুন কোনো জায়গায় অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিলে তিনি আগেই তা মুক্তিযে-াদ্ধাদের জানিয়ে দিতেন। তার এরূপ ভূমিকার কারণে মুক্তিবাহিনী খান সেনাদের একটি দলকে অতর্কিতে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে দেয়। শুরুতে মানুষ ভুল বুঝলেও এ ঘটনার পর এলাকায় কলিমদ্দি মুক্তিযে-াদ্ধা হিসেবে স্বীকৃতি পায়।

ক. নীলগঞ্জ গ্রামের অবস্থান কোথায়?

খ. মেজর এজাজ আজিজ মাস্টারকে প্রথম দিকে বিশেষ খাতির করে কেন?

গ. উদ্দীপকের কলিমদ্দি দফাদার '১৯৭১' উপন্যাসে কোন চরিত্রের সঙ্গে এবং কেন সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

ঘ. "প্রকৃত দেশপ্রেমিকেরা লোকচক্ষুর অন্তরালে দেশের জন্য তাদের সবটুকু উৎসর্গ করেন।"-উদ্দীপক ও '১৯৭১' উপন্যাসের প্রাসঙ্গিক ঘটনা অবলম্বনে মন্তব্যটি মূল্যায়ন করো।

২. মিথ্যা চুরির অপরাধে কেরামত আলিকে ধরে নিয়ে যায় পঞ্চায়েতের লোকজন। তারা গঞ্জের হাটে প্রতিরাতের চুরির তথ্য জানতে চায় কেরামত আলির কাছ থেকে। নিরপরাধ কেরামত আলি এর কিছুই জানে না বলে কোনো তথ্যও দিতে পারে না। ফলে তাকে বেধড়ক মারধরের শিকার হতে হয়। এরূপ পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধান কেরামত আলিকে চুরির দায় স্বীকার করে এলাকা ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় তাকে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। জীবন বিপন্ন জেনেও কেবল মান-সম্মানের কথা বিবেচনা করে কেরামত আলি মিথ্যা চুরির দায় স্বীকার করে না। ফলে তাকে করুণভাবে মৃত্যুবরণ করতে হয়।

ক. নীলগঞ্জের কার বাড়িতে ট্রানজিস্টার আছে?

খ. মেজর এজাজ ইস্ট-বেঙ্গল রেজিমেন্টের কথিত দলটির প্রতি এতটা ক্ষুব্ধ হয়েছিলো কেন?

গ. উদ্দীপকের কেরামত আলির সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে '১৯৭১' উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে? বর্ণনা করো।

ঘ. "মহৎ মানুষেরা জীবনের চেয়েও সম্মান ও ব্যক্তিত্বকে অধিক মূল্যবান মনে করে।"- উদ্দীপক ও '১৯৭১' উপন্যাস অবলম্বনে এই মন্তব্যের প্রাসঙ্গিকতা নিরূপণ করো।

১৯৭১ (উপন্যাস) - অন্যান্য প্রশ্ন

উপন্যাস কী?বাংলা উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতিবাংলাদেশের উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতিহুমায়ূন আহমেদ (ঔপন্যাসিক পরিচিতি) উপন্যাসের আলোচনা: ১৯৭১১৯৭১ (হুমায়ূন আহমেদ)শব্দার্থ ও টীকা (১৯৭১)সৃজনশীল প্রশ্ন (১৯৭১)বর্ণনামূলক প্রশ্ন (১৯৭১)সফদরউল্লাহর মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা কর।'১৯৭১' উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও।"মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে।"- এ উক্তিটি কার? উক্তিটি করার কারণ কী ছিল? বুঝিয়ে লেখ।রফিক ও মেজরের সম্পর্কের টানাপড়েন কীভাবে কাহিনির গতিপথকে প্রভাবিত করেছে? তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা কর।আজিজ মাস্টারের শেষ পরিণতি কী হয়েছিল? ব্যাখ্যা কর।রফিক চরিত্রটি তোমার কাছে কি দ্বিমুখী চরিত্র মনে হয়? তোমার উত্তরের পক্ষে কারণ দেখাও। মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিলেন? ব্যাখ্যা কর।নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা '১৯৭১' উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ কর। খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন?"নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি।"-ব্যাখ্যা কর।বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল? তার অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।"অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে।"-আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই কর।অনুফা কে? সে কেন মীর আলির উপর বিরক্ত হয়?"অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল।"- '১৯৭১' উপন্যাস থেকে অন্তত তিনটি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ