- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- ১৯৭১ (উপন্যাস)
১৯৭১ (উপন্যাস)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
মীর আলিকে মেজর এজাজ কেন সালাম দিলেন? ব্যাখ্যা কর।
পাকিস্তানের রোশাবা গ্রামের ছেলে মেজর এজাজ পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক। নীলগঞ্জ গ্রামের মীর আলি অশীতিপর এক - অন্ধ বৃদ্ধ। যাকে দেখে মেজরের মনে পড়ে রোশাবা গ্রামে থাকা তার অন্ধ পিতার কথা। তাই তো মীর আলিকে উঠানে বসে থাকতে দেখে তাকে সালাম দেয়। মূলত নিজের বাবার কথা মনে পড়ায় মেজর পিতৃসমতুল্য বৃদ্ধকে সালাম জানায় বলে ধরে নেওয়া যায়। কিন্তু পরোক্ষভাবে বিচার করলে মেজরের এই আচরণের মধ্যে - লুকিয়ে আছে গোপন অভিসন্ধি। গ্রামের মানুষের মনে বিশ্বাস স্থাপনের চেষ্টা থেকেই মেজর বৃদ্ধ মীর আলির সাথে এমন নমনীয় - আচরণ করে। যা একজন সুচতুর শোষকের চারিত্রির বৈশিষ্ট্য।
১৯৭১ (উপন্যাস) - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

