• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • পত্র রচনা
পত্র রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বড় বোনের বিয়ে উপলক্ষে প্রধান শিক্ষকের কাছে অগ্রিম ছুটির আবেদন।

বড় বোনের বিয়ে উপলক্ষে প্রধান শিক্ষকের কাছে অগ্রিম ছুটির আবেদন।

তরিখ: ২৫ জানুয়ারি ২০২৬

প্রধান শিক্ষক
ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়
চট্টগ্রাম

বিষয়: বড়ো বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটি মঞ্জুরের আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আগামী ২রা ফেব্রুয়ারি আমার বড়ো বোনের বিয়ে। উক্ত বিয়ের অনুষ্ঠানের বিভিন্ন কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এ কারণে আগামী ৩১শে জানুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত আমার পক্ষে বিদ্যালয়ে আসা অসম্ভব।

অতএব, আমাকে উক্ত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিনীত,
রুবি আক্তার
শ্রেণি: ষষ্ঠ
রোল নম্বর-১১

পরবর্তী

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ