• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • পত্র রচনা
পত্র রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বিনাবেতনে পড়ার সুযোগলাভের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।

বিনাবেতনে পড়ার সুযোগলাভের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।

তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬

প্রধান শিক্ষক
বিএইচপি একাডেমি
বরিশাল

বিষয়: বিনাবেতনে অধ্যয়নের সুযোগদান প্রসঙ্গে।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আমার বাবা একটি বেসরকারি অফিসের সামান্য বেতনের কর্মচারী। আমরা চার ভাইবোন। আমার বড়ো দুই ভাই কলেজে ও ছোটো বোন স্কুলে লেখাপড়া করে। এমতাবস্থায় পরিবারের ভরণপোষণের পর আমাদের লেখাপাড়ার খরচ চালানো আমার বাবার একার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। উল্লেখ্য, আমি কৃতিত্বের সঙ্গে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমি নিয়মিত ক্লাস করি।

অতএব, আমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে বিনাবেতনে পড়ার সুযোগ দানের জন্য জনাবের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিনীত,
মোঃ আশরাফুল ইসলাম
শ্রেণি: ষষ্ঠ
শাখা: 'ক'
রোল নম্বর-৩

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ