• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • পত্র রচনা
পত্র রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো।

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত লেখো।

তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান শিক্ষক
তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

বিষয়: অনুপস্থিতির কারণে ছুটি মুঞ্জুরের আবেদন।

জনাব,
সবিনয়ে নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির 'ক' শাখার একজন ছাত্রী। আমি স্কুলের সকল ক্লাস ও পরীক্ষায় যথারীতি অংশগ্রহণ করে আসছি। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৯/০১/২০২৬ থেকে ৩১/০১/২০২৬ পর্যন্ত সর্বমোট তিন (০৩) দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি।

অতএব, উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে আমাকে সকল প্রকার শান্তি ও জরিমানা মওকুফ করে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার অনুমতি প্রদান করার জন্য মহোদয়ের নিকট বিনীত আবেদন জানাচ্ছি।

বিনীত,
আপনার একান্ত অনুগত ছাত্রী
অনন্যা সরকার
ষষ্ঠ শ্রেণি, 'ক' শাখা
রোল নম্বর-৫

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ