- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- পত্র রচনা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখ।
পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে বাবার কাছে একখানা পত্র লেখ।
ঢাকা
১৫ জানুয়ারি ২০২৬
শ্রদ্ধেয় বাবা,
সালাম নিন। আশাকরি ভালো আছেন। গতকাল আপনার চিঠি পেলাম। আপনার আসতে দেরি হবে জেনে মনটা বেশ খারাপ হলো।
আজ আমার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমার ফল জেনে আশাকরি আপনি খুশি হবেন। এবারও আমি আমার জায়গাটি ধরে রাখতে পেরেছি। পরীক্ষায় সকল বিষয়ে আমি A+ পেয়ে উত্তীর্ণ হয়েছি। দোয়া করবেন, মানুষের মতো মানুষ হয়ে আমি যেন আপনার ও সমাজের মুখ উজ্জ্বল করতে পারি।
আপনাকে অনেক দিন দেখিনি। আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। ছুটি নিয়ে একদিনের জন্য হলেও আমাদের সঙ্গে দেখা করে যান। আমরা আপনার আগমনের অপেক্ষায় রইলাম।
বাড়ির সবাই ভালো আছেন। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন।
ইতি
আপনার স্নেহের
শাহারিয়ার শাফিন
ডাকটিকিট | |
প্রেরক | প্রাপক |
শাহারিয়ার শাফিন ২/৩, ইকবাল রোড মোহাম্মদপুর ঢাকা ১২০৭ | মোঃ মাহফুজ হাসান থানা পাড়া, আগৈলঝাড়া বরিশাল ২০২৬ |
পত্র রচনা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

